E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

নারায়ণগঞ্জ অনলাইন প্রেসক্লাবের প্রস্তুতিমূলক পরামর্শ সভা

২০২২ ফেব্রুয়ারি ২০ ১৩:৪০:৫৩
নারায়ণগঞ্জ অনলাইন প্রেসক্লাবের প্রস্তুতিমূলক পরামর্শ সভা

মো. শান্ত, নারায়ণগঞ্জ : দীর্ঘ প্রতীক্ষার পর নতুনত্বে সাথে থাকুন পাশে পাবেন এই প্রতিপাদ্য  বিষয় নিয়ে ১৯ ফেব্রুয়ারি শনিবার বিকেলে নারায়ণগঞ্জ অনলাইন প্রেসক্লাবের প্রস্তুতিমূলক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া মাধবীলতা সিটি প্লাজায় সাংগঠনিক প্রচার প্রচারনা ও নতুনত্বের জয়গানে নারায়ণগঞ্জ অনলাইন প্রেসক্লাবের প্রস্তুতিমূলক পরামর্শ সভায় সভাপতিত্ব করেন মাই টিভির নারায়ণগঞ্জ প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন। অনলাইন প্রেসক্লাবের সমন্বয়কারী ও একুশের কাগজের সম্পাদক এম এ মান্নান ভূঁইয়ার সঞ্চালনায় বিভিন্ন পরামর্শমূলক বক্তব্য রাখেন শিক্ষা তথ্য ডটকমের সম্পাদক জিকে রাসেল, বাংলা সংবাদ ডটনেটের সম্পাদক শাহাদাৎ হোসেন ভূঁইয়া। নিউজ ব্যাংক ২৪ ডটনেটের আল মামুন খান, নারায়ণগঞ্জ বুলেটিনের সম্পাদক মাজহারুল ইসলাম, দৈনিক বাংলা ৭১ এর নারায়ণগঞ্জ প্রতিনিধি মো. শান্ত, বিপি নিউজের সম্পাদক আরিফুর রহমান, পাঠক কণ্ঠ ডটকমের মেহেদী মঞ্জুর বকুল ও দৈনিক রুদ্রবার্তার স্টাফ রিপোর্টার বিথী রহমান।

আরও উপস্থিত ছিলেন চ্যানেল ২১ এর মো. আবু বক্কর, নিউজ ডিপি ২৪ ডটকমের কাউছার মাহবুব, নারায়ণগঞ্জ বুলেটিনের মো. সিফাত উল্লাহসহ অন্যান্য। সভায় নারায়ণগঞ্জ অনলাইন প্রসক্লাবের নতুন সদস্য সংগ্রহ এবং যাচাই বাছাই করে সদস্য পদ প্রদানসহ অনলাইন সাংবাদিকতার উপর প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে বলে প্রাথমিক ভাবে সিদ্ধান্ত গৃহীত হয়।

এছাড়াও আগামী ২৬ ফেব্রুয়ারি শনিবার বেলা ১১টায় নারায়ণগঞ্জ অনলাইন প্রেসক্লাবের আলোচনা সভায় সংগঠনের সদস্য ছাড়াও বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালসহ বিভিন্ন মিডিয়ার সাথে সংশ্লিষ্ট সংবাদকর্মীদের অংশগ্রহণ করার আহ্বান জানানো হয়।

(এমএস/এএস/ফেব্রুয়ারি ২০, ২০২২)

পাঠকের মতামত:

৩১ মে ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test