আড়াইহাজারে শিশু রিয়াদ হত্যাকে কেন্দ্র করে বাড়ীঘর ভাংচুর লুটপাট
এমডি অভি, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের আড়াইহাজারে রিয়াদ (৭) নামে এক শিশু হত্যার ঘটনাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ জনতা অভিযুক্তের পক্ষের ৫টি বাড়ী ঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় গুলিবিদ্ধ একজনকে গুরুতর আহত অবস্থায় রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে দুপুর ১ টা পর্যন্ত উপজেলার মাহমুদপুর ইউনিয়নের খিরদাসাদী গ্রাম এঘটনা ঘটে।এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
জানা যায়, উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শালমদী গ্রামের রব হাজীর একটি পুকুর একই গ্রামের জিলানী, আরমান, ফয়সাল, রমজান এবং রাসেল ভাড়া নিয়ে তাতে মাছ চাষ করে আসছিলো। ১৪ ফেব্রুয়ারী সোমবার দুপুরে ওই গ্রামের বাবুল মিস্ত্রির শিশু পুত্র রিয়াদ (৭) সহ তার কয়েকজন বন্ধু মিলে পুকুরটিতে মাছ ধরতে যায়। এসময় পুকুরের ভাড়াটিয়া জিলানী শিশুদেরকে ধাওয়া করলে রিয়াদের বন্ধুরা দৌড়াদৌড়ি করে পালিয়ে যায়। এ ঘটনায় শিশু রিয়াদ নিখোঁজ থাকে। রিয়াদ পুকুরের পানিতে ডুবে মারা গেছে এমন সন্দেহের উপর তাকে গত তিন দিন ধরে জাল দিয়ে পুকুরে খোঁজা খূঁজি করলেও তাকে পাওয়া যায়নি। অবশেষে ১৬ ফেব্রুয়ারী বুধবার দুপুরে স্থানীয় হাসান আলীর স্ত্রী সাফিয়া বেগম পুকুরে গোসল করতে নামলে শিশু রিয়াদের লাশ তার পায়ে লাগে। তখন সাফিয়ার ডাক চিৎকারে লোকজন জড়ো হয়ে রিয়াদের লাশ উদ্ধার করে পুলিশে সংবাদ দেয়। এ ব্যাপারে নিহত রিয়াদের পিতা বাবুল মিস্ত্রি বাদী হয়ে আড়াইহাজার থানায় পুকুরের ভাড়াটিয়া পাঁচজনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করে।
শিশু রিয়াদ হত্যার ঘটনাকে কেন্দ্র করেই শালমদী গ্রামের উত্তেজিত জনতা বৃহস্পতিবার সকালে জিলানী সহ কাজী মোবারক, কবির হোসেন, শফিকুল ইসলাম ও আলী হোসেন নামে পাঁচ জনের বাড়ী ঘর ভাংচুর, স্বর্ণালংকার, গবাদী পশু, পাওয়ারলুম কারখানার মালামাল সহ সর্বস্ব লুটপাট করে নিয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রন ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এ সময় ঘটনাস্থলে খোকন (৩০) নামে একজন গুলিবিদ্ধ হয়। গুলিবিদ্ধ খোকনকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার খালেদা নাজনীন গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
আড়াইহাজার থানার ওসি (তদন্ত) জোবায়ের হোসেন জানান, আপাতত পরিস্থিতি কিছুটা শান্ত রয়েছে । পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে রয়েছে।
(এমও/এসপি/ফেব্রুয়ারি ১৭, ২০২২)
পাঠকের মতামত:
- মুক্তিবাহিনী সাতক্ষীরায় রাজাকারদের আশাশুনি ক্যাম্প আক্রমণ করে
- সুন্দরবনে আশ্রয় নেয়া জেলেবহরে বনদস্যুদের হানা, ট্রলারসহ ৫ জেলেকে অপহরণ
- হাঁস নিয়ে বিরোধে বৃদ্ধকে হত্যা, ছেলে হাসপাতালে ভর্তি
- বাগেরহাটে সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ষাটর্দ্ধো বৃদ্ধ গ্রেপ্তার
- ৮৫৩ শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ দিল রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র
- রংপুরে একই পরিবারের চারজনকে হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ঐক্য পরিষদের
- ২ হাজার চা-শ্রমিক ও পরিবারের দৃষ্টিসেবায় ব্র্যাক ব্যাংক ও ভিশনস্প্রিং
- ‘এমব্রায়োনিক শিফটস’ প্রদর্শনীর উদ্বোধন
- বিশ্বকাপের সাফল্যের ধারাবাহিকতায় নতুন ইপিএল মৌসুমে টফি
- কবি আল মুজাহিদী স্মৃতি পদক পেলেন লায়ন গনি মিয়া বাবুল
- পাউরুটি কিনতে গিয়ে ধর্ষণচেষ্টার শিকার দুই শিশু বোন
- নিরাপদ সমাজ গড়তে পুলিশ-জনগণকে একসঙ্গে কাজ করতে হবে: এমপি মহিত
- কুড়িগ্রামে ফের অপসাংবাদিকতা ও সরকারি ঘর বাতিলের দাবিতে বিক্ষোভ মানববন্ধন
- ঈশ্বরদীতে ২৭০০ কৃষক পেলেন বিনামূল্যে সার-বীজ
- গলায় ফাঁস নিয়ে রূপপুর প্রকল্পে কর্মরত সেনাসদস্যের মৃত্যু
- রূপপুর পারমানবিকের প্রথম ইউনিট চালু হলে বছরে সাশ্রয় হতে পারে ১০০ কোটি ডলার
- গোপালগঞ্জে ১ হাজার মিটার অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস
- আনিসুল হকের বিরুদ্ধে অস্ত্র মামলায় অভিযোগ গঠন শুনানি ২৪ সেপ্টেম্বর
- মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স কাপ্তাইয়ে পুলিশের মাদকবিরোধী র্যালি ও সমাবেশ
- ‘জনগণের জানার অধিকার রয়েছে সরকার কী করছে’
- ওয়ালটনের ব্র্যান্ডিং হিরোজ পুরস্কার পেলো ৩২ ব্যক্তি ও প্রতিষ্ঠান
- জুনে এমএফএসের মাধ্যমে প্রবাসী আয় কমেছে
- ‘প্রতিটি ক্ষেত্রে সরকারের কাজের জবাবদিহিতা থাকবে’
- ‘চলচ্চিত্রকে টিকিয়ে রাখতে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা প্রয়োজন’
- রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর
- বায়ুদূষণ রোধে ৯ নির্দেশনা ৩ সপ্তাহের মধ্যে বাস্তবায়ন চান হাইকোর্ট
- ভৈরবে সড়ক দখল মুক্ত করতে উচ্ছেদ অভিযান
- সাতক্ষীরা সদরের অদম্য নারী পুরষ্কারের জন্য নির্বাচিত পাঁচজনের আত্মকথা
- তজুমদ্দিনে মেজর হাফিজকে গণসংবর্ধনা
- অভিজ্ঞতা, সততা ও উদ্যমে প্রীতম সাহার সাফল্যের নতুন অধ্যায়
- পঞ্চগড় সোহান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ শনিবার
- পঞ্চগড় টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- কলাপাড়ায় পাচারকালে ইলিশসহ ২৭ মণ সামুদ্রিক মাছ জব্দ
- ‘বিএনপি-জামায়াতের আর কোন নাশকতা সহ্য করা হবেনা’
- নেতৃত্বের গল্প শোনাতে তানজানিয়া যাচ্ছেন শ্যামনগরের অপর্ণা মল্লিক
- ভৈরবে ব্যতিক্রম ধর্মী আয়োজনে শিক্ষকদের থ্যাংকস গিভেন পার্টি
- বরগুনায় সহকারী মৌলভীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন
- কুষ্টিয়ায় মহান স্বাধীনতা দিবস উদযাপন
- চুয়াডাঙ্গায় ৪২ দশমিক ২ ডিগ্রি তাপমাত্রা, সতর্ক করতে মাইকিং
- রাণীশংকৈল প্রেসক্লাব উড়িয়ে দিতে চাওয়া সেই মাসুদের গ্রেপ্তারের দাবি
- বাসযোগ্য অঞ্চলে পৃথিবীসদৃশ ৪৫ গ্রহ শনাক্ত
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বিজয়ী সৈয়দপুর
- একুশে বইমেলায় শাহেদ কায়েস’র নতুন বই
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
-1.gif)








