সোনারগাঁয়ে মাসব্যাপী লোকজ উৎসব ও কারুশিল্প মেলা ২০২২ এর মতবিনিময় সভা
শেখ এনামূল হক বিদ্যুৎ, সোনারগাঁ : বাংলার প্রাচীন রাজধানী ঐতিহাসিক সোনারগাঁয়ে মাসব্যাপী লোকজ উৎসব ২০২২ এর এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক ড.আহমেদ উল্লাহ'র সভাপতিত্বে ফাউন্ডেশনের লাইব্রেরি ভবনের সভাকক্ষে এই মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়া, সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম মোস্তাফা মুন্না, সোনারগাঁ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি, সোনারগাঁ থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. সাইদুল ইসলাম।
নতুন প্রজন্মের কাছে লোকজ সাংস্কৃতিক ঐতিহ্যের পরিচিতি ও মেলবন্ধনের প্রয়াসে প্রতিবছর ১৪ জানুয়ারিতে শুরু হলেও মহামারী করোনা ভাইরাসের কারণে গত বছর তা পিছিয়ে ১ মার্চ ২০২১ খ্রিস্টাব্দ থেকে শুরু হয়। এবছর একই কারণে আগামী ২২ ফেব্রুয়ারি ২০২২ খ্রিস্টাব্দ বাংলাদেশ সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ও বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের আয়োজনে লোকজ উৎসব ও কারুশিল্প মেলা শুরু হবে। মাসব্যাপী এই মেলা ও লোকজ উৎসবে কোভিড-১৯ পরিস্থিতিতে স্বাস্থ্য বিধি মেনে মাস্ক পরিধান, সামাজিক দুরত্ব, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করার বিধি নিষেধ থাকবে।
মতবিনিময় সভায় দেশীয় সংস্কৃতির পুনরুজ্জীবনে মাসব্যাপী লোক কারুশিল্পমেলা ও লোকজ উৎসব চলাকালীন আইন-শৃংঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা এবং লোকজ উৎসবের অনুষ্ঠানমালা বর্ণাঢ্যভাবে আয়োজনের সার্বিক দিক নিয়ে আলোচনা হয়। মতবিনিময় সভায় এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ রবিউল ইসলাম, ডিসপ্লে অফিসার একেএম আজাদ সরকার, সোনারগাঁও জার্নালিষ্ট ক্লাবের সভাপতি শেখ এনামূল হক বিদ্যুৎ, সাধারণ সম্পাদক শওকত ওসমান সরকার রিপন, নুরনবী জনি, রবিউল হোসেনসহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যম কর্মীরা।
এবার মেলায় কর্মরত কারুশিল্প প্রদর্শনীতে ২৪ স্টলসহ মোট ১ শত স্টল থাকবে। এতে গ্রামের প্রত্যন্ত অঞ্চলের প্রথিতযশা ৪৮ জন কারুশিল্প সক্রিয়ভাবে অংশ নিবেন। লোকজ উৎসব ও কারুশিল্পমেলা ২০২২ এর অনুষ্ঠানমালায় থাকবে বাউলগান, পালাগান, কবিগান, ভাওয়াইয়া-ভাটিয়ালীগান, জারি-সারিগান, হাসন রাজার গান, লালন সঙ্গীত, মুর্শিদীগান, আলকাপ গান, গায়ে হলুদেরগান, ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক অনুষ্ঠান, শরিয়তী-মারফতী গান, লোক কবিতা পাঠের আসর, পুঁথিপাঠ, গ্রামীণ খেলা, লাঠিখেলা, ঘুড়ি ওড়ানো, ভালোবাসার তামা-কাঁসা-পিতল শিল্পের প্রদর্শনী, লোকজ জীবন প্রদর্শনী, পুতুল নাচ, বায়স্কোপ, চর্যাগীতি, সেমিনার আয়োজন, লোকগল্প বলা, পিঠা প্রদর্শনী ইত্যাদি।
(এসএএইচবি/এএস/ফেব্রুয়ারি ১৯, ২০২২)
পাঠকের মতামত:
- কুমিল্লার সিঙ্গারবিলে মুক্তিযোদ্ধাদের আক্রমণে পাকবাহিনীর ১৩ জন সৈন্য নিহত হয়
- মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেলো ৩০০ অসহায় ও দুস্থ রোগী
- জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ফরিদপুরে ছাত্রদলের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি
- শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে নগরকান্দায় বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল
- নারায়ণগঞ্জে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী পালন
- মব সৃষ্টি করে বসতবাড়ির উঠান কেটে চলাচলের রাস্তা নির্মাণ
- ফরিদপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত
- মুন্সীগঞ্জের মহাসড়কে নারীর ছিন্নভিন্ন মরদেহ, পদ্মা নদীতে যুবকের গলিত লাশ
- রক্তদান ও আলোচনা সভার মধ্য দিয়ে ঈশ্বরদীতে জিয়াউর রহমানকে স্মরণ
- জিয়াউর রহমানের আদর্শ অনুসরণের আহ্বান জানালেন বিএনপি নেতা জাকারিয়া পিন্টু
- সালথায় জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
- গোপালগঞ্জে ভ্রাম্যমান আদালতের জরিমানা
- ৮ বছরের শিশুকে বলৎকারের অভিযোগ, কিশোর গ্রেপ্তার
- সাতক্ষীরায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত
- জীবন তো বহমান স্রোত
- প্রাথমিক বিদ্যালয়ের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ৪ জুন
- ঈশ্বরদীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত
- সংখ্যালঘু অধিকার ও ঐক্যের বার্তা নিয়ে বগুড়ায় ঐক্য পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- সামাজিক প্রতিহিংসার শিকার এক অসহায় নারীর ঘর ভেঙে দিয়েছে সন্ত্রাসীরা
- পদ্মার স্রোতে ভেসে গেল ঈদের আনন্দ, ২০ ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার
- আমেরিকা এটিকে ‘জোকস’ হিসাবে নিলে ভালো!
- ঈশ্বরদীর কালিকাপুরে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
- যৌতুকের টাকার দাবিতে স্ত্রীর মাথার চুল কেটে ন্যাড়া, স্বামী-ননদ গ্রেপ্তার
- কুড়িগ্রাম কারাগারে বন্দীদের বর্ণিল ঈদ উৎসব: খাবারে রাজকীয় মেন্যু
- শ্যামনগরে ঝড়ে গাছ ভেঙে পড়ে শিশুর মৃত্যু
- কেন্দুয়া হানাদার মুক্ত হয়েছিল আজ
- সিলেটে হালকা ভূমিকম্প অনুভূত
- ফরিদপুরে বণার্ঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
- ঝালকাঠিতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন
- মধুখালীতে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আলোচনা সভা
- মোহররম
- পঞ্চগড় সোহান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বোদা টুস্টার
- কুষ্টিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতার ওপর ছাত্রদলের হামলা
- শরীয়তপুরে জমিজমার দ্বন্দে স্কুল শিক্ষককে পিটিয়ে হত্যা
- সাংবাদিক তুহিন হত্যার বিচার দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন বিক্ষোভ সমাবেশ
- ছেংগারচর বাজারে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে চারটি দোকান, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
- আনন্দ শোভাযাত্রায় মোটিফ বানানো চিত্রশিল্পীর বাড়িতে আগুন
- ছেলের মাদককাণ্ড নিয়ে অবশেষে মুখ খুলছেন শাহরুখ খান
- মব সৃষ্টি করে বসতবাড়ির উঠান কেটে চলাচলের রাস্তা নির্মাণ
- রাজারহাটে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ
- বেলকুচি উপজেলা যুবলীগের কক্ষে বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী ও শেখ মনির সাথে একই সারিতে পৌর মেয়র রেজার ছবি, সমালোচনার ঝড়
- চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ তালিকাভুক্ত ৫ কিশোর গ্যাং সদস্য আটক
- আট বছর আগে একদিন
- ১৯ ডিসেম্বর কাশিয়ানী মুক্ত দিবস
-1.gif)








