মৌলভীবাজারে প্রকৌশলীদের মানববন্ধন
মো. আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : জেলা প্রশাসনের মাধ্যমে এডিপিভুক্ত শতভাগ প্রকল্পের পরিবীক্ষণ ও মুল্যায়ন নিশ্চিতকরণ সম্পর্কিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের অযৌক্তিক আদেশ প্রত্যারের দাবিতে দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে মৌলভীবাজারে ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন এর উদ্যেগে বিভিন্ন দফতরের প্রকৌশলীরা মানববন্ধন কর্মসূচী পালন করেছেন।
বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে মৌলভীবাজার শহরের শাহমোস্তফা সড়কের ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন উপকেন্দ্রের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানবন্ধনে সড়ক ও জনপথ বিভাগ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), জনস্বাস্থ্য ও প্রকৌশল অধিদপ্তর, গণপূর্ত অধিদপ্তর, ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন, পানি উন্নয়ন বোর্ড,শিক্ষা প্রকৌশলসহ সরকারি বিভিন্ন দফতরের প্রকৌশলী ও কমৃকর্তারা অংশ নেন।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী মোঃ আজিম উদ্দিন সর্দার এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ জিয়া উদ্দিন,পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আখতারুজ্জামান, প্রকৌশলী মনরুজ্জামান, প্রকৌশলী মো. আবুল হোসেন খান ও প্রকৌশলী মো. খালেকুজ্জামান।
এসময় বক্তারা বলেন, জেলা প্রশাসকের মাসিক সমন্বয় সভায় আমরা আমাদের দফতরের সকল উন্নয়ন কাজের প্রতিবেদন উপস্থাপন করি। যা চলমান রয়েছে। এরপর আবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথকভাবে আদেশ জারি করেছে। যা আমাদের জন্য সাংঘর্ষিক। তাই এই আদেশ বাতিলের দাবিতে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) কেন্দ্রের নির্দেশনায় সারাদেশের ন্যায় আমরাও এই মানববন্ধন কর্মসূচি পালন করছি।
সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. জিয়া উদ্দিন বলেন, সম্প্রতি অনুষ্টিত জেলা প্রশাসক সম্মেলনে জেলা প্রশাসনের মাধ্যমে এডিপিভুক্ত শতভাগ প্রকল্পের পরিবীক্ষণ ও মুল্যায়ন নিশ্চিতকরণ সম্পর্কিত জনপ্রশাসন মন্ত্রণালয় একটি চিঠি ইস্যু করেছেন। যা সম্পূর্ণ অযৌক্তিক ও আমাদের সাথে সাংঘর্ষিক কারণ প্রকল্পের পরিবীক্ষণ ও মুল্যায়নের জন্য আমাদের এক্সপার্ট রয়েছেন। আমরা এই চিঠি প্রত্যাহার দাবি জানাচ্ছি।
তিনি আরও বলেন, চিঠি প্রত্যাহারের জন্য সারাদেশের প্রকৌশলীদের অভিভাবক সংগঠন ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন এর পক্ষ থেকে প্রধানমন্ত্রীর দপ্তর বরাবর আবেদন করা হয়েছে।
(একে/এএস/ফেব্রুয়ারি ১০, ২০২২)
পাঠকের মতামত:
- ‘সমুদ্র অর্থনীতিতে চীনের সঙ্গে কাজের সুযোগ’
- ‘বাড়ানোর পরও বাংলাদেশে জ্বালানি তেলের দাম অনেক কম’
- বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী
- ‘অচিরেই বিদ্যুৎ সমস্যার সমাধান হবে’
- ভর্তুকির চাপ সামলাতে জ্বালানি তেলের দাম লিটারে বাড়লো ২০ টাকা
- মুক্তিবাহিনী পাথরঘাটা অঞ্চলে পাকহানাদারদের অবস্থানের ওপর আক্রমণ চালায়
- ৮ দিন পর উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট
- কর্ণফুলীতে নেমে নিখোঁজ, ৩ ঘণ্টা পর চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
- দেড় লক্ষাধিক দিয়াশলাই কাঠির তৈরি দুর্গা প্রতিমা
- কলি হত্যার বিচার দাবিতে উত্তাল পাবনা, আদালত-ডিসি অফিস ঘেরাও
- ‘আওয়ামী লীগ দেশের গণতান্ত্রিক পরিবেশ ধ্বংস করতে চায়’
- গভীর রাতে পার্কিং করা বাসে আগুন
- টাঙ্গাইলে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
- কর্ণফুলী নদীতে গোসলে নেমে চবি শিক্ষার্থী নিখোঁজ
- ফরিদপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র মনিরুল ইসলাম গ্রেপ্তার
- গোপালগঞ্জে ধান-চাল সংগ্রহ শতভাগ অর্জিত
- নড়াইলে আদালত এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ ১১ জন আটক
- বিচারক দম্পতির বাসায় চুরির ঘটনায় এ পর্যন্ত গ্রেপ্তার ১০, স্বর্ণালংকার উদ্ধার
- ৪৬ বছর ধরে সবুজ ভবিষ্যৎ গড়ে তোলার পথচলা
- গাজীপুরে বাসায় ঢুকে নারীকে ছুরিকাঘাতে হত্যা
- সাতক্ষীরায় সাড়ে ৯ মাসে পানিতে ডুবে ২০ জনের মৃত্যু
- বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার ফি পরিশোধ হবে আরও সহজ
- ফুলপুরে মহিলা পরিষদের নতুন কমিটি গঠন
- ‘আতঙ্ক সৃষ্টির জন্য ককটেল বিস্ফোরণ’
- ‘আইফোনের জন্যেই অপ্রতিমকে হত্যা’
- ফরিদগঞ্জে বসতঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার
- সাংবাদিকতায় ৬৮ বছর এবং স্মৃতিকথা
- পটুয়াখালীর উত্তর বাউফলে ঝুঁকিপূর্ণ ব্রীজ, দুর্ভোগে সাধারণ মানুষ
- বাউফলে ইসলামী ব্যাংক এজেন্ট শাখার দু'জন মহিলাকে ঘুমের ঔষধ খাইয়ে অচেতন করার অভিযোগ
- ইভটিজিংযের প্রতিবাদ করায় শিক্ষকের ওপর বখাটে যুবকদের হামলা, শাস্তির দাবি
- কলাপাড়ায় সৌর শক্তির রান্নার চুলার ব্যবহার বিষয়ক অবহিতকরণ কর্মশালা
- কলাপাড়ায় আবাসিক হোটেল থেকে সাবেক বন কর্মকর্তার মরদেহ উদ্ধার
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- সিলেট নগরীতে জলাবদ্ধ এলাকায় খাবার পানির সংকট
- কলাপাড়ায় জীবন রক্ষায় প্রস্তুতি-দূর্যোগ মোকাবেলায় কমিউনিটি শক্তির জাগরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- তালতলীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা
- ভৈরব বাজার মেঘনার পাড়ে নদী ভাঙন
- বরগুনা প্রেসক্লাবে তালাবদ্ধ করে সাংবাদিককে মারধরের অভিযোগ
- রিমান্ড শেষে কেএনএফের ২ সদস্য কারাগারে
- গলাচিপায় অধিকাংশ আশ্রয়ণকেন্দ্রে এখন গরু-ছাগলের বসবাস
- বাঘের খাঁচায় মুক্তিযোদ্ধা!
- ফাল্গুন
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- স্মরণ সভায় সম্মাননা পেলেন সাংবাদিক পরিবারের সদস্যরা
- ধর্ষকদের বিরুদ্ধে কলাপাড়ায় ছাত্র জনতার লাঠি মিছিল
-1.gif)








