E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

রাজারহাটে অজু করতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

২০২২ ফেব্রুয়ারি ১৬ ২৩:২৭:১১
রাজারহাটে অজু করতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

রাজারহাট প্রতিনিধি : রাজারহাটে বড়দের অজু করা দেখে অনুকরন করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার চাকিরপশার ইউনিয়নের চাকিরপশারপাঠক গ্রামের আতাউর রহমানের স্ত্রী মরিয়ম বেগমের নিজের সন্তান না থাকায় ভাতিজি হালিমাতুস সাদিয়া (৩) কে লালন-পালন করে আসছিল।গত মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) মাগরিবের আজানের সময় বাড়ির পিছনে পুকুরে বড়দের অজুর অনুকরন করতে সকলের অজান্তে পুকুরে নামে শিশু সাদিয়া। এসময় সে পুকুরের পানিতে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির পর বাড়ির লোকজন শিশুটির ভাসমান লাশ পুকুরে দেখতে পায়। পরে তাদের চিৎকারে এলাকাবাসীরা এসে ওই পুকুর থেকে লাশ উত্তোলান করে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করে।

পরিবারের লোকজন জানান, সাদিয়া কয়েকদিন ধরে বাড়ির বড়দের ওই পকুরে উজু করতে দেখেছিল। সেটি করতে গিয়ে সে পুকুরে পড়ে যেতে পারে। শিশুটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে পড়েছে।

(পিএস/এসপি/ফেব্রুয়ারি ১৬, ২০২২)

পাঠকের মতামত:

১২ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test