E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সোনারগাঁয়ে বিদেশি পিস্তল ও মাদকসহ ডাকাত গ্রেফতার

২০২২ ফেব্রুয়ারি ১৬ ০০:০৯:৪২
সোনারগাঁয়ে বিদেশি পিস্তল ও মাদকসহ ডাকাত গ্রেফতার

শেখ এনামূল হক বিদ্যুৎ, সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের আষাড়িয়ারচর বাস স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে শামসুল হুদা ওরফে সেলিম (৩৫) নামে ডাকাত দলের এক সদস্যকে গ্রেফতার করেছে সোনারগাঁ থানা পুলিশ। এসময় তার কাছ থেকে ম্যাগজিনসহ একটি কালো রং এর বিদেশী পিস্তল ও ১ শত পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত ডাকাত শামসুল হুদা ওরফে সেলিম সোনারগাঁ উপজেলার আষাড়িয়ারচর গ্রামের সানোয়ার হোসেনের ছেলে।

সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মো. হাফিজুর রহমান জানান, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের উপ-পরিদর্শক সিরাজুল ইসলাম, মো. মোশারফ হোসেন ও উপ সহকারী পরিদর্শক মো. আনিসুর রহমান অভিযান চালিয়ে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে আষাড়িয়ারচর এলাকার একটি রেস্টুরেন্টে অবস্থানরত এলাকার চিহ্নিত ডাকাত শামসুল হুদা ওরফে সেলিমকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে ডাকাতি ও মারামারির একাধিক মামলা রয়েছে।

গ্রেফতারকৃত ডাকাত শামসুল হুদা ওরফে সেলিমের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।

(এসএবি/এএস/ফেব্রুয়ারি ১৬, ২০২২)

পাঠকের মতামত:

২৪ আগস্ট ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test