E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

রাজারহাটে প্রাণিসম্পদ প্রদর্শনী ও পুরস্কার বিতরণ

২০২২ ফেব্রুয়ারি ১৬ ১৮:১০:১৩
রাজারহাটে প্রাণিসম্পদ প্রদর্শনী ও পুরস্কার বিতরণ

রাজারহাট প্রতিনিধি : “পুষ্টি, মেধা, দারিদ্র্য বিমোচন, প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার (১৬ ফেব্রুয়ারি) রাজারহাটে উপজেলা প্রাণিসম্পদ বিভাগের আয়োজনে দিনব্যাপি প্রাণিসম্পদ বিভাগ চত্বরে প্রদর্শনীর আয়োজন করা হয়। 

উপজেলা ভারপ্রাপ্ত প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: পবিত্র কুমারের সভাপতিত্বে সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দ্দী বাপ্পি। প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা এলডিডিপি জেসমিন আক্তারের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আশিকুল ইসলাম মন্ডল সাবু, মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াছমিন বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা সম্পা আকতার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রমূখ। শেষে বিজয়ী খামারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

(পিএস/এসপি/ফেব্রুয়ারি ১৬, ২০২২)

পাঠকের মতামত:

১২ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test