পিকআপ ভ্যান চাপায় পাঁচ ভাইয়ের মৃত্যু
চকরিয়ার সেই পরিবারটির পাশে প্রধানমন্ত্রীকে দাঁড়ানোর দাবি
গৌরাঙ্গ দেবনাথ অপু, ব্রাহ্মণবাড়িয়া : ‘রাষ্ট্রকেই এই মুহূর্তে সবার আগে পরিবারটির পাশে দাঁড়াতে হবে। বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী যদি তাঁর অতীতের বহু ঘটনার ন্যায় নিজে বিশেষ কোন উদ্যোগ নেন, তবেই হয়তো নিঃস্ব ও অসহায় এই পরিবারটি বেঁচে যাবে। তাই আমরা নবীনগরের কথার এই ভার্চ্যুয়াল অনুষ্ঠানের মাধ্যমে মাননীয় প্রথানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে স্বজন হারানো এই হতভাগ্য পরিবারটির পাশে দাঁড়ানোর জন্য বিনীত অনুরোধ করছি।’
কক্সবাজারের চকরিয়ায় সম্প্রতি বাবার শ্রাদ্ধ করতে এসে পিকআপ ভ্যানের চাকায় পিষ্ট হয়ে একই সঙ্গে পাঁচ ভাই নিহত হওয়ার ঘটনার স্মরণে গতকাল শনিবার রাতে নবীনগরের কথা নিউজ পোর্টালের উদ্যোগে ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত এক স্মরণ অনুষ্ঠানে দেশের বিশিষ্টজনেরা এ দাবি জানান।
দৈনিক বাংলা ৭১ এর বিশেষ প্রতিনিধি ও নবীনগরের কথার সম্পাদক গৌরাঙ্গ দেবনাথ অপুর পরিকল্পনা ও সঞ্চালনায় ওই স্মরণ অনুষ্ঠানে অংশ নেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল ইসলাম মিঠু, সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী ব্যারিষ্টার জ্যোতির্ময় বড়ুয়া, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মনীন্দ্রনাথ, নিরাপদ সড়ক চাই কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য মো. আলাল উদ্দিন, চট্টগ্রাম জেলা বৌদ্ধ আইনজীবী পরিষদের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট জয়দত্ত বড়ুয়া ও দৈনিক কালের কণ্ঠের কক্সবাজারের চকরিয়া প্রতিনিধি ছোটনকান্তি নাথ।
বক্তারা আকস্মিক ওই সড়ক দূর্ঘটনায় একটি পরিবারের পাঁচ পাঁচজন কর্মক্ষম অভিভাবককে হারিয়ে বর্তমানে চরম আর্থিক সংকটে নিমজ্জিত সংখ্যালঘু ওই নিঃস্ব পরিবারটির জন্য একটি স্থায়ী জায়গার বন্দোবস্তুসহ পরিবারটির পুনর্বাসনের জন্যও সদাশয় সরকারের কাছে উদাত্ত দাবি জানান।
প্রসঙ্গত, গত ৮ ফেব্রুয়ারি বাবার শ্রাদ্ধ করতে এসে শ্রাদ্ধের মাত্র কিছুক্ষণ আগে রাস্তার পাশে দাঁড়ানো থাকা অবস্থায় একটি পিকআপ ভ্যানের চাকার নীচে পিষ্ট হয়ে চকরিয়া থানার হাসিনা পাড়া গ্রামের মৃত সুরেশ চন্দ্র সুশীলের পাঁচ সন্তান অনুপম সুশীল, নিরুপম সুশীল, দীপক সুশীল, চম্পক সুশীল ও স্মরণ সুশীল নির্মমভাবে নিহত হন। দুর্ঘটনায় গুরুতর আহত সুরেশ চন্দ্রের আরও দুই ছেলে ও এক মেয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাথীন রয়েছেন। এ নির্মম ঘটনাটি দেশে ও বিদেশে ব্যাপক প্রচার পায়।
(জিডি/এসপি/ফেব্রুয়ারি ১৩, ২০২২)
পাঠকের মতামত:
- মধ্যপ্রাচ্য পরিস্থিতি, শাহজালালে ৪৭৫ ফ্লাইট বাতিল
- 'আমরা অজেয়, কারণ আমরা মৃত্যুর জন্য প্রস্তুত'
- ‘৩৭ লাখ মানুষ ট্রেনের টিকিট কিনতে চেয়েছে’
- পাশাপাশি কবরে ৯ জনের দাফন সম্পন্ন
- ‘মুক্তিযোদ্ধা-রাজাকারের তালিকার ভুল সংশোধন করা হবে’
- মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার
- নেতৃত্বের গল্প শোনাতে তানজানিয়া যাচ্ছেন শ্যামনগরের অপর্ণা মল্লিক
- নাটোরে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ১, আহত ৩
- লৌহজংয়ে অস্বচ্ছল ও অতি দরিদ্রদের মাঝে অটোরিকশা বিতরণ
- মিষ্টি কড়া ত্রিশ ছড়া
- বাংলাদেশের ত্রয়োদশ সংসদ: মুক্তিযুদ্ধের উত্তরাধিকার ও নীতি নির্দেশে চ্যালেঞ্জ
- একুশে বইমেলায় শাহেদ কায়েস’র নতুন বই
- নড়াইলে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত
- নদী অববাহিকার অখণ্ডতা রক্ষা এবং বৈশ্বিক জলবায়ু স্থিতিস্থাপকতা
- রবিবার থেকে পর্যাপ্ত জ্বালানি পাবে গণপরিবহন, ভাড়া বাড়ার আশঙ্কা নেই
- ফরিদপুরে অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে অভিযান, ১৯ জনের কারাদণ্ড
- ‘রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন’
- টালিউডের ৭০০ টেকনিশিয়ানের পাশে দাঁড়ালেন দেব
- দ্য হান্ড্রেডে দল পেলেন মোস্তাফিজ
- একসঙ্গে ইফতার করবেন বাংলাদেশ-পাকিস্তান ক্রিকেটাররা
- পাংশায় চাঁদা না পেয়ে গৃহবধূকে মারপিটের অভিযোগ
- বায়ুদূষণ নিয়ে উদ্বেগ দীপিকার
- ১২ শতাধিক শিক্ষানবিশ আইনজীবীর বিষয়ে হাইকোর্টের রুল
- জাতীয় স্মৃতিসৌধে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা
- লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৬৮৭
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
-1.gif)








