E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মধুখালীতে ফেনন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক 

২০২২ ফেব্রুয়ারি ২৬ ১৬:২৮:৫৩
মধুখালীতে ফেনন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক 

মো. মনিরুজ্জামান মৃধা মন্নু, মধুখালী : শুক্রবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুরের মধুখালী উপজেলার মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের মাঝকান্দি গ্রামীন ব্যাংকের সামনে থেকে একটি প্রাইভেটকার আটক করে ৬২৮ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ফরিদপুর র‌্যাব-৮, সিপিসি-২। 

আটককৃত মাদক ব্যবসায়ীরা হলো মিঠু(২৬), পিতা-মোঃ শফিকুল ইসলাম, সাং-চুমুরদী, থানা-ভাংগা, মোঃ নুর ইসলাম(২০), পিতা-মৃত জলিল শেখ, সাং-কানাইপুর, থানা-কোতয়ালী, জেলা-ফরিদপুর।

আটককৃতদের নিকট হতে ফেন্সিডিল ছাড়াও মাদক সরবরাহের কাজে ব্যবহৃত ১ টি প্রাইভেটকার এবং মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ০৫টি সীমকার্ডসহ ০৩টি মোবাইল ফোন জব্দ করা হয়। উদ্ধারকৃত মালামালসহ আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে মধুখালী থানায় সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।

(এম/এসপি/ফেব্রুয়ারি ২৬, ২০২২)

পাঠকের মতামত:

২৭ আগস্ট ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test