E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সালথায় জাতীয় ভোটার দিবস পালিত

২০২২ মার্চ ০২ ১৩:৪৯:০৬
সালথায় জাতীয় ভোটার দিবস পালিত

আবু নাসের, সালথা : মুজিব বর্ষের অঙ্গীকার রক্ষা করবো ভোটাধিকার। এই স্লোগানকে সামনে রেখে ফরিদপুরের সালথায় জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে দিবসটি উপলক্ষে বুধবার সকাল ১১টায় উপজেলা চত্বর থেকে একটি  র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি উপজেলা সদর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর, উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ তাছলিমা আকতার, নবকাম পল্লী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান, উপজেলা নির্বাচন অফিসার মোঃ তেলায়েত হোসেনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।

এছাড়াও দিবসটি উপলক্ষে ২৮ ফেব্রুয়ারি ২০২২ থেকে ২ মার্চ ২০২২ পর্যন্ত উপজেলায় আলোকসজ্জা করা হয়েছে।

(এএন/এএস/মার্চ ০২, ২০২২)

পাঠকের মতামত:

২৯ জুলাই ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test