E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বগুড়ায় ট্রাকের ধাক্কায় মার্কেটিং অফিসার নিহত

২০২২ ফেব্রুয়ারি ২৩ ১৫:২৫:৪১
বগুড়ায় ট্রাকের ধাক্কায় মার্কেটিং অফিসার নিহত

এটিএম রাশেদুল ইসলাম, বগুড়া : বগুড়ায় ট্রাকের ধাক্কায় মোবাইল ফোন কোম্পানির মার্কেটিং অফিসার ও সাবেক কৃতি ক্রিকেটার নিহত হয়েছেন। নিহত মাহবুবার রহমান লিটন (৩২) বগুড়া শহরের লতিফপুর কলোনীর নুরুল আমিনের ছেলে।

গতকাল মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কে শাজাহানপুর উপজেলার বয়ড়াদীঘি নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে। নিহতের বড় ভাই ফয়সাল জানান, লিটন একটি মোবাইল ফোন কোম্পানিতে চাকরি করতেন। মঙ্গলবার মার্কেটিংয়ের কাজ শেষে মটরসাইকেলে শহরে ফিরছিলেন। ফেরার পথে বয়ড়াদীঘি নামকস্থানে অজ্ঞাত একটি ট্রাকের ধাক্কায় তিনি মাথায় গুরুতর আঘাত প্রাপ্ত হন।

ঘটনাস্থলের লোকজন তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করালে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে হাসপাতাল থেকে মরদেহ বাড়িতে নিয়ে যাওয়া হয়।

(এআর/এসপি/ফেব্রুয়ারি ২৩, ২০২২)

পাঠকের মতামত:

০৩ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test