E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ঈশ্বরগঞ্জে দুই ভাগ্নিকে গলা কেটে হত্যা

২০২২ মার্চ ০৭ ১৭:৩৪:২৭
ঈশ্বরগঞ্জে দুই ভাগ্নিকে গলা কেটে হত্যা

ঈশ্বরগঞ্জ প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে দুই ভাগ্নিকে গলা কেটে হত্যা করেছে মামা। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে সোমবার সকাল এগারটার দিকে উপজেলার উচাখিলা ইউনিয়নের কাজীর বলসা গ্রামে।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, সোমবার কাজীর বলসা গ্রামের মৃত আব্দুস সালাম মুন্সীর পুত্র মানসিক রোগী মাদ্রাসা ছাত্র মাহবুব (২৫) তার বড় বোন হালিমা খাতুনের কন্যা তৃপ্তি (৫) ও সালমা বেগমের কন্যা সায়মা (৪) কে বাড়ির বসত ঘরে খিল আটকিয়ে মামা মাহবুব গলা কেটে হত্যা করে। জানা যায় নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের কাদিরপুর গ্রামের জাহাঙ্গীর আলমের স্ত্রী হালিমা ও নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার বাড়ইতা গ্রামের রাজীবের স্ত্রী সালমা দুই বোন স্বামীর বাড়ি থেকে কয়েকদিন আগে বাবার বাড়িতে বেড়াতে এসেছিল। ঘটনার সময় ঐ দুই শিশুর মা পাশের ঘরে অবস্থান করছিল।

এসময় একই বাড়ির কামাল হোসেনের পুত্র তাওহিদুল (১৫) দেখতে এগিয়ে এলে ঘাতক তার মাথায় কোদাল দিয়ে আঘাত করে গুরুত্বর জখম করে। তাকে আশংকাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় মুসল্লিরা জানান, হত্যাকান্ডের পর রক্তমাখা শরীর নিয়ে বাড়ির পাশে মসজিদে গিয়ে বসেছিল মাহাবুব। তখন স্থানীয়রা তাকে মসজিদের ভিতর তাকে আটকে রাখে।

অতিরিক্ত পুলিশ সুপার গৌরিপুর সার্কেল মোস্তাফিজুর রহমান, ইউএনও মোসা. হাফিজা জেসমিন, ওসি আব্দুল কাদের মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে পুলিশ ঘাতক মাহবুবকে আটক করে থানায় নিয়ে আসে।

ওসি জানান, ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে এবং থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

(এন/এসপি/মার্চ ০৭, ২০২২)

পাঠকের মতামত:

২৩ সেপ্টেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test