অভাবের তাড়নায় স্কুল ছাড়লেও হাল ছাড়েনি হারুণ
গৌরীপুর প্রতিনিধি : অভাবের তাড়নায় স্কুল ছেড়ে আসা হারুণ মিয়া চা দোকানেও রেখেছে মেধার ছাপ। তাইতো সে সময়ে সময়ে মুক্তিযোদ্ধাদের জন্য অর্ধেক দামে চা বিক্রি, সেরা চা গ্রাহককে সম্মাননা ও মাদক বিরোধী প্রচারণায় নেমে প্রশংসা কুড়িয়েছে সে। ব্যতিক্রমধর্মী এসব উদ্যোগের জন্য শহরে আলাদা পরিচিতিও পেয়েছে সে। পাশাপাশি চা বিক্রি করে তাঁর আয়ও ভালো।
তবে অভাবের তাড়নায় পড়াশোনা ছেড়ে দেয়ায় একটা আক্ষেপ ছিল হারুণের ভিতর। তবে সে হাল ছাড়েনি। চা বিক্রির পাশাপাশি পড়াশোনা করে চব্বিশ বছর বয়সে এসে এসএসসি পাশ করেছে। চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে জিপিএ- ২.৮৬ পেয়ে এসএসসি পাশ করেছে হারুণ।
হারুণের বাড়ি ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরের সতীষা গ্রামে। বাবা আব্দুল জব্বার পেশায় সবজি বিক্রেতা। মা রহিমা খাতুন গৃহিণী। ছয়-ভাই বোনের মধ্যে হারুণ পঞ্চম। এরমধ্যে চার ভাই-বোন বিয়ে করে আলাদা হয়েছে। পরিবারের অভাব-অনটনের কারণে ২০১০ সালে মাধ্যমিকে অধ্যয়নকালে পড়াশোনার ছাড়তে হয় তাকে। সংসারের হাল ধরতে ২০১৪ সালে পৌর শহরের কালীখলা এলাকায় চা দোকান খোলে সে। চা বিক্রির পাশাপাশি দোকানে বসে বিভিন্ন ধরণের বই পড়তো হারুণ। পড়ার প্রতি তার এই আগ্রহ দেখে শিক্ষক এমদাদুল হক, আব্দুল মালেক ও সাংবাদিক শফিকুল ইসলাম মিন্টুর অনুপ্রেরণাতে ২০১৯ সালে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ভর্তি হয় সে। চা বিক্রির পাশাপাশি রাতে পড়াশোনা করে এসএসসি পাশ করে সে। হারুণের ছোট বোন চলতি বছর এইচএসসি পাশ করেছে। চা বিক্রি করে সংসারের হাল ধরার পাশাপাশি ছোট বোনের পড়াশোনার খরচও চালায় সে।
উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের টিউটর আব্দুল মালেক বলেন, অষ্টম শ্রেণি পাশ করে ঝরে পড়া শিক্ষার্থীরা উন্মুক্ত বিশ^বিদ্যালয়ে ভর্তি হয়ে পড়াশোনা করতে পারে। এক্ষেত্রে বয়সের কোন বাঁধা নেই। এই সুযোগের কারণেই হারুণ চব্বিশ বছর বয়সে এসে এসএসসি পাশ করেছে। আমি তাঁর সর্বাঙ্গীণ সাফল্য কামনা করছি।
হারুণ মিয়া বলেন, অভাবের তাড়নায় স্কুল ছাড়লেও আমি হাল ছাড়িনি। স্বপ্ন ছিল স্বাবলম্বী হয়ে ঘুড়ে দাঁড়াবো। এখন নিজের উপার্জনে পড়াশোনা করে এসএসসি পাশ করেছি। চা বিক্রির পাশাপাশি পড়াশোনা চালিয়ে যেতে চাই। লক্ষ্য স্নাতক সম্পন্ন করা।
(এস/এসপি/ফেব্রুয়ারি ২৬, ২০২২)
পাঠকের মতামত:
- জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী
- মুক্তিবাহিনী মানিকগঞ্জের দৌলতপুরে পাকবাহিনীর ওপর আক্রমণ চালায়
- ফাউন্ডার্স ডে উদযাপন করতে যাচ্ছে এপেক্স ফুটওয়্যার লিমিটেড
- পাংশায় কৃষক নারী ও প্রতিবন্ধীদের সহায়তা, শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ
- বাগেরহাটে আহাদ হত্যার ২৪ ঘণ্টার মধ্যে চরমপন্থি ক্যাডারসহ ৩ আসামি গ্রেপ্তার
- ক্রেডিট ইউনিয়নের কোটি টাকা নিয়ে কর্মচারী উধাও
- বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে ঝালকাঠিতে বাংলা কিউআর নিয়ে মতবিনিময় সভা
- চাটমোহরে ভ্যান-ট্রলির মুখোমুখি সংঘর্ষ, ভ্যান চালক নিহত
- বিআরটিএ ও ডামের উদ্যোগে ৮৯৯ গণপরিবহন চালককে প্রশিক্ষণ
- গোবিপ্রবিতে আন্তঃবিভাগ ভলিবল টুর্নামেন্ট শুরু
- ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ১৬ দিন পর ফেরি চলাচল স্বাভাবিক
- পঞ্চগড় মাতৃসেবা ফার্মেসির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
- গ্রাহকের মৃত্যুতে কিস্তি মওকুফসহ আর্থিক সহায়তা দিয়েছে ওয়ালটন প্লাজা
- গোবিপ্রবিতে নবনিযুক্ত উপ-উপাচার্যের যোগদান
- এমিরেটস ও ফ্লাইদুবাই ফ্লাইটে দ্বিগুণ রিওয়ার্ড পয়েন্ট অর্জনের সুযোগ পাচ্ছেন এমিরেটস স্কাই ওয়ার্ডসের সদস্যরা
- কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটোচালকের মৃত্যু
- ঈশ্বরদীতে কর্মস্থলে যাওয়ার পথে বাসচাপায় ব্র্যাক কর্মকর্তা নিহত
- পুলিশের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ, আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবি এলাকাবাসীর
- শিশু রুহি হত্যায় মা-প্রেমিকসহ গ্রেফতার ৩, উদ্ধার শিশুর দেহাবশেষ
- প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে বাংলা প্রেস সম্পাদক ছাবেদ সাথীর খোলা চিঠি
- নড়াইলে বসতঘরে বিকট শব্দে বোমা বিস্ফোরণ, তদন্তে পুলিশ
- আমি শালা লালবদর
- কাপাসিয়ায় বিএনপির উদ্যোগে সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সমাবেশ
- আলোকিত জাতি গঠনে শিক্ষা
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের লাশ গভীর রাতে শ্যামনগরে, পারিবারিক কবরস্থানে দাফন
- সিলেট নগরীতে জলাবদ্ধ এলাকায় খাবার পানির সংকট
- কলাপাড়ায় আবাসিক হোটেল থেকে সাবেক বন কর্মকর্তার মরদেহ উদ্ধার
- কলাপাড়ায় জীবন রক্ষায় প্রস্তুতি-দূর্যোগ মোকাবেলায় কমিউনিটি শক্তির জাগরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- ভৈরব বাজার মেঘনার পাড়ে নদী ভাঙন
- বরগুনা প্রেসক্লাবে তালাবদ্ধ করে সাংবাদিককে মারধরের অভিযোগ
- তালতলীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা
- বাঘের খাঁচায় মুক্তিযোদ্ধা!
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- ফাল্গুন
- গলাচিপায় অধিকাংশ আশ্রয়ণকেন্দ্রে এখন গরু-ছাগলের বসবাস
- প্রতিবন্ধী হাবিব বাঁচতে চায়!
- স্মরণ সভায় সম্মাননা পেলেন সাংবাদিক পরিবারের সদস্যরা
- ধর্ষকদের বিরুদ্ধে কলাপাড়ায় ছাত্র জনতার লাঠি মিছিল
- কলাপাড়ায় বৈষম্যবিরোধী অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে ছাত্র-শিক্ষক শান্তি সমাবেশ
- কলাপাড়ায় অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী আটক
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- অন্ধ মানুষ
- ভিপি নুর পেলেন ট্রাক, হাসান মামুনের ঘোড়া
- জাতীয় গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ: ড. জাহেদুল হাসান
- আমার বটবৃক্ষ
-1.gif)








