দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বগুড়ায় বাম গণতান্ত্রিক জোটের মানববন্ধন সমাবেশ
বগুড়া প্রতিনিধি : গ্যাস, বিদ্যুৎ জ্বালানীসহ নিত্য পণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং বাজার সিন্ডিকেটের দৌরাত্ম বন্ধের মাধ্যমে দ্রব্যমূল্য কমানোর দাবিতে-বাম গণতান্ত্রিক জোট কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে বগুড়ায় জেলা শাখার উদ্যোগে গতকাল সোমবার (৭ জানুয়ারি) সাতমাথায় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদী মানববন্ধন ও সমাবেশে সভাপতিত্ব করেন বাম গণতান্ত্রিক জোট বগুড়া জেলা সমন্বয়ক কমরেড জিন্নাতুল ইসলাম জিন্না। বক্তব্য রাখেন বাসদ বগুড়া জেলা আহ্বায়ক ও বাম গণতান্ত্রিক জোট নেতা কমরেড সাইফুল ইসলাম পল্টু, গণসংহতি আন্দোলন বগুড়া জেলা সমন্বয়ক কমরেড আব্দুর রশিদ, বাসদ বগুড়া জেলা সদস্যসচিব সাইফুজ্জামান টুটুল, সিপিবি জেলা সাধারণ সম্পাদক আমিনুল ফরিদ, জেলা সম্পাদক সন্তোষ পাল এবং সঞ্চালনা করেন বাসদ জেলা সদস্য মাসুদ পারভেজ সহ প্রমূখ নেতৃবৃন্দ।
কমরেড জিন্নাতুল ইসলাম জিন্না বলেন, বিইআরসি ব্যবসায়ীদের স্বার্থেই এলপিজি'র মূল্যবৃদ্ধির মত গণবিরোধী সিদ্ধান্ত নিয়েছে। ভোক্তাদের স্বার্থ ও অভিযোগ আমলে না নিয়ে স্বেচ্ছাচারীভাবে একের পর এক জনদুর্ভোগ সৃষ্টিকারী সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। মাত্র কয়েকমাস আগে অস্বাভাবিকভাবে ডিজেল ও কেরোসিনের মূল্য বৃদ্ধির ধাক্কা মানুষ এখনো সামাল দিতে পারেনি। এর সাথে যুক্ত হয়েছে চালসহ খাদ্যদ্রব্যের লাগামহীন মূল্য বৃদ্ধি। ফলে সাধারণ মানুষ সীমাহীন দুর্ভোগে পড়েছে।
কমরেড সাইফুল ইসলাম পল্টু বলেন, এলপিজি ও অটো গ্যাসের মূল্য আবারও বৃদ্ধি করা হয়েছে। এলপিজি গ্যাসের ১২ কেজি সিলিন্ডারের মূল্য ৬২ টাকা বাড়িয়ে ১২৪০ টাকা করা হয়েছে এবং গ্যাসের দাম ১১৭% বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। এলপিজি গ্যাস দীর্ঘ মেয়াদে চুক্তিতে ৯০% কেনার প্রস্তাব থাকলেও বাস্তবে স্পট মার্কেট থেকে ৭০% এলপিজি গ্যাস কেনা হচ্ছে। জ্বালানির দাম সব সময়ই ওঠা নামা করে। ফলে মজুদ বাড়ানোর উদ্যোগ এবং দীর্ঘ মেয়াদে চুক্তি থেকে ক্রয় করা না হলে মূল্য বৃদ্ধির বোঝা জনগণের কাঁধে পড়বে। অপর দিকে গভীর সমুদ্র ও স্থল ভাগের গ্যাসে গত ১০ বছরে অনুসন্ধান ও উত্তোলন না করে বেসরকারি ব্যক্তিবর্গের মুনাফার স্বার্থে এলপিজি গ্যাস ও বিদেশী গ্যাসের উপর দেশকে নির্ভরশীল করার চক্রান্ত চলছে। তিনি সরকারের হঠকারী সিদ্ধান্তের বিরুদ্ধে গণপ্রতিরোধ জোরদার করার আহ্বান জানান।
সমাবেশে অন্যন্য নেতৃবৃন্দ বলেন, চাল, ডাল, তেলসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম গত এক বছরে বেড়েছে ৫০ ভাগ থেকে ৮০ ভাগ। দেশের ১৭ কোটি মানুষ এখন বাজার সিন্ডিকেটের হাতে জিম্মি। আর এই সিন্ডিকেটের পাহারাদারের ভূমিকায় আছেন বর্তমান বিনা ভোটের স্বৈরাচারী ও কর্তৃত্ববাদী সরকার। করোনায় দেশের জনগণের আর্থিক দুর্গতি যখন বেড়েছে, আয় কমেছে, চাকুরি হারিয়েছে। এরই মধ্যে ডিজেল, কেরোসিনের দাম বৃদ্ধির ফলে বাস ভাড়া বেড়েছে, জনগণের জীবন যাত্রার ব্যয় বহুগুণে বেড়েছে। ফলে দ্রব্যমূল্য বৃদ্ধির লাগাম টেনে ধরতে না পারলে জনজীবন দুর্বিসহ সংকটে পড়বে। তাই বক্তাগণ বাজার সিন্ডিকেট ভেঙে এলপিজি গ্যাস, চাল, ডাল, তেলসহ নিত্য পণ্যের দাম কমানো, গ্রাম-শহরে ওএমএস এবং রেশনিং ব্যবস্থা চালুর জোর দাবি জানান।
(এটিআর/এসপি/ফেব্রুয়ারি ০৮, ২০২২)
পাঠকের মতামত:
- গণশত্রুরা গণভোটকে ক্যাশ করতে চাচ্ছে : মোমিন মেহেদী
- ইরানে নিহতের সংখ্যা বেড়ে ৭৮৭
- দুদক চেয়ারম্যান ও দুই কমিশনারের পদত্যাগ
- রপ্তানি খাতে আড়াই হাজার কোটি টাকার নগদ সহায়তা ছাড়
- দিনাজপুরে ভাড়াটিয়াকে ধর্ষণের অভিযোগে বাড়িওয়ালা গ্রেফতার
- ফসলের সাথে এ কেমন শত্রুতা!
- গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতির বোনের ইন্তেকালে তথ্যমন্ত্রীর শোক
- সালথায় ৩০ ছাত্রের মাঝে ছাত্র-শিবিরের কোরআন শরীফ বিতরণ
- রাজৈরে ঐতিহ্যবাহী হোলি উৎসব
- স্থানীয়দের বাধার মুখে বন্ধ হয়ে যাওয়া রাস্তার কাজ নিজের না দাবী মোতাহারের
- দিনাজপুরে উইমেন চেম্বার অফ কমার্স’র সভাপতি শাহিনুর জেলহাজতে
- শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি মনিরের ওপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
- রাজনীতির দুষ্টু চক্র এবং আমাদের রাষ্ট্র নায়ক
- কোটালীপাড়ায় অগ্নিকাণ্ডে পুড়ে গেছে মহিলা মাদ্রাসা
- আগামী ৭ কর্মদিবসে শ্রমিকদের বেতন ও ১২ মার্চের মধ্যে বোনাস দিতে হবে
- ফুলপুরে যুব মজলিসের দাওয়াতি মজলিস অনুষ্ঠিত
- ফরিদপুরে যুবককে কুপিয়ে হত্যা
- ‘শহীদ পরিবারকে উপেক্ষা করলে গণতন্ত্রের লড়াই সার্থক হবে না’
- ‘বিএনপি আদালতের মাধ্যমে সংস্কার বাধাগ্রস্ত করছে’
- বিরোধী দলীয় নেতার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ
- হাসপাতালে ফজলুর রহমান বাবু
- ‘তাকে দলেই রাখতাম না, অধিনায়ক তো দূরের কথা’
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১১৩৬ মামলা
- জুলাই জাতীয় সনদ ও গণভোটের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল
- ‘অনন্তকাল যুদ্ধ করার মতো অস্ত্রের মজুত আছে যুক্তরাষ্ট্রের’
- লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে ৪ জন নিহত
- ‘গোপন বৈঠকের’ অভিযোগে রিসোর্ট থেকে ১৯ ইউপি সদস্য আটক
- শিউলি আহমেদ’র কবিতা
- জরায়ুর টিকা নেয়ার পর পার্শ্ব প্রতিক্রিয়ায় ছাত্রীরা অসুস্থ হচ্ছেন বলে অভিযোগ অভিভাবকদের
- গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতির বোনের ইন্তেকালে তথ্যমন্ত্রীর শোক
- সালথায় ৩০ ছাত্রের মাঝে ছাত্র-শিবিরের কোরআন শরীফ বিতরণ
- শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি মনিরের ওপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
- বেগম রোকেয়া দিবসে ঈশ্বরদীতে ৫ জন নারীকে সম্মাননা প্রদান
- মেহেরপুরে ধ্রুবতারা সংগঠনের উদ্যোগ মানবাধিকার দিবস পালন
- নিউজিল্যান্ডে প্রবল ঝড়ে বিদ্যুৎহীন লাখো মানুষ, বাতিল শতাধিক ফ্লাইট
- ঝালকাঠিতে ভাইয়ের হাতে ভাই খুনের অভিযোগ
- স্থানীয়দের বাধার মুখে বন্ধ হয়ে যাওয়া রাস্তার কাজ নিজের না দাবী মোতাহারের
- রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
- সিগারেট ধরাতে গিয়ে ধাক্কা লাগায় বাবার সামনে শিক্ষার্থীকে এসআই’র মারধর
- মালদ্বীপে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- নীলফামারীতে গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- কুচক্রী মহলের অপপ্রচারের বিরুদ্ধে যুবদল নেতার সংবাদ সম্মেলন
- কাঠগড়ায় চলচ্চিত্র
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- মেঘনায় চাঞ্চল্যকর সেভেন মার্ডার ঘটনার মাস্টারমাইন্ড গ্রেফতার
০৩ মার্চ ২০২৬
- দিনাজপুরে ভাড়াটিয়াকে ধর্ষণের অভিযোগে বাড়িওয়ালা গ্রেফতার
- গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতির বোনের ইন্তেকালে তথ্যমন্ত্রীর শোক
- সালথায় ৩০ ছাত্রের মাঝে ছাত্র-শিবিরের কোরআন শরীফ বিতরণ
- রাজৈরে ঐতিহ্যবাহী হোলি উৎসব
- স্থানীয়দের বাধার মুখে বন্ধ হয়ে যাওয়া রাস্তার কাজ নিজের না দাবী মোতাহারের
- দিনাজপুরে উইমেন চেম্বার অফ কমার্স’র সভাপতি শাহিনুর জেলহাজতে
- কোটালীপাড়ায় অগ্নিকাণ্ডে পুড়ে গেছে মহিলা মাদ্রাসা
- ফুলপুরে যুব মজলিসের দাওয়াতি মজলিস অনুষ্ঠিত
- ফরিদপুরে যুবককে কুপিয়ে হত্যা
- নড়াইলে চোরাই মোটরসাইকেল উদ্ধার, চোর চক্রের ৪ সদস্য আটক
- সালথায় স্ত্রী-সন্তানকে খুটিতে বেঁধে নির্যাতনের অভিযোগে স্বামী গ্রেপ্তার
-1.gif)








