E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ফরিদপুরে পুলিশ মেমোরিয়াল ডে পালিত

২০২২ মার্চ ০১ ১৭:৪৬:৫২
ফরিদপুরে পুলিশ মেমোরিয়াল ডে পালিত

দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুর জেলা পুলিশের উদ্যোগে পুলিশ মেমোরিয়াল ডে পালন করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় ফরিদপুর পুলিশ লাইনে জেলা পুলিশের উদ্যোগে 'পুলিশ মেমোরিয়াল ডে-২০২২' উপলক্ষে জেলা পুলিশ সুপার আলিমুজ্জামান এর সভাপতিত্বে কর্মসূচি পালন করা হয়।

উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা পিবিআই প্রধান পুলিশ সুপার মাহফুজুর রহমান, ফরিদপুর র‍্যাবের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম, হাইওয়ে পুলিশ সুপার আব্দুল হামিদ সহ অন্যান্যরা।
উল্লেখ্য যোগ্য কর্মসূচির মধ্যে ছিলো, বিগত বছরে কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের স্মরণে গার্ড অব অনার প্রদান, পুষ্পস্তবক অর্পণ এবং তাদের মাগফেরাত কামনায় মোনাজাত। এছাড়াও জেলার সকল পুলিশ সদস্য এবং তাদের পরিবারদের নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হয়।

(ডিসি/এএস/মার্চ ০১, ২০২২)

পাঠকের মতামত:

২৯ জুলাই ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test