E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

আগৈলঝাড়ায় বঙ্গমাতা মহিলা সমবায় সমিতির পাইলট প্রকল্প বাস্তবায়নে মতবিনিময় সভা

২০২২ ফেব্রুয়ারি ২৩ ১৭:০৫:১২
আগৈলঝাড়ায় বঙ্গমাতা মহিলা সমবায় সমিতির পাইলট প্রকল্প বাস্তবায়নে মতবিনিময় সভা

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বরিশালের আগৈলঝাড়ায় সমবায় অধিদপ্তর কর্তৃক প্রস্তাবিত “বঙ্গমাতা মহিলা সমবায় সমিতি” গঠনের মাধ্যমে নারী সমবায়ীদের দক্ষতা উন্নয়ন ও উদোক্তা সৃজণ প্রকল্পর সাম্ভাব্যতা যাচাইয়ের সমীক্ষা কার্যক্রম পরিচালনায় অংশিজনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল দশটায় উপজেলা পরিষদ হল রুমে উপজেলা সহকারী কমিশনার নেহের নিগার তনুর সভাপতিত্বে অংশিজনের সাথে মত বিনিময়স সভায় প্রধান অতিথি ছিলেন জেলা সমবায় অফিসার মো. গোলাম কবির শরীফ, বিশেষ অতিথি ছিলেন প্রকল্প বাস্তবায়ন অফিসার সবুজ হোসেন।

উপজেলা সমবায় অফিসার মো. কামরুজ্জামানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, রফিকুল ইসলাম তালুকদার, ইউআরসি চেয়ারম্যান বিউটি হক, ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার, বিপুল দাস, সমবায়ী আবুল বাশার হাওলাদারসহ প্রমুখ।

সভায় জানানো হয়- মাননীয় প্রধান মন্ত্রীর নির্দেশে গ্রামীণ নারীদের অর্থনৈতিক উন্নয়নসহ সামগ্রীক উন্নয়ন সাধনে সারাদেশে পাইলট প্রকল্পর আওতায় ২শ সমিতি গঠন করা হবে। বরিশালের ৮টি উপজেলার মধ্যে আগৈলঝাড়ায় এই পাইলট প্রকল্প বাস্তবায়ন করা হবে। প্রকল্পের মাধ্যমে নারী জনগোষ্ঠিকে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে তাদের দক্ষতা উন্নয়ন ও কর্ম সৃজন পরিকল্পনা গ্রহন, উৎপাদন ও উৎপাদিত পন্য বাজারজাত করনের উপর গুরুত্ব দেয়া হবে।

(টিবি/এসপি/ফেব্রুয়ারি ২৩, ২০২২)

পাঠকের মতামত:

২২ সেপ্টেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test