E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সালথায় বিনামূল্যে ৫ শতাধিক মানুষের চক্ষু চিকিৎসা

২০২২ ফেব্রুয়ারি ২৮ ১৫:৪৩:০২
সালথায় বিনামূল্যে ৫ শতাধিক মানুষের চক্ষু চিকিৎসা

আবু নাসের, সালথা : ফরিদপুর সালথা উপজেলার বিভাগদী শহীদস্মৃতি মহাবিদ্যালয়ে শুরু হয়েছে বিনামূল্যে চক্ষু শিবির। রবিবার দিনব্যাপী স্থানীয় পাঁচ শতাধিক মানুষের চক্ষু পরীক্ষা করা হয় মহাবিদ্যালয় প্রাঙ্গণে। সকালে এই চক্ষু ক্যাম্পের উদ্বোধন করেন সমকালের উপদেষ্টা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদ খান।

সমকাল সুহৃদ সমাবেশের আয়োজনে এবং আল খায়ের ফাউন্ডেশনের সহায়তায় এই চক্ষু ক্যাম্পে অংশ নেওয়া সব রোগীকে বিনামূল্যে চিকিৎসাপত্র, ওষুধ, চশমা বিতরণ করা হয়। এছাড়া চোখে ছানি পড়া ৬১ রোগীকে অপারেশনের জন্য বাছাই করেন চিকিৎসক দল।

ফরিদপুরের বিএনএসবি জহুরুল হক চক্ষু হাসপাতালে চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীদের ১২ জনের একটি দল বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্পে স্বেচ্ছাসেবক হিসেবে সেবা প্রদান করেন। আগামী শুক্রবার ও শনিবার ওই হাসপাতালে বাছাই করা রোগীদের পর্যায়ক্রমে চোখের ছানি অপারেশন করা হবে।

সমকা‌লের উপ‌দেষ্টা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদ খান প্রতিষ্ঠিত বিভাগদী শহীদস্মৃতি মহাবিদ্যালয় প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সমকাল সুহৃদ সমাবেশের বিভাগীয় প্রধান সিরাজুল ইসলাম আবেদ, আল খায়ের ফাউন্ডেশন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর তারেক মাহমুদ সজীব, বিএনএসবি জহুরুল হক চক্ষু হাসপাতালের যুগ্ম সম্পাদক মফিজ ইমাম মিলন, প্রথম আলোর ফরিদপুর প্রতিনিধি পান্না বালা, মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তারিকুল ইসলাম ও সমকাল ফরিদপুরের নিজস্ব প্রতিবেদক হাসানউজ্জামান।

ফরিদপুরের বিএনএসবি জহুরুল হক চক্ষু হাসপাতালের পক্ষ থেকে প্রতিষ্ঠানটির চিফ কনসালটেন্ট ও নির্বাহী পরিচালক (অনারারী) ডাক্তার রাহাত আনোয়ার চৌধুরীর তত্ত্বাবধায়নে ক্যাম্পে উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডাক্তার মৌটুসী প্রামাণিক, প্রশাসনিক কর্মকর্তা সাজেদা রাব্বি, ডাক্তার রমজান আলীসহ চিকিৎসক, নার্স, সহকারী স্বাস্থ্য কর্মকর্তা ও হাসপাতালের সহকারীরা।

এ সময় সমকাল সুহৃদ সমাবেশ ফরিদপুরের সাধারণ সম্পাদক কাজী সবুজ ও সমকালের সালথা উপ‌জেলা প্রতিনিধি সাইফুল ইসলামের নেতৃত্বে ১৫ জন সুহৃদের একটি দল ক্যাম্পে স্বেচ্ছাসেবক হিসেবে অংশ নেন।

(এন/এসপি/ফেব্রুয়ারি ২৮, ২০২২)

পাঠকের মতামত:

২৫ আগস্ট ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test