E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

একুশে পদক পাওয়ায় নগরকান্দায় ড. আবদুস সাত্তারকে সংবর্ধনা 

২০২২ ফেব্রুয়ারি ২৬ ১৭:২৫:২৩
একুশে পদক পাওয়ায় নগরকান্দায় ড. আবদুস সাত্তারকে সংবর্ধনা 

প্রসেনজিৎ বিশ্বাস, নগরকান্দা : ফরিদপুরের নগরকান্দা উপজেলার শনিবার সকাল ১১টায় রামনগর ইউনিয়নে কৃষ্ণারডাঙ্গী উচ্চবিদ্যালয় মাঠে একুশে পদক-২০২২ পাওয়ায় ইমেরিটাস প্রফেসর ড. মো. আবদুস সাত্তার মণ্ডলকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সেখানে তাকে সংবর্ধনা প্রদান করেন কৃষ্ণারডাঙ্গী উচ্চবিদ্যালয়ের পরিচালনা পর্ষদ, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা।

এ সময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের রাজেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ প্রফেসর অসীম কুমার সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার জেতি প্রু, ফরিদপুর জেলা শিক্ষা অফিসার বিষ্ণুপদ ঘোষাল, রামনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাইমদ্দিন মণ্ডল প্রমুখ।

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষ্ণারডাঙ্গী উচ্চবিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. রেজাউল করিম (নুরু মণ্ডল)।

কৃষ্ণারডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদ মোল্লার সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ফরিদপুরের প্রাণিসম্পদ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ অরুণ কুমার সাহা।

উল্লেখ্য, একুশে পদক-২০২২ প্রাপ্ত ইমেরিটাস প্রফেসর ড. মো. আবদুস সাত্তার মণ্ডল কৃষ্ণারডাঙ্গী উচ্চবিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী। তিনি নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নের উত্তর গোপীনাথপুর গ্রামের মৃত আবদুল গফুর মণ্ডলের ছেলে।

(পিবি/এসপি/ফেব্রুয়ারি ২৬, ২০২২)

পাঠকের মতামত:

২৭ আগস্ট ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test