E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সোনারগাঁয়ে সাংবাদিকের বাইক চুরি, থানায় অভিযোগ

২০২২ ফেব্রুয়ারি ০৭ ১৮:৫১:১৪
সোনারগাঁয়ে সাংবাদিকের বাইক চুরি, থানায় অভিযোগ

শেখ এনামূল হক বিদ্যুৎ, সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বাড়িমজলিশ এলাকা থেকে সাংবাদিকের মোটরবাইক চুরি হওয়ার ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ফারুকুল ইসলাম। গতকাল রবিবার দিবাগত রাতে  উপজেলার বাড়ি মজলিশ এলাকায় এ ঘটনাটি ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়,ব্যবসায়ী ফারুকুল উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বাড়িমজলিশ এলাকায় রাকিবের বাড়ীর ৬ তলা ভবনের নিছে বাইকটি রাখেন। প্রতিদিনের ন্যায় ব্যবহৃত মোটরবাইকটি (ঢাকা মেট্টো-ল ১৭-২৫৩০) রবিবার দিবাগত রাত আনুমানিক ১১.৩০ মিনিটে পারকিংয়ে রেখে বাসায় চলে যায় সোমবার সকাল ৯ ঘটিকার সময় ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলে ওই গ্যারেজে গিয়ে মোটরবাইকটি আর পাওয়া যায়নি। অনেক খোঁজাখুঁজি করে বাইকটির কোন সন্ধান না পেয়ে সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করে সাংবাদিক ফারুকুল।

ফারুকুল জানান, এই এলাকা থেকে এর আগেও অনেক বাইক চুরি হয়ে গেছে, এখানে একটি চক্র রয়েছে যারা মাদক ব্যবসা থেকে শুরু করে বিভিন্ন অপকর্মে লিপ্ত আছে। প্রশাসনের কাছে এদেরকে খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসার জোর দাবি জানান ব্যবসায়ী ফারুকুল ইসলাম।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মোহাম্মাদ হাফিজুর রহমান জানান, চুরি যাওয়া বাইক উদ্ধারে পুলিশ অভিযান অব্যাহত রয়েছে।

(এসএএইচবি/এএস/ফেব্রুয়ারি ০৭, ২০২২)

পাঠকের মতামত:

০১ মে ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test