চকরিয়ায় বাবার শ্রাদ্ধ শেষে ফেরার পথে লাশ হলেন চার ভাই
কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের চকরিয়ায় এবার পিকআপচাপায় চার ভাই নিহত হয়েছেন। দশদিন আগে মারা যাওয়া বাবার জন্য শ্রাদ্ধ শেষে বাড়ি ফেরার সময় এ দুর্ঘটনা ঘটে।
মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে মহাসড়কের চকরিয়ার ডুলাহাজারার মালুঘাট রিংভং এলাকায় নিহত হন তারা।
মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) সাফায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, ডুলাহাজারা মালুমঘাট রিংভং সগীরশাহ কাটা এলাকার মৃত ডা. সুরেশ চন্দ্র শীলের ছেলে অনুপম চন্দ্র শীল (৪৭), নিরুপম চন্দ্র শীল (৪৫), দীপক চন্দ্র শীল ও চম্পক চন্দ্র শীল (৩৫)। এ সময় আরো একজন আহত হয়েছেন বলে জানা গেলেও তার নাম পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) সাফায়েত হোসেন জানান, নিহতদের বাবা দশদিন আগে মারা যান। বাবার জন্য শ্রাদ্ধ (ক্রীয়া কর্ম) দিয়ে বাড়ি ফিরতে একসঙ্গেই রাস্তা পার হচ্ছিলেন তারা। এসময় কক্সবাজারমুখী নম্বরবিহীন একটি পিকআপ তাদের চাপা দিলে তারা গুরুতর আহত হন। উদ্ধার করে স্থানীয় মালুমঘাট খ্রিস্টান হাসপাতালে নিলে তাদের মৃত ঘোষণা করা হয়। গাড়িটি শনাক্ত করা যায়নি। মরদেহগুলো তাদের পরিবারের কাছে রয়েছে।
বিষয়টি জানতে ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুল ইসলাম আদরের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
তবে মালুমঘাট এলাকার বাসিন্দা ডুলাহাজারা ইউপি নির্বাচনের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী এম আর মাহবুব জানান, দ্বীপ উপজেলা কুতুবদিয়া থেকে মালুমঘাট এসে বসতি গড়ার পর সুরেশ চন্দ্র শীল হোমিওপ্যাথিক চিকিৎসক হিসেবে সেবা দিতেন। তার ছেলেরা কুতুবদিয়ায় থেকে বাবা-মায়ের কাছে আসা যাওয়া করতেন। দশদিন আগে ডা. সুরেশ পরলোক গমন করেন। বাবার অন্ত্যেষ্টিক্রিয়া ও শ্রাদ্ধ করতে সন্তানরা পরিবারসহ রিংভংয়ে বাবার বাসায় অবস্থান করছিলেন। ধর্মীয় রীতি অনুসারে ভোরে সন্তানরা শ্রাদ্ধ করতে বের হন। বাসায় ফেরার পথে এ মর্মান্তিক দুর্ঘটনায় চার ভাই মারা যান। এ ঘটনায় হাসপাতাল ও রিংভংয়ে তাদের বাড়িতে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়েছে।
উল্লেখ্য, রবিবার দিনগত রাত সাড়ে ১১টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ায় পিকআপকে ওভারটেক করতে গিয়ে মিনি ট্রাকের সঙ্গে সংঘর্ষে বাসচালক-হেলপার ও ট্রাকচালকসহ ৩ জন নিহত হন। এ সময় আহত হন আরো অন্তত ৩০ জন।
(ওএস/এএস/ফেব্রুয়ারি ০৮, ২০২২)
পাঠকের মতামত:
- বাংলার মানুষের সার্বিক মুক্তি অর্জিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে
- ‘আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধই থাকবে’
- চরজব্বরে চালক ভাইদের পাশে দাঁড়ালেন মেম্বার পদপ্রার্থী শামীম
- ঈশ্বরদীর এমপির উদ্যোগে ৬০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
- সালথায় ছোবহান মাতুব্বর ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- রেলব্রিজের ধাক্কায় ট্রেনের ছাদে থাকা অজ্ঞাত যুবকের মৃত্যু
- পদ্মার চরে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে গভীর রাতে প্রশাসনের অভিযান
- ঈদুল ফিতর উদযাপনকারী সকল আমেরিকানকে মার্কিন প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডির শুভেচ্ছা
- ঈদের নামাজ আদায়ে প্রস্তুত দিনাজপুর গোর-এ-শহীদ বড় ময়দান
- সান্তাহারে নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক
- শেষ ৩ ঘণ্টায় কী ঘটেছিল শামস সুমনের সঙ্গে
- নগরকান্দায় ঈদ উপলক্ষে একতা ফাউন্ডেশনের উদ্যোগে অসহায়দের মাঝে উপহার বিতরণ
- ৬ ঘণ্টার ব্যবধানে সোনার দামে বড় পতন
- ‘বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্রকে বয়কট করব’
- সৌদিতে ৫ তলা থেকে পাইপ মাথায় পড়ে নাটোরের যুবকের মর্মান্তিক মৃত্যু
- ধামরাইয়ের কৌশিক সরকার ৪৬তম বিসিএস এডমিন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত
- ঈদের দিন সারা দেশে কালবৈশাখী ঝড়ের আভাস
- যুক্তরাষ্ট্রে এবারও তিন হাজারের বেশি খোলা মাঠে ঈদ জামাতের প্রস্তুতি
- আরও ১২ দেশের নাগরিকদের জন্য ১৫ হাজার ডলারের ভিসা বন্ড নির্ধারন
- লস অ্যাঞ্জেলেসে ৪০তম ফোবানা সম্মেলনের জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠান ২৮ মার্চ
- আপাতত যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান
- ‘আলোর দিকে হাট’
- মাদারীপুরে ৩৬০ জনকে ঈদের উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ
- ‘ঢাকায় ১৭৭১ ঈদ জামাত, নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই’
- কুয়েতে তেল শোধনাগারে ফের ড্রোন হামলা, ভয়াবহ আগুন
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- পাথরঘাটা শিংড়াবুনিয়া গণহত্যা দিবস পালন
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ‘সংস্কার কমিশনের ওপর নির্ভর করবে নির্বাচনে কারা অংশ নিতে পারবে’
- মেহেরপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ২
- বরগুনায় জাকের পার্টির জনসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- ‘২০২৫ সালের মধ্যে নির্বাচন দিতে হবে’
- চাঁদপুরে জাহাজে ৭ খুন: স্বজনদের কাছে লাশ হস্তান্তর
- চকরিয়ায় বাবার শ্রাদ্ধ শেষে ফেরার পথে লাশ হলেন চার ভাই
- মেহেরপুরে মুক্তিযোদ্ধার স্ত্রীদের মাঝে কম্বল বিতরণ
-1.gif)








