E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ফরিদপুরে বিএনপির বিভাগীয় সমাবেশ

২০২২ ফেব্রুয়ারি ২৮ ১৮:৪৩:৫৮
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ফরিদপুরে বিএনপির বিভাগীয় সমাবেশ

দিলীপ চন্দ, ফরিদপুর : দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে  ফরিদপুর প্রেস ক্লাবে বিএনপি'র বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার বিকেল ৩টায় ফরিদপুর প্রেস ক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি'র কেন্দ্রীয় কমিটির ভাইস-চেয়ারম্যান আবদুল্লাহ্ আল নোমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সন এর উপদেষ্টা পরিষদের সদস্য আলহাজ্ব জহুরুল হক শাহাজাদা মিয়া, নির্বাহী কমিটির ফরিদপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক খোন্দকার মাশুকুর রহমান মাশুক, সেলিমুজ্জামান সেলিম, সাবেক সংসদ সদস্য ইয়াসমিন আরা হক, সাবেক সংসদ সদস্য ও কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম, ফরিদপুর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট সৈয়দ মোদাররেস আলী ইসা মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক নায়াবা ইউসুফ, যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ইউসুফ বিন জলিল, সহ-সভাপতি মাহবুবুল হাসান ভুঁইয়া পিংকু, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এ্যাডঃ হাবিবুর রহমান হাফিজ, ছাত্রদলের ফরিদপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক তানজিমুল হাসান কায়েস।

এ সময় জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদল সহ স্থানীয় নের্তবৃন্দরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন দেশ পরিচালনা করতে ব্যর্থ সরকার একের পর এক জিনিসপত্রের দাম বাড়িয়ে দিয়ে সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে।

তারই ধারাবাহিকতায় প্রতিদিনই কোন না কোন দেশে দাম বাড়ছে। তারা অবিলম্বে এ সরকারের পদত্যাগ এবং আগামীতে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন দেওয়ার দাবি জানান। অন্যথায় ‌ জনগণকে সাথে করে এর বিরুদ্ধে আরো বড় ধরনের গণ আন্দোলন ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি ব্যক্ত করেন।

(ডিসি/এসপি/ফেব্রুয়ারি ২৮, ২০২২)

পাঠকের মতামত:

২৯ জুলাই ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test