E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বশেমুরকৃবিতে ই-গভর্নেন্স ও উদ্ভাবন কর্মপরিকল্পনা বাস্তবায়ন প্রশিক্ষণ 

২০২২ ফেব্রুয়ারি ২৩ ১৭:২২:১৮
বশেমুরকৃবিতে ই-গভর্নেন্স ও উদ্ভাবন কর্মপরিকল্পনা বাস্তবায়ন প্রশিক্ষণ 

আশজাদ রসুল সিরাজী, গাজীপুর : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে আইকিউএসি সেমিনার কক্ষে ই-ই-গভর্নেন্স ও উদ্ভাবন কর্মপরিকল্পনা বাস্তবায়ন বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (২৩ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়া প্রধান অতিথি ও ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ বিশেষ অতিথি হিসেবে কর্মশালায় উপস্থিত ছিলেন।

ই-গভর্ন্যান্স ও উদ্ভাবন কর্মপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভাপতি প্রফেসর ড. এম. ময়নুল হকের সভাপতিত্বে পরিচালক (আইকিউএসি) প্রফেসর ড. মোঃ আবিয়ার রহমান স্বাগত বক্তব্য প্রদান করেন। প্রশিক্ষণে সিটিজেন চার্টার সেবা বাস্তবায়নকারী সকল অনুষদীয় ডীনবৃন্দ, পরিচালকবৃন্দ, হল প্রভোস্টবৃন্দ এবং রেজিস্ট্রারসহ সংশ্লিষ্ট শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।

(এস/এসপি/ফেব্রুয়ারি ২৩, ২০২২)

পাঠকের মতামত:

২২ সেপ্টেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test