E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

চাঁদপুরে কয়লাঘাটে অগ্নিকাণ্ড, ২০ লাখ টাকার ক্ষয় ক্ষতি

২০২২ ফেব্রুয়ারি ১৬ ১৩:১৪:২৭
চাঁদপুরে কয়লাঘাটে অগ্নিকাণ্ড, ২০ লাখ টাকার ক্ষয় ক্ষতি

উজ্জ্বল হোসাইন, চাঁদপুর : চাঁদপুর শহরের ৫নং ওয়ার্ডের কয়লাঘাটে মধ্যরাতে আগুনে ভস্মীভূত হয়েছে ৫টি ব্যবসা প্রতিষ্ঠান আর এতে ক্ষয়-ক্ষতি হয়েছে প্রায় ২০ লাখ টাকা। জানা যায়,  শহরের ৬নং ওয়ার্ডের কয়লাঘাট এলাকায় জনৈক হানিফ বেপারীর ব্যবসায়ী প্রতিষ্ঠানে গত ১৫ ফেব্রুয়ারি মধ্যরাত ২টার দিকে  হঠাৎ করেই আগুনের সূত্রপাত হয়। সাথে সাথেই স্থানীয় জনগণ ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসার পূর্বেই একে একে ৫টি ব্যবসাপ্রতিষ্ঠান আগুনের লেলিহান শিখায় পুরোপুরি ভস্মীভূত হয়ে যায়।

এদিকে এ ঘটনার খবর শুনে ঘটনাস্থলে তাৎক্ষণিক নতুনবাজার ও পুরাণবাজারের দুটি ফায়ার সার্ভিস স্টেশন থেকে কর্মীরা এসে প্রায় ২ ঘন্টা যাবত চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

এদিকে ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানের মালিক জানান, ৫টি দোকানের প্রায় ২০ লাখ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে। তিনি বলেন, গত কদিন পূর্বে আমার সাথে এলাকার স্থানীয় এক ব্যক্তির সাথে তুচ্ছ ঘটনা ঘটে। তখনই আমাকে হুমকি দিয়েছিলো আমার বড় ধরনের ক্ষতি করবে। তাই আমার ধারণা তারাই পূর্ব শত্রুতার জের ধরে আগুন লাগিয়েছে।

অপরদিকে ফায়ার সার্ভিস জানায়, স্হানীয় জনগণের বক্তব্য অনুযায়ী আগুনের প্রথম সূত্রপাত ঘটেছে ব্যবসায়ী হানিফ বেপারীর ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে। এরপর একে একে ৫টি প্রতিষ্ঠান আগুনে পুড়ে ভস্মীভূত হয়। ধারণা করা হচ্ছে কেউ হয়তো কেউ লাগিয়েছে অটোরিকশার ব্যাটারি ব্লাস্ট হয়ে আগুনের সূত্রপাত হতে পারে।

এদিকে আগুনে ভস্মীভূত হয়ে যাওয়া প্রতিটি ব্যবসায়ীর সকল মালামাল পুড়ে ছাই হয়ে যাওয়ায় এখন নিঃস্ব হয়ে পড়েছে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীগণ।

(ইউএইচ/এএস/ফেব্রুয়ারি ১৬, ২০২২)

পাঠকের মতামত:

২৩ অক্টোবর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test