বেফাঁস মন্তব্যের দায় নিয়ে লায়ন বাবুল এর সাংবাদিক সম্মেলন
শেখ এনামূল হক বিদ্যুৎ, সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সাংবাদিক সম্মেলন করেন সোনারগাঁ আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য পদ থেকে সদ্য অব্যাহতি পাওয়া মাহবুবুর রহমান বাবুল ওরফে লায়ন বাবুল।
শুক্রবার (১৮ ফ্রেব্রুয়ারি) বিকালে মোগরাপাড়া চৌরাস্তায় অবস্থিত স্থানীয় একটি রেস্টুরেন্টে সাংবাদিক সম্মেলন করেন। সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে পাঠের মাধ্যমে তিনি গণমাধ্যম কর্মীদের জানান,গত শনিবার (১২ ফেব্রুয়ারি) একটি ওয়াজ মাহফিলে বিশ্ব মানবতার মা দেশরত্ন শেখ হাসিনাকে নিয়ে অসাবধানতাবশত আমার মুখ ফসকে একটি বাক্য বেরিয়ে আসে যাহা অনাকাংখিত ও শিষ্টাচার বহির্ভূত। এ কারণে আমি মানবতার মা দলীয় সভাপতি শেখ হাসিনার কাছে নিঃশর্ত ক্ষমা চাই।সেই সাথে অনিচ্ছাকৃত বেফাঁস মন্তব্যের জন্য নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের নেতা কর্মীদের কাছেও ক্ষমা প্রার্থী। তিনি বলেন আমাকে ক্ষমা করবেন,এটা আমার অনিচ্ছাকৃত ভুল ছিলো।
এক প্রশ্নে তিনি বলেন,সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য পদ থেকে তাকে অব্যাহতির বিষয়টি জানা নেই। এ ব্যাপারে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী থেকে এখনো কোনো চিঠি পাইনি বা এ ধরনের মৌখিক কোন নির্দেশনা ও এখন পর্যন্ত নেই।
উল্লেখ্য যে, প্রধানমন্ত্রীকে নিয়ে বেঁফাস মন্তব্যের কারনে সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নের চেয়ারম্যান মাহাবুবুর রহমান বাবুল ওরফে লায়ন বাবুলকে বৃহস্পতিবার সন্ধ্যায় দলীয় পদ থেকে অব্যাহতি দেয় নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ। জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এম এ রাসেল ১৭ ফেব্রুয়ারি প্রেরিত এক বিজ্ঞপ্তিতে অব্যাহতির বিষয়টি অবহিত করেন।
সদ্য গত হওয়া ইউপি নির্বাচনে লায়ন বাবুল আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে বিনা ভোটে বারদীতে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।
বিবৃতিতে তিনি জানান, বারদীর একটি ধর্মীয় অনুষ্ঠানে উক্ত ইউনিয়নের নব-নির্বাচিত আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান মাহবুবুর রহমান বাবুল (লায়ন বাবুল) মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে উদ্দেশ্য করে যে বক্তব্য দিয়েছেন তা ক্ষমার অযোগ্য।
তাই তাকে দলীয় পদ থেকে সাময়িক অব্যাহতি দেয়া হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি আবদুল হাই ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু হাসনাত মো.শহিদ বাদল এক বিবৃতিতে বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ম শেখ হাসিনা সম্পর্কে লায়ন বাবুল যে বক্তব্য দিয়েছেন তা অশালীন ও দাম্ভিকতার চরমে। এ কারণে সোনারগাঁ আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য পদ থেকে তাকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে এবং স্থায়ীভাবে বহিস্কারের জন্য কেন্দ্রীয় আওয়ামী লীগ বরাবর চিঠি দিয়ে সুপারিশ করা হয়েছে।
সম্প্রতি সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নের পাইকপাড়া দেওয়ান বাড়ির বাৎসরিক ওয়াজ মাহফিলে তিনি বলেন বারদী ইউনিয়নে যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনাও আসেন তাহলে আমার হুকুম লাগবে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এ চেয়ারম্যান আরো বলেছেন, আমাকে কেউ টাকা দিয়ে কিনতে পারবে না। আমার এলাকাতে আমি ম্যাজিস্ট্রেট। আমি যা বলবো তাই হবে।প্রশাসন আমার কথা শুনবে।আমি যদি বলি সুইচ অফ, তাহলে সুইচ অফ। কারও ফোনে প্রশাসন আসবে না।
আমি আমার যোগ্যতায় চেয়ারম্যান হয়ে এসেছি, তাই কাউকে পরোয়া করি না।
(এসএএইচবি/এএস/ফেব্রুয়ারি ১৮, ২০২২)
পাঠকের মতামত:
- মুক্তিবাহিনী সাতক্ষীরায় রাজাকারদের আশাশুনি ক্যাম্প আক্রমণ করে
- সুন্দরবনে আশ্রয় নেয়া জেলেবহরে বনদস্যুদের হানা, ট্রলারসহ ৫ জেলেকে অপহরণ
- হাঁস নিয়ে বিরোধে বৃদ্ধকে হত্যা, ছেলে হাসপাতালে ভর্তি
- বাগেরহাটে সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ষাটর্দ্ধো বৃদ্ধ গ্রেপ্তার
- ৮৫৩ শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ দিল রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র
- রংপুরে একই পরিবারের চারজনকে হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ঐক্য পরিষদের
- ২ হাজার চা-শ্রমিক ও পরিবারের দৃষ্টিসেবায় ব্র্যাক ব্যাংক ও ভিশনস্প্রিং
- ‘এমব্রায়োনিক শিফটস’ প্রদর্শনীর উদ্বোধন
- বিশ্বকাপের সাফল্যের ধারাবাহিকতায় নতুন ইপিএল মৌসুমে টফি
- কবি আল মুজাহিদী স্মৃতি পদক পেলেন লায়ন গনি মিয়া বাবুল
- পাউরুটি কিনতে গিয়ে ধর্ষণচেষ্টার শিকার দুই শিশু বোন
- নিরাপদ সমাজ গড়তে পুলিশ-জনগণকে একসঙ্গে কাজ করতে হবে: এমপি মহিত
- কুড়িগ্রামে ফের অপসাংবাদিকতা ও সরকারি ঘর বাতিলের দাবিতে বিক্ষোভ মানববন্ধন
- ঈশ্বরদীতে ২৭০০ কৃষক পেলেন বিনামূল্যে সার-বীজ
- গলায় ফাঁস নিয়ে রূপপুর প্রকল্পে কর্মরত সেনাসদস্যের মৃত্যু
- রূপপুর পারমানবিকের প্রথম ইউনিট চালু হলে বছরে সাশ্রয় হতে পারে ১০০ কোটি ডলার
- গোপালগঞ্জে ১ হাজার মিটার অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস
- আনিসুল হকের বিরুদ্ধে অস্ত্র মামলায় অভিযোগ গঠন শুনানি ২৪ সেপ্টেম্বর
- মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স কাপ্তাইয়ে পুলিশের মাদকবিরোধী র্যালি ও সমাবেশ
- ‘জনগণের জানার অধিকার রয়েছে সরকার কী করছে’
- ওয়ালটনের ব্র্যান্ডিং হিরোজ পুরস্কার পেলো ৩২ ব্যক্তি ও প্রতিষ্ঠান
- জুনে এমএফএসের মাধ্যমে প্রবাসী আয় কমেছে
- ‘প্রতিটি ক্ষেত্রে সরকারের কাজের জবাবদিহিতা থাকবে’
- ‘চলচ্চিত্রকে টিকিয়ে রাখতে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা প্রয়োজন’
- রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর
- বায়ুদূষণ রোধে ৯ নির্দেশনা ৩ সপ্তাহের মধ্যে বাস্তবায়ন চান হাইকোর্ট
- ভৈরবে সড়ক দখল মুক্ত করতে উচ্ছেদ অভিযান
- সাতক্ষীরা সদরের অদম্য নারী পুরষ্কারের জন্য নির্বাচিত পাঁচজনের আত্মকথা
- তজুমদ্দিনে মেজর হাফিজকে গণসংবর্ধনা
- অভিজ্ঞতা, সততা ও উদ্যমে প্রীতম সাহার সাফল্যের নতুন অধ্যায়
- পঞ্চগড় সোহান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ শনিবার
- পঞ্চগড় টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- কলাপাড়ায় পাচারকালে ইলিশসহ ২৭ মণ সামুদ্রিক মাছ জব্দ
- ‘বিএনপি-জামায়াতের আর কোন নাশকতা সহ্য করা হবেনা’
- নেতৃত্বের গল্প শোনাতে তানজানিয়া যাচ্ছেন শ্যামনগরের অপর্ণা মল্লিক
- ভৈরবে ব্যতিক্রম ধর্মী আয়োজনে শিক্ষকদের থ্যাংকস গিভেন পার্টি
- বরগুনায় সহকারী মৌলভীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন
- কুষ্টিয়ায় মহান স্বাধীনতা দিবস উদযাপন
- চুয়াডাঙ্গায় ৪২ দশমিক ২ ডিগ্রি তাপমাত্রা, সতর্ক করতে মাইকিং
- রাণীশংকৈল প্রেসক্লাব উড়িয়ে দিতে চাওয়া সেই মাসুদের গ্রেপ্তারের দাবি
- বাসযোগ্য অঞ্চলে পৃথিবীসদৃশ ৪৫ গ্রহ শনাক্ত
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বিজয়ী সৈয়দপুর
- একুশে বইমেলায় শাহেদ কায়েস’র নতুন বই
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
-1.gif)








