E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ফরিদপুরে ৩য়/৪র্থ শ্রেণীর কর্মচারীদের পূর্ণদিবস কর্মবিরতি পালিত

২০২২ মার্চ ০১ ১৭:৫০:০৩
ফরিদপুরে ৩য়/৪র্থ শ্রেণীর কর্মচারীদের পূর্ণদিবস কর্মবিরতি পালিত

দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুর জেলা কালেক্টরেট সহকারী সমিতি(বাকাসস) এর আহ্বায়ক জনাব জাহাঙ্গীর আলম বিশ্বাস এর সভাপতিত্বে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পদ-পদবী পরিবর্তন ও বেতন গ্রেড উন্নতিকরণের দাবিতে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর সকল কর্মচারী মঙ্গলবার কর্মবিরতি পালন করে।

এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা কালেক্টরেট সহকারী সমিতির সদস্য সচিব রফিকুল আলম সেলিম,সহ-সভাপতি মো. সেলিমুজ্জামান সহ অন্যান্যরা।

কর্মসূচিতে বক্তারা ১লা মার্চ ২০২২হতে ২৪ শে মার্চ ২০২২ পর্যন্ত বাংলাদেশ বিভাগীয় কমিশনারের কার্যালয় কর্মচারী সমিতির কেন্দ্রীয় কমিটি এবং বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির(বাকাসস) কেন্দ্রীয় কমিটি কর্তৃক ঘোষিত মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ২৪/০১/২০২১ তারিখ অনুমোদিত এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রস্তাবিত পদ-পদবী পরিবর্তন ও বেতন গ্রেড উন্নতিকরণের অর্থ মন্ত্রণালয়ের সম্মতির দাবিতে পূর্ণদিবস কর্মবিরতি পালন করে সংগঠনটি।

(ডিসি/এএস/মার্চ ০১, ২০২২)

পাঠকের মতামত:

২৯ জুলাই ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test