E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

গৌরীপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রী নিহতের ঘটনায় চালকের শাস্তির দাবিতে বিক্ষোভ মানববন্ধন

২০২২ মার্চ ০৫ ১৭:৫৫:১৬
গৌরীপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রী নিহতের ঘটনায় চালকের শাস্তির দাবিতে বিক্ষোভ মানববন্ধন

গৌরীপুর প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুরে ইজিবাইক চাপায় স্কুলছাত্রী নাকিবা আক্তার (৯) নিহতের ঘটনায় ঘাতক চালকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে।

শনিবার (৫ মার্চ) মাওহা ইউনিয়নের কুমড়ি মোড়ে স্থানীয় আটটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ বিক্ষোভ মিছিল করে এসে মানববন্ধনে অংশগ্রহণ করে।

মানববন্ধনে বক্তব্য রাখেন মাওহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আল ফারুক, ভুটিয়ারকোনা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোহাম্মদ, লংকাখোলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেওয়ান কামরুজ্জামান খান কামাল, কুমড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল মান্নান, ভুটিয়ারকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, কবুলেন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক সাজ্জাদুল ইসলাম প্রমুখ।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খান আব্দুল হালিম সিদ্দিকী বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। পুলিশ ঘাতক চালক তাঁরা মিয়াকে গ্রেফতার করেছে।

উল্লেখ্য যে, নাকিবা আক্তার মাওহা ইউনিয়নের কুমড়ি গ্রামের নূরুল ইসলামের মেয়ে। সে কুমড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। গত বৃহস্পতিবার বাড়ি থেকে বিদ্যালয়ে যাওয়ার পথে ইজিবাইক চাপায় নিহত হয়।

(এস/এসপি/মার্চ ০৫, ২০২২)

পাঠকের মতামত:

২৩ সেপ্টেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test