E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

রূপালীতে পাঁচতলা বিল্ডিংয়ের পাইলিং করতে গিয়ে শ্রমিকের মৃত্যু

২০২২ ফেব্রুয়ারি ২১ ১৮:২২:০৩
রূপালীতে পাঁচতলা বিল্ডিংয়ের পাইলিং করতে গিয়ে শ্রমিকের মৃত্যু

এমডি অভি, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডে পাঁচতলা বিল্ডিংয়ের পাইলিং করার সময় লাল চাঁন নামক এক নির্মাণ শ্রমিকের করুণ মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল ২০ ফেব্রুয়ারী রোববার বিকেল সাড়ে তিন টার দিকে রূপালী এলাকায়। নিহতের বাড়ি ময়মনসিংহ জেলার ধোবাউড়া থানার ইমান আলীর ছেলে।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, রূপালী এলাকা মালিক মনির মিয়ার পাঁচতলা বিল্ডিংয়ের পাইলিংয়ের কাজ করার সময় হটাৎ পাইলিং ম্যাশিনের ভিতরে লাল চাঁন মিয়ার এক হাত ভিতরে ঢুকে যায়। পরে হাতটি ছিঁড়ে গেলে লাল চাঁন মাটিতে পড়ে যায়। অন্যান্য শ্রমিকরা তাকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত খানপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। কিন্তু আশংকাজনক অবস্থা দেখে সেখান থেকেও পঙ্গু হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে তিন টার দিকে লাল চাঁন মিয়া মারা গেছেন বলে জানান।

এ ব্যাপারে বন্দর থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহার সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এক হাত ছিঁড়ে পাইলিং ম্যাশিনের ভিতরে রয়ে গেছে। হাতটি উদ্ধারের জন্য কাজ চলছে, উদ্ধারের বিষয়টি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এঘটনার পর থেকে বাড়ির মালিক মনির হোসেন পলাতক রয়েছে বলে জানান স্থানীয়রা।

(এমও/এসপি/ফেব্রুয়ারি ২১, ২০২২)

পাঠকের মতামত:

২৪ অক্টোবর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test