E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

নড়াইল মাদক বিরোধী অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১

২০২২ ফেব্রুয়ারি ১৮ ১৩:৩০:৪৭
নড়াইল মাদক বিরোধী অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১

শেখ সাদ বীন শরীফ, নড়াইল : বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার জনাব প্রবীর কুমার রায়, পিপিএম (বার), নড়াইল মহোদয়ের নির্দেশনায় জনাব শিমুল কুমার দাস (ওসি ডিবি) এর সার্বিক তত্ত্বাবধানে এস আই (নিঃ) ফাহাদ হোসেন ডিবি পুলিশের একটি চৌকস টিমসহ নড়াইল সদর থানাধীন চন্ডিবরপুর ইউনিয়নের খেয়াঘাটে অভিযান চালিয়ে ৯০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মোঃ আব্দুল্লাহ খান (৩২), পিতা- বাবু খান, গ্রাম- গন্দব্যখালি, থানা ও জেলা- নড়াইল কে গ্রেফতার করেন।

আসামিকে নড়াইল সদর থানায় হস্তান্তর করা হয়েছে। আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

(এস/এসপি/ফেব্রুয়ারি ১৮, ২০২২)

পাঠকের মতামত:

০১ মে ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test