E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ফরিদপুরে বিশ্ব জাকের মঞ্জিলে উরস শরীফ শুরু

২০২২ ফেব্রুয়ারি ২৬ ১৭:৫৭:১৫
ফরিদপুরে বিশ্ব জাকের মঞ্জিলে উরস শরীফ শুরু

দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুরের সদরপুর উপজেলার আটরশিতে অবস্থিত বিশ্ব জাকের মঞ্জিলে বিশ্ব ওলী হযরত মাওলানা শাহ্ সূফি খাজাবাবা ফরিদপুরী (কুঃ ছেঃ আঃ) এর মহা পবিত্র উরস শরীফ শুরু হয়েছে। 

উরসে দেশের বিভিন্ন অঞ্চল থেকে লাখো ভক্ত জাকেরান আশেকান সমবেত হচ্ছে। গতকাল শনিবার দুপুরে জেলার সাংবাদিকদের সাথে মতবিনিময় হয়। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় ২৫ ফেব্রুয়ারি শনিবার থেকে ০১ মার্চ পর্যন্ত চলবে এই মহা পবিত্র উরস শরীফ।

উরস শরীফে নানা আয়োজনের মাধ্যে রয়েছে, প্রাত্যহিক ফরজ এবাদতের পাশাপাশি পবিত্র কোরআন তেলাওয়াত, জিকির আজগার, মোরাকাবা-মোশাহেদা, ওয়াজ নসিহত, ওয়াজ মাহফিল এবং সুন্নাত এবাদতের পাশাপাশি নফল এবাদত অনুষ্ঠিত হবে। দয়াল নবী রাসূলে করিম (সঃ) তদীয় সাহাবায়ে কেরাম, আহলে বায়াত, তরিকার ঈমাম মুজাদ্দেদ আলফেসানী (রহঃ) খাজা এনায়েতপুরী (কুঃ ছেঃ আঃ)সহ সকল নবী-রাসূলগণ, ওলী-আউলিয়াগণের পাক আত্মাসহ সকল বিদেহী মুসলমানদের আত্মার সওয়াব রেসানী করা এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ করে চলমান করোনা মহামারীসহ সকল প্রকার বালা-মুছিবত থেকে রক্ষা পাওয়ার জন্য মহান আল্লাহ তায়ালার দরবারে বিশেষ মোনাজাত করা হবে। পবিত্র উরস শরীফে মুসমানদের পাশাপাশি অন্যান্য ধর্মের অনুসারীগণ সমবেত হয়ে আধ্যাত্মিক ও পার্থিব মঙ্গল কামনায় মহান ¯্রষ্টার নিটক প্রার্থনা করবেন।

বিশ্বওলী হযরত মাওলানা শাহ্ সূফী খাজা বাবা ফরিদপুরী (কুঃ ছেঃ আঃ) কেবলাজান ছাহেবের স্থলাভিষিক্ত ও প্রতিনিধি পীরজাদা আলহাজ্ব মাহফুজুল হক মুজাদ্দেদী সাহেবের কাছ থেকে সকলের প্রতি মহা পবিত্র ওরস শরীফের আমন্ত্রণ জানানো হয়েছে।

বিশ্ব জাকের মঞ্জিল ফরিদপুরের ওরস শরীফ বিষয়ে সাংবাদিকদের অবগত করেন সমন্বকারী এম.এম শহিদুল ইসলাম (শাহীন)। এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর প্রেস ক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকিসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

(ডিসি/এসপি/ফেব্রুয়ারি ২৬, ২০২২)

পাঠকের মতামত:

২৫ আগস্ট ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test