E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

আগৈলঝাড়ায় এসডিএফ’র আরইএলআই প্রকল্প বাস্তবায়নে অবহিতকরণ সভা 

২০২২ ফেব্রুয়ারি ২৩ ১৭:০৬:৫৮
আগৈলঝাড়ায় এসডিএফ’র আরইএলআই প্রকল্প বাস্তবায়নে অবহিতকরণ সভা 

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বরিশালের আগৈলঝাড়ায় সরকারের অর্থ মন্ত্রণালয়ের মাধমে উন্নয়ন অশিদার সংগঠন সোসাল ডেভলপমেন্ট ফাউন্ডেডশন (এসডিএফ) এর প্রকল্প বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা সহকারী কমিশনার নেহের নিগার তনুর সভাপতিত্বে অবহিত করণ সভায় প্রধান অতিথি ছিলেন এসডিএফ’র আঞ্চলিক পরিচালক মো. মিজানুর রহমান, ক্লাস্টার অফিসার সোহাগ গাজী।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এসডিএফ জেলা ব্যবস্থাপক মো. আজাদুর রহমান, আঞ্চলিক ব্যবস্থাপক (আইসিবি যুব ও গভর্ণেন্স) মো. শফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, রফিকুল ইসলাম তালুকদার, ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার, বিপুল দাস প্রমুখ।

সভায় জানানো হয়- গ্রামীণ দরিদ্র ও অথিদরিদ্র জনগোষ্টির জীবন যাত্রার সহনশীল উন্নয়ন ও গ্রামীণ উদ্যোক্তা তৈরীর মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নসহ সামগ্রীক মানোন্নয়নে উপজেলার ৫টি ইউনিয়নের ৫০টি গ্রাম নির্বাচিত করে ওই সকল গ্রামের সার্বিক উন্নয়নে দীর্ঘ মেয়াদী (আরইএলআই) প্রকল্প বাস্তবায়ন করা হবে।

(টিবি/এসপি/ফেব্রুয়ারি ২৩, ২০২২)

পাঠকের মতামত:

২২ সেপ্টেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test