E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মধুখালীতে জাতীয় বীমা দিবসে আলোচনা সভা

২০২২ মার্চ ০১ ১৬:৫৮:৪৩
মধুখালীতে জাতীয় বীমা দিবসে আলোচনা সভা

মো. মনিরুজ্জামান মৃধা, মধুখালী : “বীমায় সুরক্ষিত থাকলে-এগিয়ে যাব সবাই মিলে” প্রতিপাদ্য সামনে নিয়ে সারা দেশের ন্যয় মধুখালী উপজেলা প্রশাসনের আলোজনে জাতীয় বীমা দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা চত্বর থেকে র‌্যালি শুরু করে ঢাকা-খুলনা মহাসড়কের রেলগেটসহ উপজেলা সদরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে শেষ হয় ।

র‌্যালি পরবর্তী উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে বীমার গুরুত্ব উপাস্থাপন করে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য উপজেলা চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম।

এ সময় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মুহাম্মাদ মুরাদুজ্জামান মুরাদ, উপজেলা প্রাণী সম্পাদক কর্মকর্তা ডাঃ পৃথ্বীজ কুমার দাস, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা কল্লোল সাহা, ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স লিঃ এর মধুখালী শাখার ব্যবস্থাপক স্বপন কুমার দে ও ডেল্টা লাইফ ইনস্যুরেন্স লিঃ এর মধুখালী শাখার ব্যবস্থাপক আবুল কালাম আজাদসহ প্রমুখ।

(এম/এসপি/মার্চ ০১, ২০২২)

পাঠকের মতামত:

২৯ জুলাই ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test