যানজট নিরসনে নবীনগর বাজারকে হকারমুক্ত ঘোষণা
গৌরাঙ্গ দেবনাথ অপু, ব্রাহ্মণবাড়িয়া : ভয়াবহ যানজট নিরসনের লক্ষে অবশেষে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর বাজারটিকে 'হকারমুক্ত' ঘোষণা করলেন পৌরসভার মেয়র এডভোকেট শিব শংকর দাস। বুধবার (৯ ফেব্রুয়ারি) থেকে এ ঘোষণা কার্যকর করা হবে বলে জানিয়েছেন পৌর মেয়র।
মঙ্গলবার রাতে পৌরসভা কার্যালয়ে মেয়রের কক্ষে নবীনগর বাজার ব্যবসায়ী কমিটির নেতৃবৃন্দের সাথে এক দীর্ঘ মতবিনিময় সভা শেষে সকলের মতামতের ভিত্তিতে মেয়র এ ঘোষণা দেন।
জানা গেছে, সম্প্রতি নবীনগর সদর (পৌর) বাজারের প্রতিটি সড়কে যানজট মারাত্মক আকার ধারণ করে। এতে পথচারীসহ জনদূর্ভোগ চরমে পৌঁছে। এ নিয়ে ফেসবুকসহ গণমাধ্যমে লেখালেখি হলে, মেয়রের আহবানে এর প্রতিকারের লক্ষে মঙ্গলবার রাতে বাজারের ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে জরুরী ভিত্তিতে ওই মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় দীর্ঘ আলোচনা শেষে সকলের মতামতের ভিত্তিতে বাজারে যানজট নিরসনের লক্ষে বাজারের রাস্তাঘাটকে হকারমুক্ত ঘোষণা করাসহ বেশ কিছু সিদ্ধান্ত নেয়া হয়।
সভাশেষে মেয়র এডভোকেট শিব শংকর দাস দৈনিক বাংলা ৭১ ও উত্তরাধিকার নিউজকে বলেন, 'বুধবার থেকেই বাজারের রাস্তাঘাটের দু'পাশে হকারদেরকে আর বসতে দেয়া হবেনা। পাশাপাশি বাজারে পণ্যবাহী সব ট্রাক এখন থেকে প্রতিদিন সন্ধ্যা ৬টার পর ঢুকবে এবং সকাল আটটার আগেই সেগুলো বাজার থেকে বের হয়ে যাবে।'
মেয়র আরও জানান, বুধবার হতে দক্ষিণাঞ্চল থেকে আসা সবধরণের যানবাহন মাঝিকাড়া ব্রীজ হয়ে তিতাস নদীর পাড় দিয়ে ঢুকে ডাকবাংলো হয়ে নবীনগর হাইস্কুল সড়ক দিয়ে বের হয়ে যাবে। পাশাপাশি উত্তরাঞ্চল ও পূর্বাঞ্চল থেকে আসা সব ধরণের যানবাহন আদালত বটমূল পর্যন্ত আসতে পারবে। এরপর বাজারে ঢুকতে চাইলে শাহসাহেব বাড়ি সড়ক ব্যবহার করে জমিদার বাড়ি সড়ক হয়ে আদালত সড়ক দিয়ে পুনরায় বের হয়ে যেতে পারবে।'
এছাড়া, বড় বাজারের খোলা ময়দানে এখন থেকে আর কোন ক্ষুদ্র ব্যবসায়ীকে বসতে দেয়া হবেনা। তবে বৃহস্পতি ও রবিবার মার্কেট ডে'তে বড় বাজারের পূর্ব অংশে দূর দূরান্ত থেকে আসা কেবল সবজি ব্যবসায়ীরা বসতে পারবেন।
ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, নবীনগর পৌরসভার মেয়র এডভোকেট শিব শংকর দাস দৈনিক বাংলা ৭১ এর এক প্রশ্নের জবাবে বলেন'পৌরসভার এসব সিদ্ধান্ত কেউ অমান্য করলে, থানা প্রশাসনের সহযোগিতায় অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।'
এসব সিদ্ধান্ত বাস্তবায়নে একজন পুলিশ কর্মকর্তা ও পৌরসভার পক্ষ থেকে ৮ জন ইউনিফর্ম পরা স্বেচ্ছাসেবক সার্বক্ষণিক মনিটরিং এ থাকবে বলেও মেয়র সাংবাদিকদের জানান।
তবে সভায় উপস্থিত নবীনগর বাজার কমিটির সভাপতি মো. মনির হোসেন পরে দৈনিক বাংলা ৭১ কে বলেন, 'সভায় নেয়া সকল সিদ্ধান্তগুলো বাস্তবায়ন হলে, যানজট অবশ্যই কমে যাবে ইনশাল্লাহ। তবে হকার্সদের জন্য দ্রুত বিকল্প জায়গার ব্যবস্থাও করতে হবে। তা না হলে শত শত গরীব হকার্স ভাইয়েরা আর্থিক সংকটে পড়ে মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে।'
মতবিনিময় সভায় নবীনগর থানার ইন্সপেক্টর (তদন্ত) নূরে আলম, পৌর কাউন্সিলর আবু সায়েদ, মো. নূরুজ্জামান, দাউদ আলম শ্যামল, নবীনগর বাজার কমিটির সভাপতি মনির হোসেন, সেক্রেটারী আশরাফুল আলম জনি, বিশিষ্ট ব্যবসায়ী নারায়ণ সাহা, মনির হোসেনসহ বাজারের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
(জিডিএ/এএস/ফেব্রুয়ারি ০৯, ২০২২)
পাঠকের মতামত:
- গোপালগঞ্জে দু’ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ৪ জন গুলিবিদ্ধসহ আহত ২০
- ঈশ্বরদীর রূপপুর গ্রিন সিটিতে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার
- 'আজ চট্টগ্রাম বন্দরের ওপর মুক্তিবাহিনীর বিমান থেকে বোমা বর্ষণ করে'
- এশিয়ার তৃতীয় শক্তিশালী দেশ ভারত, দ্বিতীয় সেরা নেতা মোদি
- শ্যামনগরে নববধূ আনতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় স্বামী নিহত, আশঙ্কাজনক স্ত্রী
- আশাশুনি যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগের ঘের থেকে প্রাইভেট কার উদ্ধার
- দুবলার রাস উৎসবে যাওয়ার পথে ইঞ্জিন বিকল, ভাসমান বোট থেকে ২৯ পুণ্যার্থী উদ্ধার
- সাতক্ষীরায় ত্রাণ গুদামের সামনে বোমা সদৃশ বস্তু উদ্ধার
- ‘দেশকে অর্থনৈতিক স্বাবলম্বী করার মূল চালিকাশক্তি হচ্ছে কৃষক’
- সুন্দরবনে কাল মহাবিপন্ন শকুন রক্ষায় তিন দিনের আন্তর্জাতিক সম্মেলন
- সুবর্ণচরে ছাত্রলীগ নেতা ফাহাদের বিরুদ্ধে স্ত্রী নির্যাতনসহ নানা অভিযোগ
- মেজর এম. এ. জলিলের অসমাপ্ত সংগ্রাম ও ‘বীর উত্তম’ খেতাবের ন্যায্যতা
- নাটোরের রানী ভবানী রাজবাড়িতে প্রত্নতত্ত্বের আইন লঙ্ঘন করে স্থাপনা নির্মাণ
- ডিস্ট্রিবিউটর ফাইন্যান্সিং জোরদারে একসাথে কাজ করবে ব্র্যাক ব্যাংক ও হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস
- গোপালগঞ্জে গুজব নিয়ে সতর্কতা ও নিরাপত্তা জোরদার
- কাপ্তাইয়ে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে নেওয়া সেবা প্রকল্পের সমাপনী অনুষ্ঠিত
- মাতিয়া বানু শুকু’র সাহায্যার্থে চ্যানেল আইতে ডুবসাঁতার
- গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ক্লাস চালু রাখার সিদ্ধান্ত
- সালথা আ'লীগের নতুন কমিটি ঘোষণা, আহ্বায়ক ওয়াদুদ মাতুব্বার
- রূপপুর থেকে দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু
- বগুড়া ধুনটে আওয়ামী লীগের ২১০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
- ঈশ্বরদীতে আ.লীগ ও ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার
- বাংলাদেশ-চীন সম্পর্কের বাস্তব ভিত্তি: বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক অংশীদারিত্ব
- ফ্যাসিবাদের বিরুদ্ধে সব দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
- ‘প্রতিটি ম্যাচই জিততে চাই’
- শ্রীমঙ্গল কিডস ইংলিশ জোন’র সার্টিফিকেট ও ক্রেস্ট বিতরণ
- উনসত্তরের গণঅভ্যুত্থানের বীর সেনানী সামসুদ্দোহার চিরবিদায়
- মতলবে মাইক্রো ও স্কুটারের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪
- সর্বোচ্চ ও সর্বনিম্ন স্কেলের মধ্যে বেতন বৈষম্য অমানবিক : রেলওয়ে পোষ্য সোসাইটি
- জামালপুরে হেরোইন কারবারির ৪ বছরের কারাদণ্ড
- তালাকপ্রাপ্ত স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যা
- চাঁদপুরে বিআরটিএ ট্রেনিং সেন্টারের জায়গা নির্ধারনে ব্যাপক অনিয়মের অভিযোগ
- চাঁদপুরে মেঘনা নদীতে যাত্রীবাহী লঞ্চে অগ্নিকাণ্ড
- সিএমপি কমিশনার হাসিব আজিজ হতে পারেন নতুন আইজিপি!
- রাজবাড়ীতে পদ্মার বালু উত্তোলনের দায়ে ১০ জনকে কারাদণ্ড
- নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন বিএনপির প্রার্থী ডাঃ সাদিক
- প্লাস্টিক পণ্যের দাপটে বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী বাঁশ শিল্প
- চিকিৎসকের ভুল চিকিৎসায় সাংবাদিকের শারীরিক ক্ষতির অভিযোগ
- ‘আমার স্বামীকে পিটিয়ে মেরে ফেলেছে, এবার আমাকে ও দুই সন্তানকে হত্যার হুমকি দিচ্ছে’
- ধামরাইয়ে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু
- পাকাপাকি
- বিজুলী আলোক
- মুক্তিযুদ্ধের এক বীরউত্তম
- মহান মুক্তিযুদ্ধে আমার যুদ্ধ
- সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান সোহেল তাজের
২৪ নভেম্বর ২০২৬
- গোপালগঞ্জে দু’ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ৪ জন গুলিবিদ্ধসহ আহত ২০
- ঈশ্বরদীর রূপপুর গ্রিন সিটিতে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার
-1.gif)








