E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সোনারগাঁয়ে সড়ক দুর্ঘটনায় অটোচালক নিহত

২০২২ ফেব্রুয়ারি ০৭ ১৮:৩৬:২৯
সোনারগাঁয়ে সড়ক দুর্ঘটনায় অটোচালক নিহত

শেখ এনামূল হক বিদ্যুৎ, সোনারগাঁ : ঢাকা চট্টগ্রাম মহাসড়কে সোনারগাঁ উপজেলার টিপরদী এলাকায় চট্টগ্রামমুখী বাসের ধাক্কায় বিপরীত দিক থেকে আসা অটোচালক নিহত হয়েছেন।

সোমবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ২টায় উপজেলার টিপরদীতে মেঘনা ইকোনোমিক জোনের সামনে ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার পথে বিআরটিসি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা অটো রিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই অটোচালক সুভাশ চন্দ্র দাস (৩৯) মারা যান। নিহত সুভাশ চন্দ্র দাস (৩৯) টিপরদী এলাকার ভাড়াটিয়া। তিনি কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার দক্ষিণ রামখানা গ্রামের মৃত অগন্তী চন্দ্র দাসের ছেলে।

কাঁচপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সাজ্জাদ জানান, ঘটনাস্থল থেকে সড়ক দুর্ঘটনায় নিহত সুভাশ চন্দ্র দাস (৩৯) এ লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জে মর্গে পাঠানো হয়েছে। পরিত্যক্ত অবস্থায় বিআরটিসি (ঢাকা মেট্রো-ব-১৫-৫৮৮৫) গাড়িটি আটক করা হয়েছে।

(এসএএইচবি/এএস/ফেব্রুয়ারি ০৭, ২০২২)

পাঠকের মতামত:

০১ মে ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test