হোটেল সৈকতের ‘কর্ণফুলী রেস্টুরেন্ট’
দেওয়া হয় পানির বোতল, নেওয়া হয় প্রতিগ্লাসের দাম!
জে. জাহেদ, চট্টগ্রাম : পর্যটন করপোরেশন পরিচালিত চট্টগ্রামস্থ হোটেল সৈকতের ‘কর্ণফুলী রেস্টুরেন্টে’ খাবারের দাম নিয়ে ক্রেতাদের মাঝে তৈরি হয়েছে অসন্তোষ। প্রতিটি খাবারেই বিলের সঙ্গে সরকারি করের পাশাপাশি যুক্ত করছে সার্ভিস চার্জ বাদ আরও ১০ শতাংশ টাকা। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন একাধিক গ্রাহকরা।
এসব অভিযোগ ছাড়াও অর্ডারের পর খাবার পরিবেশনে বিলম্ব এবং মান নিয়েও অনেকেই প্রশ্ন তুলেছেন। একাধিক ভোক্তারা আবার রেস্টুরেন্টের পরিবেশ নিয়েও কথা তুলেছেন। সন্ধ্যার পর হোটেলের এক অনাকাঙ্খিত দৃশ্যের কথাও অনেকেই জানান।
হোটেলের বিল নম্বর ৭৩৩৮৬, কেওটি নং-৮৩৮০৪, বিল নম্বর ৭২৮৮২, কেওটি নং-৮৩২০৪, বিল নম্বর ৭২৬৫৫, কেওটি নং-৮২৯২৯, বিল নম্বর ৭২৮০০, কেওটি নং-৮৩১০৫, বিল নম্বর ৭৩১৭০ কেওটি নং-৮৩৫৪২ পর্যালোচনা করে দেখা যায়, এক বাটি থাই স্যুপের দাম ৩০০ টাকা, এক প্লেট চিকেন ফ্রাইয়ের দাম ৩৫০, দেড় লিটার পানির দাম ৪৫ টাকা, এক প্লেট ভাতের দাম ৭০ টাকা, এক প্লেট সবজির দাম ৮০ টাকা, এক বাটি রান্না করা চিকেন ২৫০ টাকা, সাধারণ সালাদ ৬০ টাকা, দুই পিস পরাটা ৬০ টাকা, ২ পিস চাপাটি ৫০, ডাল এক বাটি ৬০ টাকা, এক পিস চিকেন স্যান্ডউইচ ১৪০ টাকা, এক কাপ চা ৩০ টাকা।
উল্লেখ্যযোগ্য বিষয় হলো-রেস্টুরেন্টে এ্যাকুয়াফিনা নামক দেড় লিটার পানির বোতল সরবরাহ করলেও বিলে লিখা হয় ৬ গ্লাস পানির দাম ৪৫ টাকা। অথচ এ্যাকুয়াফিনা দেড় লিটার পানির বোতলের গায়ে দাম লিখা আছে মাত্র ২৫ টাকা। এক বোতল পানির দামে ২০ টাকা বেশি। আর রেস্টুরেন্টের বিলের হিসাবে ধরা হলে এক গ্লাস পানির দাম ৭ টাকা ৫০ পয়সা।
খোঁজ নিয়ে জানা যায়, রেস্টুরেন্টটিতে এক পিস টিকেট রুপচাঁন্দার দাম রাখা হচ্ছে ২৫০ টাকা। কোরাল মাছের দাম রাখা হচ্ছে আরো বেশি। অথচ প্রতিটি খাবারের দামই আশপাশের অন্যান্য রেস্টুরেন্টের থেকে দ্বিগুণ বা এর থেকেও বেশি নেয়া হচ্ছে বলে অভিযোগ তুলেছেন ভোক্তারা।
ক্রেতারা বলছেন, ভিন্ন কৌশলে খাবারের রেইটে তোলা হচ্ছে ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) ছাড়াও যুক্ত করা হয়েছে ১০ শতাংশ সার্ভিস চার্জ। সব মিলিয়ে ২৫ শতাংশ সার্ভিস চার্জ ধরা হচ্ছে। অর্থাৎ কোন অনুষ্ঠান বাবদে ৪ হাজার টাকার খাবার খেলে মোট বিল গুনতে হবে ৫ হাজার আর ১০ হাজার টাকায় বিল হবে ১২ হাজার টাকা। এ যেন গলাকাটা বাণিজ্য।
এছাড়াও রেস্টুরেন্টে কেউ খাবার বা নাস্তা করতে আসলেই গাড়ি পার্কিং এর নামে টোকেনে আদায় করা হচ্ছে ৬০ থেকে ২০০ টাকা। যেখানে পার্কিং সেখানে ব্যবসা। হোটেলের কার্যনির্বাহী অফিসারেরা ও ইউনিট ম্যানেজারেরা এসব দেখেও দেখছেন না। দিন দিন হোটেলের মান নিয়েও নানা প্রশ্ন উঠেছে।
রেস্টুরেন্টটিতে আগত একজন অতিথির বিলের কপি থেকে দেখা যায়, প্রতি কাপ রঙ চায়ের দাম রাখা হয়েছে ৩০ টাকা। যেখানে পাশের এশিয়ান এস আর হোটেলে একই মানের চায়ের দাম ২০ টাকা।
ঠিকাদারি ব্যবসায়ি মালেক রানা ও মনির উদ্দিন নামের দুই ভোক্তা বলেন, ‘আমরা নিয়মিত এই হোটেলে নাস্তা ও খাবার খেতে আসি। কিন্তু অর্ডারের পর কয়েক ঘণ্টা বসে থাকতে হয়েছে।'
ইকবাল নামে আরেকজন ভোক্তা জানান, বাংলাদেশ পর্যটন করপোরেশন (বাপক)-এর লক্ষ্য ও উদ্দেশ্য মহৎ হলেও সৈকত হোটেলে যে খাবার খেতে ৫০০ টাকা, একই খাবার অন্য রেস্টুরেন্টে ২০০ টাকা খাওয়া যায়।'
এ বিষয়ে জানতে চাইলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান বলেন, ‘তাদের খাবারের যে দাম সেটা অবশ্যই মেন্যুকার্ডে উল্লেখ করে রাখতে হবে। ভোক্তারা এটি দেখেই খাবেন। ভোক্তারা যদি মনে করেন, এখানে দাম বেশি তাহলে তিনি ওখানে না-ও খেতে পারেন। এ ব্যাপারে আমাদের কাছে অভিযোগ এলে আমরা অবশ্যই ব্যবস্থা নেব।’
তিনি বলেন, ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এ সার্ভিস চার্জ রাখা যাবে কি যাবে না, সে সম্পর্কে কিছু বলা নেই। তবে সার্ভিস চার্জের বিষয়টি কর্তৃপক্ষকে ঘোষণা দিতে হবে। কাস্টমারকে জানিয়ে রাখতে হবে যে ১০ শতাংশ সার্ভিস চার্জ রাখা হবে। এটি না করে থাকলে সেটি অপরাধ হবে।’
অভিযোগের বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ পর্যটন করপোরেশন হোটেল সৈকতের ইউনিট ম্যানজার মোঃ সরওয়ার উদ্দিন ও সহকারি কার্যনির্বাহী অফিসার অনিন্দ্য চক্রবর্তী বলেন, ‘আমাদের এখানে পানির দাম বেশি সেটা সত্য। চাইলে কাস্টমারেরা রেস্টুরেন্টে আসার সময় পানির বোতল নিয়ে আসতে পারে। আমরা কাস্টমারকে পানির বোতল সরবরাহ করলেও দাম নিচ্ছি প্রতিগ্লাস হিসেবে। কারণ একটাই; আমাদের বেতন দেওয়া হয় এই পানির বিল থেকে। আর পার্কিং চার্জ এর বিষয়টি আমরা দেখব কিভাবে কী করা যায়।’
বাংলাদেশ পর্যটন করপোরেশন এর ব্যবস্থাপক (বাণিজ্যিক) আ. ন. ম. মোস্তাদুদ দস্তসীর এবং উপ-ব্যবস্থাপক (জনসংযোগ) প্রদীপ কুমার গাঙ্গুলী বলেন, ‘এ ধরনের অভিযোগ থাকলে আমরা অবশ্যই খতিয়ে দেখবো। সেবার নাম দিয়ে ভোক্তাদের হয়রানি করা যাবে না।’
(জেজে/এসপি/মার্চ ০৮, ২০২২)
পাঠকের মতামত:
- পাংশায় আবাসিক এলাকায় গুল কারখানা, স্বাস্থ্যঝুঁকিতে স্থানীয়রা
- ‘শেখ হাসিনার কবরও বাংলাদেশে হবে না’
- নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক
- নেপালে বন্যায় ৯৫ মরদেহ উদ্ধার, ভারতেও বন্যার আশঙ্কা
- ইয়াহিয়া খান দেশে একটি বেসামরিক সরকার গঠনে আগ্রহী
- রাজৈরে গরুর খামারের মালিকের ওপর অতর্কিত হামলা, ৩টি গরু নেয়ার অভিযোগ
- কুড়িগ্রামের নাগেশ্বরীতে ধানের জমিতে মানুষের খণ্ডিত পা উদ্ধার
- সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ রাজ্যেশ্বর দাস গ্রেপ্তার
- হত্যাকাণ্ডের বিতর্কিত চার্জশিট বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন
- ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে জামালপুরে জশনে জুলুস
- ঠাকুরগাঁওয়ে সড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ৪
- গাবতলীতে গৃহবধূর হাত বেঁধে চুল কেটে নির্যাতন, স্বামী গ্রেপ্তার
- উন্মুক্ত খনির প্রস্তাবে আবার ফুঁসে উঠছে ফুলবাড়ীবাসী
- ক্রেতার অধিকার
- সালথায় মারামারি মামলায় কৃষকলীগ নেতা গ্রেপ্তার
- মহম্মদপুরে মধুমতির তীব্র ভাঙনে বিলীন হচ্ছে ভিটেমাটি ও আবাদি জমি
- বৃটেনের কার্ডিফে বঙ্গবন্ধুর ৫১তম শাহাদাতবার্ষিকী পালিত
- বিএনপির কমিটি বাতিলের দাবিতে উত্তপ্ত ঈশ্বরদী; বিক্ষোভ-ঝাড়ু মিছিল, কুশপুত্তলিকা দাহ
- গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৩৭ দিনের ব্যবধানে ভিসি বদল
- খুচরা বিক্রেতাদের সার বিক্রি অব্যাহত রাখার নির্দেশ
- দিনাজপুরে সরকারি গোডাউন থেকে ৩২৭ মেট্রিক টন সার গায়ের! আটক ১
- ‘পুলিশ বাহিনীকে রাতারাতি পরিবর্তন করা সম্ভব নয়’
- ‘সোশ্যাল মিডিয়ায় ঢুকলে মনে হয় ক্রাইম পেট্রোল দেখছি’
- ‘নজরুলকে জাতীয় কবির স্বীকৃতি দিয়েছিলেন জিয়াউর রহমান’
- রোনালদোর পর পিএফএ বর্ষসেরা ব্রুনো ফের্নান্দেস
- নীলফামারীতে বিএডিসি খামারে শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বিজয়ী সৈয়দপুর
- পঞ্চগড়ের গলেহায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- নড়াইলে ক্যান্সার আক্রান্ত কলেজছাত্র হুরাইরাকে বাঁচাতে সাহায্যের আকুতি
- একুশে বইমেলায় শাহেদ কায়েস’র নতুন বই
- গণদখলে বোয়ালমারীর গণকবর, হুমকির মুখে স্বাধীনতার স্মৃতিচিহ্ন
- নোয়াখালীর কবিরহাটে ছাত্রদল নেতাকে হত্যার পরিকল্পনা, থানায় জিডি, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন
- সরোদ শিল্পী ওস্তাদ সিরাজ আলী খানকে 'নাগরিক সংবর্ধনা' প্রদান
- প্রকৌশলী-ঠিকাদার-ছাত্রলীগ মিলে ইবির সোয়া ৬ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক
- গাজীপুরে চারটি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা
- কুমিল্লার বরুড়ায় আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উদযাপন
- চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশ দল ঘোষণা
- সমুদ্রে অবৈধ ও অনিয়ন্ত্রিত মাছ শিকার বন্ধে কুয়াকাটায় সচেতনতা সভা
- আজ থেকে করোনা টিকার বুস্টার ডোজ শুরু
- নীলফামারী সদর উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন যাচাই-বাছাই সম্পন্ন
- কার্ড ছাড়াই ইএমআইতে ফোন কেনার সুবিধা আনল টপপে
- পৌর শহরের অবৈধ স্থাপনা উচ্ছেদে মাঠে নামলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- ৫৪ তম জাতীয় সমবায় দিবসে র্যালি আলোচনা সভা
- ইয়াহিয়া খান দেশে একটি বেসামরিক সরকার গঠনে আগ্রহী
-1.gif)








