E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ঈশ্বরগঞ্জে দুর্যোগ প্রস্তুতি দিবসে আলোচনা সভা 

২০২২ মার্চ ১০ ১৬:৫৬:৪৮
ঈশ্বরগঞ্জে দুর্যোগ প্রস্তুতি দিবসে আলোচনা সভা 

ঈশ্বরগঞ্জ প্রতিনিধি : ‘মুজিব বর্ষের সফলতা, দুর্যোগ প্রস্তুতিতে গতিশীলতা’ প্রতিপাদ্যের আলোকে ঈশ্বরগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ভূমিকম্প/অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার সোহাগী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়।

প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. হাফিজা জেসমিন। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বুলবুল, উপজেলা জাতীয় পার্টির আহবায়ক নুরুল ইসলাম খান সুরুজ, ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক আবুল কালাম আজাদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, অধ্যক্ষ বিশ্বজিৎ কুমার বনিক প্রমুখ। আলোচনা শেষে ফায়ার সার্ভিস স্টেশন অফিসার দেলোয়ার হোসেনের নেতৃত্বে মহড়া অনুষ্ঠিত হয়।

(আই/এসপি/মার্চ ১০, ২০২২)

পাঠকের মতামত:

২৩ সেপ্টেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test