E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

লোহাগড়ায় গাঁজার গাছ উদ্ধার, আটক ২

২০২২ ফেব্রুয়ারি ১৬ ১৭:১১:২৯
লোহাগড়ায় গাঁজার গাছ উদ্ধার, আটক ২

লোহাগড়া প্রতিনিধি : নড়াইলের লোহাগড়ায় গাঁজাসহ গাঁজার গাছ উদ্ধার করেছে পুলিশ । এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। 

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে নলদী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই আবু বকরের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে নলদী ইউনিয়নের কালাচাঁদপুর গ্রামের একরাম মোল্যার বাড়ীতে অভিযান চালিয়ে ২ শত গ্রাম গাঁজা, ২০টি গাঁজা গাছের চারা ও মদ তৈরীর সরঞ্জামসহ দুই জনকে আটক করেছে। এ সময় কালাচাঁদপুর গ্রামের একরাম মোল্যার ছেলে পরাগ মোল্যা (১৮) এবং মাহাবুব(১৯)কে আটক করা হয়েছে। এ ঘটনায় লোহাগড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

লোহাগড়া থানার অফিসার্স ইনচার্জ শেখ আবু হেনা মিলন বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

(আরএম/এসপি/ফেব্রুয়ারি ১৬, ২০২২)

পাঠকের মতামত:

০১ মে ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test