বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীকে অবজ্ঞা করে দেলোয়ার প্রধানের বক্তব্যে আওয়ামী লীগে ক্ষোভ
শেখ এনামূল হক বিদ্যুৎ, সোনারগাঁ : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘অবজ্ঞা’ করে বক্তব্য রেখেছেন নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জাতীয় পার্টির নেতা দেলোয়ার হোসেন প্রধান। এই ধরনের একটি ভিডিও ফুটেজ উত্তরাধিকার ৭১ নিউজের প্রতিনিধির হাতে এসেছে।
তিনি বলেছেন, ‘আমি ওসমান পরিবারের কর্মী। আমি কোনো পার্টি বুঝি না। আমি শেখ হাসিনা বুঝি না,আমি তারেক জিয়া বুঝি না, আমি খালেদা জিয়া বুঝি না,আমি শেখ মুজিবুর বুঝি না। আমি বুঝি কেবল ওসমান পরিবার। আমি আওয়ামী লীগ বা জাতীয় পার্টির দল করি না কেন, আমি শুধুই ওসমান পরিবারের সৈনিক।’
গত ১৪ ফেব্রুয়ারি বন্দরে ঘুড়ি উৎসবে দেওয়া এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হলে এ নিয়ে ক্ষোভের সঞ্চার হয়েছে আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে। দেলোয়ার প্রধানের এমন বক্তব্য ‘ঔদ্ধত্যপূর্ণ’ বলেও মন্তব্য করেছেন তারা। তিনি তার বক্তব্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অবজ্ঞা করেছেন। ওইদিন অনুষ্ঠানে যুবলীগ নেতা খান মাসুদও উপস্থিত ছিলেন। তবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও আওয়ামী লীগের সভানেত্রী,প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জড়িয়ে এমন বক্তব্যের প্রতিবাদ করেননি তিনি।
ওই অনুষ্ঠানে দেলোয়ার হোসেন আরও বলেন, ‘ওসমান পরিবারের যেভাবে নির্দেশনা দিয়ে যাচ্ছেন,আমার জীবন ডাস্টবিন থেকে রাজপ্রসাদে এনেছেন। আমি সেভাবেই আছি, সেভাবেই থাকতে চাই মৃত্যুর আগ পর্যন্ত। যে যতই হুঙ্কার দিক না কেন,যে যতই ধমক দিক না কেন, আমি দেলোয়ার!দেলোয়ার বলতে যে শব্দটা বন্দর থানায় আছে সেই রূপে দেলোয়ার বড় হয় নাই। দেলোয়ারের আরেকটা শব্দ আছে,আরেকটা রূপ আছে নারায়ণগঞ্জে, তা সবাই আমরা জানি।’
বঙ্গবন্ধু ও শেখ হাসিনাকে জড়িয়ে এই বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। তারা বলছেন, দেলোয়ার প্রধান আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের শরিক দল জাতীয় পার্টি করেন। নারায়ণগঞ্জের ওসমান পরিবারের অতি ঘনিষ্ঠ বলে পরিচিত দেলোয়ার জাতীয় পার্টির মনোনয়নে চেয়ারম্যান হয়েছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির পিতা। তিনি মহান স্বাধীনতা সংগ্রামের ডাক দিয়েছিলেন। তিনি স্বাধীন বাংলাদেশের স্থপতি। তার কন্যা শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীকে নিয়ে দেলোয়ার প্রধানের এই ধরনের ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য ক্ষমার অযোগ্য।
নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাইও এই বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন। তিনি বলেন, দেলোয়ার প্রধান জাতীয় পার্টি করেন, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সাংগঠনিক অধিকার আমাদের নেই। কিন্তু তার এই বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানাই।
(এবি/এসপি/ফেব্রুয়ারি ১৮, ২০২২)
পাঠকের মতামত:
- মুক্তিবাহিনী সাতক্ষীরায় রাজাকারদের আশাশুনি ক্যাম্প আক্রমণ করে
- সুন্দরবনে আশ্রয় নেয়া জেলেবহরে বনদস্যুদের হানা, ট্রলারসহ ৫ জেলেকে অপহরণ
- হাঁস নিয়ে বিরোধে বৃদ্ধকে হত্যা, ছেলে হাসপাতালে ভর্তি
- বাগেরহাটে সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ষাটর্দ্ধো বৃদ্ধ গ্রেপ্তার
- ৮৫৩ শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ দিল রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র
- রংপুরে একই পরিবারের চারজনকে হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ঐক্য পরিষদের
- ২ হাজার চা-শ্রমিক ও পরিবারের দৃষ্টিসেবায় ব্র্যাক ব্যাংক ও ভিশনস্প্রিং
- ‘এমব্রায়োনিক শিফটস’ প্রদর্শনীর উদ্বোধন
- বিশ্বকাপের সাফল্যের ধারাবাহিকতায় নতুন ইপিএল মৌসুমে টফি
- কবি আল মুজাহিদী স্মৃতি পদক পেলেন লায়ন গনি মিয়া বাবুল
- পাউরুটি কিনতে গিয়ে ধর্ষণচেষ্টার শিকার দুই শিশু বোন
- নিরাপদ সমাজ গড়তে পুলিশ-জনগণকে একসঙ্গে কাজ করতে হবে: এমপি মহিত
- কুড়িগ্রামে ফের অপসাংবাদিকতা ও সরকারি ঘর বাতিলের দাবিতে বিক্ষোভ মানববন্ধন
- ঈশ্বরদীতে ২৭০০ কৃষক পেলেন বিনামূল্যে সার-বীজ
- গলায় ফাঁস নিয়ে রূপপুর প্রকল্পে কর্মরত সেনাসদস্যের মৃত্যু
- রূপপুর পারমানবিকের প্রথম ইউনিট চালু হলে বছরে সাশ্রয় হতে পারে ১০০ কোটি ডলার
- গোপালগঞ্জে ১ হাজার মিটার অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস
- আনিসুল হকের বিরুদ্ধে অস্ত্র মামলায় অভিযোগ গঠন শুনানি ২৪ সেপ্টেম্বর
- মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স কাপ্তাইয়ে পুলিশের মাদকবিরোধী র্যালি ও সমাবেশ
- ‘জনগণের জানার অধিকার রয়েছে সরকার কী করছে’
- ওয়ালটনের ব্র্যান্ডিং হিরোজ পুরস্কার পেলো ৩২ ব্যক্তি ও প্রতিষ্ঠান
- জুনে এমএফএসের মাধ্যমে প্রবাসী আয় কমেছে
- ‘প্রতিটি ক্ষেত্রে সরকারের কাজের জবাবদিহিতা থাকবে’
- ‘চলচ্চিত্রকে টিকিয়ে রাখতে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা প্রয়োজন’
- রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর
- বায়ুদূষণ রোধে ৯ নির্দেশনা ৩ সপ্তাহের মধ্যে বাস্তবায়ন চান হাইকোর্ট
- ভৈরবে সড়ক দখল মুক্ত করতে উচ্ছেদ অভিযান
- সাতক্ষীরা সদরের অদম্য নারী পুরষ্কারের জন্য নির্বাচিত পাঁচজনের আত্মকথা
- তজুমদ্দিনে মেজর হাফিজকে গণসংবর্ধনা
- অভিজ্ঞতা, সততা ও উদ্যমে প্রীতম সাহার সাফল্যের নতুন অধ্যায়
- পঞ্চগড় সোহান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ শনিবার
- পঞ্চগড় টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- কলাপাড়ায় পাচারকালে ইলিশসহ ২৭ মণ সামুদ্রিক মাছ জব্দ
- ‘বিএনপি-জামায়াতের আর কোন নাশকতা সহ্য করা হবেনা’
- নেতৃত্বের গল্প শোনাতে তানজানিয়া যাচ্ছেন শ্যামনগরের অপর্ণা মল্লিক
- ভৈরবে ব্যতিক্রম ধর্মী আয়োজনে শিক্ষকদের থ্যাংকস গিভেন পার্টি
- বরগুনায় সহকারী মৌলভীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন
- কুষ্টিয়ায় মহান স্বাধীনতা দিবস উদযাপন
- চুয়াডাঙ্গায় ৪২ দশমিক ২ ডিগ্রি তাপমাত্রা, সতর্ক করতে মাইকিং
- রাণীশংকৈল প্রেসক্লাব উড়িয়ে দিতে চাওয়া সেই মাসুদের গ্রেপ্তারের দাবি
- বাসযোগ্য অঞ্চলে পৃথিবীসদৃশ ৪৫ গ্রহ শনাক্ত
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বিজয়ী সৈয়দপুর
- একুশে বইমেলায় শাহেদ কায়েস’র নতুন বই
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
-1.gif)








