E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ঈশ্বরগঞ্জে ছাগল প্রদর্শনী

২০২২ মার্চ ০১ ১৮:০৩:৩৩
ঈশ্বরগঞ্জে ছাগল প্রদর্শনী

ঈশ্বরগঞ্জ প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় ব্ল্যাাক বেঙ্গল জাতের ছাগল পালন ও পাঠা পালনকারীদের এক্সিভিশন ও পুরষ্কার বিতরণ করা হয়েছে। 

আজ মঙ্গলবার উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু সাদাত মো. সায়েমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. হাফিজা জেসমিন।

উপজেলা ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গনে আয়োজিত এক্সিভিশনে ছাগল ও পাঠা পালনকারী দুজনকে দুটি টিভি এবং উপস্থিত পালনকারীদের সম্মানি প্রদান করা হয়। শেষে আগত খামারীদের মাঝে ছাগলের খাবার, পানির পাত্র, খাবারের পাত্র, কৃমিনাশক ওষুধ ও ভ্যাক্সিনেশন প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ভেটেরিনারি সার্জন ডা. অমিত দত্ত।

(এন/এসপি/মার্চ ০১, ২০২২)

পাঠকের মতামত:

২৩ সেপ্টেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test