E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

নাসিম ওসমান ফাউন্ডেশনের উদ্যোগে পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ

২০২২ ফেব্রুয়ারি ২০ ২৩:২৪:১৬
নাসিম ওসমান ফাউন্ডেশনের উদ্যোগে পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ

মো. শান্ত, নারায়ণগঞ্জ : ২০ ফেব্রুয়ারি (শনিবার) নারায়ণগঞ্জ শহিদ মিনার সহ শহরের বিভিন্ন স্থানে বীর মুক্তিযোদ্ধা  নাসিম ওসমান ফাউন্ডেশনের উদ্যোগে পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ করা হয়।

অবহেলিত শিশুদের খাদ্য ও শিক্ষায় বিশেষ অবদান রেখেছেন আলহাজ্ব নাসিম ওসমান দুস্থ ও জনকল্যাণ ফাউন্ডেশন এতিম পথশিশুদের খাদ্য ও শিক্ষা সহায়তা কার্ড বিতরণের মাধ্যমে প্রয়াত জননেতা আলহাজ্ব নাসিম ওসমান দুস্থ ও জনকল্যাণ ফাউন্ডেশন স্বনির্ভর স্বপ্নের সোনার বাংলাদেশ ঘোষণায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষে কাজ করে যাচ্ছেন নাসিম ওসমান দুস্থ ও জনকল্যাণ ফাউন্ডেশন।

ঐতিহাসিক নারায়ণগঞ্জ জেলাকে রাষ্ট্রের মডেল জেলা হিসেবে গড়ে তোলার লক্ষে অনাথ অসহায় পরিচয়হীন পথশিশুদের খাদ্য এবং শিক্ষা সহায়তা কার্ড বিতরণের সিদ্ধান্ত গ্রহণ করেছেন আলহাজ্ব নাসিম ওসমান দুস্থ ও জনকল্যাণ ফাউন্ডেশন। সকল পথশিশু অনাথ অসহায় ছাত্র ছাত্রীদের মাঝে এই কার্ড বিতরণ করা হচ্ছে, আগামী প্রজন্মের প্রয়োজনে পরিবর্তনের অঙ্গীকার নিয়ে স্বনির্ভর ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনীর সমাপ্তি সহ স্বপ্নের সোনার বাংলাদেশ বাস্তবায়নের আলোকিত অধ্যায় উন্মোচিত হবে বলে মনে করেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নাসিম ওসমান এর উত্তরাধিকারী আলহাজ্ব আজমেরী ওসমান।

এই খাদ্য ও শিক্ষা সহায়তা কার্ড প্রদর্শনে ক্ষুদার্থ শিশুরা খাদ্য ও শিক্ষা সহায়তা পাবে এবং নগরীর এতিম অনাথ অসহায় অবহেলিত শিশুদের জন্য চিকিৎসা সেবা প্রদান করা হবে। আজ নগরীর বিভিন্ন স্থানে পথশিশুদের খাদ্য ও শিক্ষা সহায়তা কার্ড বিতরণ করা হয়েছে। এই সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সাবেক পৌর কমিশনার আজহারুল ইসলাম ও আলী হায়দার শামীম , গোলাম মুস্তফা, হোসেন রেজা সহ আরো অন্যান্য সুধীজন।

(এমএস/এএস/ফেব্রুয়ারি ২০, ২০২২)

পাঠকের মতামত:

২৪ অক্টোবর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test