চাঁদপুরে প্রাইভেটকার পুকুরে পড়ে নিহত ৫
উজ্জ্বল হোসাইন, চাঁদপুর : শাহরাস্তি উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের পূর্ব নরহ গ্রামের মোল্লার টেক নামক স্থানে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে ৫ জন নিহত হয়েছে। ২৩ ফেব্রুয়ারি মঙ্গলবার রাত পৌনে ১টায় এ ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শিরা জানান, চিতোষী- হাসনাবাদ সড়কের পূর্ব নরহ গ্রামে রাতে প্রাইভেটকারটি পুকুরে পড়ে যায়। এসময় পিছনে থাকা একটি মোটরসাইকেল চালক ঘটনাটি দেখতে পেয়ে চিৎকার দিলে পাশ্ববর্তী বাড়ির লোকজন ছুটে আসে। তারা মসজিদে গিয়ে মাইকিং করলে এলাকাবাসী এসে প্রাইভেটকারটি উদ্ধারে অভিযান চালিয়ে প্রাইভেটকারে থাকা ৫ জনের মৃতদেহ উদ্ধার করে। সংবাদ পেয়ে শাহরাস্তি থানা পুলিশ ও উঘারিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্য ও শাহরাস্তি ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে অংশ নেন।
উদ্ধার হওয়া মৃতদেহ গুলো তল্লাশি করে তাদের পকেটে থাকা পরিচয় পত্র ও মোবাইল ফোনের মাধ্যমে তাদের সনাক্ত করা হয়। মৃতব্যক্তিরা হলেন, কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার রামদেবপু গ্রামের ছিদ্দিকুর রহমানের ছেলে মো. শাহ্ পরান তুষার (২২), একই উপজেলার নরপাইয়া গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে শাকিল (২৫), গাজীপুর জেলার সদর থানার উত্তর খাইলপুর গ্রামের বাবুল হোসেনের ছেলে সাগর হোসেন (২৪), মনোহরগঞ্জ উপজেলার চাপা কেশতলা গ্রামের বাবুল মিয়ার ছেলে মো. রেজাউল করিম (২৪) ও যশোর জেলার শর্শা উপজেলার ধান্যকুল গ্রামের আ. খালেকের ছেলে নয়ন (২৫)। শাহরাস্তি থানার পুলিশ পরিদর্শক তদন্ত মো. মোরশেদুল আলম ভূঁইয়া জানান, সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে এসে মৃতদেহ উদ্ধার করি। ঘটনাস্থলে প্রাইভেটকারে থাকা ৫ জনই মারা গেছেন। ধারনা করা হচ্ছে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার পুকুরে পড়ে যায়। নিহতদের সাথে থাকা পরিচয় পত্র ও মোবাইল ফোনের মাধ্যমে তাদের সনাক্ত করা হয়েছে। তিনি আরও জানান, প্রাইভেটকারে থাকা সবাই কুমিল্লায় বিয়ের অনুষ্ঠানে যোগদিয় মনোহরগঞ্জ উপজেলার হাসনাবাদ এলাকায় যাওয়ার সময় দুর্ঘটনায় পতিত হয়।
চাঁদপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সাহিদুল ইসলাম জানান, দুর্ঘটনায় সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মৃতদেহ উদ্ধার করে পুলিশে হস্তান্তর করা হয়।
পার্শ্ববর্তী পানচাইল গ্রামের মো. জাহাঙ্গীর আলম জানান, প্রাইভেটকার পুকুরে পড়ে গেলে রাস্তা দিয়ে যাওয়ার সময় একজন মোটরসাইকেল আরোহী দেখতে পেয়ে চিৎকার দিলে আমরা ছুটে আসি। এলাকাবাসী উদ্ধার কাজে অংশ নেন। গাড়িটি পানিতে ডুবে যাওয়ায় কেউ বের হতে পারেনি। আমরা গাড়ির কাঁচ ভেঙে তাদের উদ্ধার করি।
শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল মান্নান জানান, নিহতদের মৃতদেহ উঘরিয়া পুলিশ তদন্ত কেন্দ্র রাখা হয়েছে আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
(ইউএইচ/এএস/ফেব্রুয়ারি ২৩, ২০২২)
পাঠকের মতামত:
- ‘বাংলাদেশকে এগিয়ে নিতে নতুন সাবমেরিন ক্যাবলের বিকল্প নেই’
- জুমের ধান কাটায় ব্যস্ত জুমিয়ারা, রয়েছে কিছু আক্ষেপও
- নতুন পেশায় হাসান মাসুদ
- ‘সালাহউদ্দিন সাহেব ইজ আ ফেইলড হোম মিনিস্টার’
- চাকুরি ছেড়ে আঙিনায় শখের নার্সারি, তাতেই সুচিত্র'র কর্মসংস্থান
- ফিফা সংস্কারে আলোচনায় প্রস্তুত ইনফান্তিনো
- ‘কয়েকটা ককটেল, বাসে আগুনে সংকট তৈরি করা যাবে না’
- প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে এনসিপির বিক্ষোভ
- ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৫৫
- হারানো ঐতিহ্য ফিরল বেতনায়, ২৫ বছর পর নৌকা বাইচ
- ‘মাদ্রাসা ছাত্ররা দেশ রক্ষায় একযোগে এগিয়ে এসেছে’
- ‘নিষিদ্ধ ঘোষিত আ.লীগ পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা চালাচ্ছে’
- কাপ্তাইয়ে শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী উপহার দিল ১১ আর ই ব্যাটালিয়ন
- জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবি শেখ রফিকুল ইসলাম বাবলুর
- লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট সংস্কৃতির উন্নয়নে অবদান রাখা সহকর্মীদের সম্মাননা দিয়েছে ব্র্যাক ব্যাংক
- বিএনপি নেতা ফারুক হত্যায় তিনজনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন
- আদমদীঘিতে বাবার চেয়ে মেয়ের বয়স বেশি! বিড়ম্বনায় বাবা- মেয়ে
- গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার
- বাগেরহাটে প্রতিপক্ষের হামলায় ছেলে নিহত, বাবা আহত
- আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত
- কোটালীপাড়ায় বিএনপির বিক্ষোভ সমাবেশ
- ফরিদপুরে ১৪ বছরের সাজাপ্রাপ্ত কুখ্যাত ডাকাত গ্রেফতার, ২টি অস্ত্র উদ্ধার
- ট্রায়াল অব সূর্যসেন’র বিশেষ প্রদর্শনী, সংগীতানুষ্ঠান ও চিত্রপ্রদর্শনীর আয়োজন
- খাদ্যের অপচয় রোধে প্রয়োজন কার্যকর পদক্ষেপ
- ইভটিজিংযের প্রতিবাদ করায় শিক্ষকের ওপর বখাটে যুবকদের হামলা, শাস্তির দাবি
- রিমান্ড শেষে কেএনএফের ২ সদস্য কারাগারে
- কলাপাড়ায় সৌর শক্তির রান্নার চুলার ব্যবহার বিষয়ক অবহিতকরণ কর্মশালা
- সিলেট নগরীতে জলাবদ্ধ এলাকায় খাবার পানির সংকট
- কলাপাড়ায় আবাসিক হোটেল থেকে সাবেক বন কর্মকর্তার মরদেহ উদ্ধার
- কলাপাড়ায় জীবন রক্ষায় প্রস্তুতি-দূর্যোগ মোকাবেলায় কমিউনিটি শক্তির জাগরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- তালতলীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা
- ভৈরব বাজার মেঘনার পাড়ে নদী ভাঙন
- বরগুনা প্রেসক্লাবে তালাবদ্ধ করে সাংবাদিককে মারধরের অভিযোগ
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- গলাচিপায় অধিকাংশ আশ্রয়ণকেন্দ্রে এখন গরু-ছাগলের বসবাস
- বাঘের খাঁচায় মুক্তিযোদ্ধা!
- প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- ফাল্গুন
- ধর্ষকদের বিরুদ্ধে কলাপাড়ায় ছাত্র জনতার লাঠি মিছিল
- স্মরণ সভায় সম্মাননা পেলেন সাংবাদিক পরিবারের সদস্যরা
- ‘কয়েকটা ককটেল, বাসে আগুনে সংকট তৈরি করা যাবে না’
- প্রতিবন্ধী হাবিব বাঁচতে চায়!
- কলাপাড়ায় বৈষম্যবিরোধী অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে ছাত্র-শিক্ষক শান্তি সমাবেশ
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
-1.gif)








