এ কেমন শত্রুতা!
গৌরাঙ্গ দেবনাথ অপু, ব্রাহ্মণবাড়িয়া : শত্রুতারও কিছু ধরণ থাকে! কিন্তু এ কেমন শত্রুতা? রাতের আঁধারে বাড়ির উঠোন, ঘরের দরজা ও দেয়ালে স্তুপীকৃত আকারে মলমূত্র এভাবে কি কেউ ছিটিয়ে দিতে পারে? এ ঘটনার পর বাড়িটাতে মানুষের বসবাস করাটাই এখন দুর্বিসহ হয়ে পড়েছে। এর কঠোর বিচার হওয়া দরকার।'
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভার ভোলাচং গ্রামে দেবাশীষ সাহার বাড়িতে দুর্বৃত্তরা রাতের আঁধারে নোযরাভাবে মলমূত্র (মানববিষ্টা) ছিটিয়ে দেয়ার পর নবীনগর পৌরসভার মেয়র এডভোকেট শিব শংকর দাস দৈনিক বাংলা ৭১ এর কাছে এভাবেই তাঁর প্রতিক্রিয়া ব্যক্ত করছিলেন।
শুক্রবার সকালে ভুক্তভোগী দেবাশীষ সাহা (৫০) মেয়রের বাড়িতে এসে ঘটনাটি জানিয়ে এর প্রতিকার চাইলে মেয়র এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নবীনগর থানার পুলিশকে অনুরোধ করেন।
পরে বিষয়টি নিয়ে নবীনগর থানার ইন্সপেক্টর (তদন্ত) নূরে আলমের সাথে কথা বললে, তিনি বাংলা ৭১ কে জানান'ঘটনাস্থলে এখনই পুলিশ পাঠাচ্ছি। তদন্তপূর্বক এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।'
খোঁজ নিয়ে জানা গেছে, পৌর এলাকার ভোলাচং হাইস্কুল সংলগ্ন কুমার পাড়ার দীনেশ মাস্টারের বাড়ি খ্যাত স্থানীয় কাপড় ব্যবসায়ী দেবাশীষ সাহার ছোট মেয়ের বিয়ে আগামি সপ্তাহে। ঠিক এ অবস্থায় গতকাল রাতে দুর্বৃত্তরা এ জঘন্য ঘটনাটি ঘটায়।
গৃহকর্তা দেবাশীষ সাহা ঘটনার বর্ণনা দিয়ে কান্না জড়িত কণ্ঠে বলেন, এর আগেও কয়েকবার বাড়ির উঠোন ও দরজার সামনে দুর্বৃত্তরা এভাবে মলমূত্র ছিটিয়ে দিয়ে গেছে। কিন্তু এবার মেয়ের বিয়ের প্রাক্কালে আবারও এমন জঘন্য ঘটনায় তার গোটা পরিবার মানসিকভাবে ভেঙ্গে পড়েছেন।
পুত্র সন্তানহীন দুই কন্যার জনক ভুক্তভোগী দেবাশীষ জানান, দুর্বৃত্তরের দেয়া মলমূত্রে ঘরের দেয়াল, সিঁড়ির কোঠা, দরজার হাতল এমনকি বাথরুমের দরজায়ও মারাত্মকভাবে লেপ্টে গেছে।
এলাকাবাসির অভিযোগ, মাদকাসক্ত চিহ্ণিত নেশাগ্রস্তরাই বারবার অসহায় এই হিন্দু পরিবারটির প্রতি এমন বিকৃত মানসিকতার নিকৃষ্ট কাজ করছে। এতে হিন্দু পরিবারটি এখন আতংকিত হয়ে পড়েছে। তাই পুলিশের উচিৎ এ বিষয়ে কঠোর ব্যবস্থা নেয়া।
এ বিষয়ে নবীনগরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশারফ হোসাইন দৈনিক বাংলা ৭১ কে বলেন, 'ঘটনাটি খুবই দু:খজনক। আমি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।'
(জিডিএ/এএস/ফেব্রুয়ারি ১১, ২০২২)
পাঠকের মতামত:
- গোপালগঞ্জে দু’ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ৪ জন গুলিবিদ্ধসহ আহত ২০
- ঈশ্বরদীর রূপপুর গ্রিন সিটিতে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার
- 'আজ চট্টগ্রাম বন্দরের ওপর মুক্তিবাহিনীর বিমান থেকে বোমা বর্ষণ করে'
- এশিয়ার তৃতীয় শক্তিশালী দেশ ভারত, দ্বিতীয় সেরা নেতা মোদি
- শ্যামনগরে নববধূ আনতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় স্বামী নিহত, আশঙ্কাজনক স্ত্রী
- আশাশুনি যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগের ঘের থেকে প্রাইভেট কার উদ্ধার
- দুবলার রাস উৎসবে যাওয়ার পথে ইঞ্জিন বিকল, ভাসমান বোট থেকে ২৯ পুণ্যার্থী উদ্ধার
- সাতক্ষীরায় ত্রাণ গুদামের সামনে বোমা সদৃশ বস্তু উদ্ধার
- ‘দেশকে অর্থনৈতিক স্বাবলম্বী করার মূল চালিকাশক্তি হচ্ছে কৃষক’
- সুন্দরবনে কাল মহাবিপন্ন শকুন রক্ষায় তিন দিনের আন্তর্জাতিক সম্মেলন
- সুবর্ণচরে ছাত্রলীগ নেতা ফাহাদের বিরুদ্ধে স্ত্রী নির্যাতনসহ নানা অভিযোগ
- মেজর এম. এ. জলিলের অসমাপ্ত সংগ্রাম ও ‘বীর উত্তম’ খেতাবের ন্যায্যতা
- নাটোরের রানী ভবানী রাজবাড়িতে প্রত্নতত্ত্বের আইন লঙ্ঘন করে স্থাপনা নির্মাণ
- ডিস্ট্রিবিউটর ফাইন্যান্সিং জোরদারে একসাথে কাজ করবে ব্র্যাক ব্যাংক ও হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস
- গোপালগঞ্জে গুজব নিয়ে সতর্কতা ও নিরাপত্তা জোরদার
- কাপ্তাইয়ে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে নেওয়া সেবা প্রকল্পের সমাপনী অনুষ্ঠিত
- মাতিয়া বানু শুকু’র সাহায্যার্থে চ্যানেল আইতে ডুবসাঁতার
- গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ক্লাস চালু রাখার সিদ্ধান্ত
- সালথা আ'লীগের নতুন কমিটি ঘোষণা, আহ্বায়ক ওয়াদুদ মাতুব্বার
- রূপপুর থেকে দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু
- বগুড়া ধুনটে আওয়ামী লীগের ২১০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
- ঈশ্বরদীতে আ.লীগ ও ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার
- বাংলাদেশ-চীন সম্পর্কের বাস্তব ভিত্তি: বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক অংশীদারিত্ব
- ফ্যাসিবাদের বিরুদ্ধে সব দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
- ‘প্রতিটি ম্যাচই জিততে চাই’
- শ্রীমঙ্গল কিডস ইংলিশ জোন’র সার্টিফিকেট ও ক্রেস্ট বিতরণ
- উনসত্তরের গণঅভ্যুত্থানের বীর সেনানী সামসুদ্দোহার চিরবিদায়
- মতলবে মাইক্রো ও স্কুটারের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪
- সর্বোচ্চ ও সর্বনিম্ন স্কেলের মধ্যে বেতন বৈষম্য অমানবিক : রেলওয়ে পোষ্য সোসাইটি
- জামালপুরে হেরোইন কারবারির ৪ বছরের কারাদণ্ড
- তালাকপ্রাপ্ত স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যা
- চাঁদপুরে বিআরটিএ ট্রেনিং সেন্টারের জায়গা নির্ধারনে ব্যাপক অনিয়মের অভিযোগ
- চাঁদপুরে মেঘনা নদীতে যাত্রীবাহী লঞ্চে অগ্নিকাণ্ড
- সিএমপি কমিশনার হাসিব আজিজ হতে পারেন নতুন আইজিপি!
- রাজবাড়ীতে পদ্মার বালু উত্তোলনের দায়ে ১০ জনকে কারাদণ্ড
- নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন বিএনপির প্রার্থী ডাঃ সাদিক
- প্লাস্টিক পণ্যের দাপটে বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী বাঁশ শিল্প
- চিকিৎসকের ভুল চিকিৎসায় সাংবাদিকের শারীরিক ক্ষতির অভিযোগ
- ‘আমার স্বামীকে পিটিয়ে মেরে ফেলেছে, এবার আমাকে ও দুই সন্তানকে হত্যার হুমকি দিচ্ছে’
- ধামরাইয়ে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু
- পাকাপাকি
- বিজুলী আলোক
- মুক্তিযুদ্ধের এক বীরউত্তম
- মহান মুক্তিযুদ্ধে আমার যুদ্ধ
- সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান সোহেল তাজের
২৪ নভেম্বর ২০২৬
- গোপালগঞ্জে দু’ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ৪ জন গুলিবিদ্ধসহ আহত ২০
- ঈশ্বরদীর রূপপুর গ্রিন সিটিতে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার
-1.gif)








