E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

রাজারহাটে আন্তর্জাতিক নারী দিবস পালিত

২০২২ মার্চ ০৮ ১৮:১৬:৫১
রাজারহাটে আন্তর্জাতিক নারী দিবস পালিত

রাজারহাট প্রতিনিধি : “টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য” এই স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের রাজারহাটে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষ্যে মঙ্গলবার (৮ মার্চ) সকাল সাড়ে ১০টায় উপজেলা অফিসার্স ক্লাবে মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে আলোচনা সভা, বির্তক প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার নূরে তাসনিম এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রাজারহাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আশিকুল ইসলাম মন্ডল সাবু, রাজারহাট থানার অফিসার ইনচার্জ রাজু সরকার, কৃষি অফিসার সম্পা আকতার, প্রেসক্লাব সভাপতি এস এ বাবলু।

স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জয়ন্তি রানী।শেষে কিশোর- কিশোরী ক্লাবের সদস্যের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

(পিএস/এসপি/মার্চ ০৮, ২০২২)

পাঠকের মতামত:

১২ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test