E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

নগরকান্দায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব বর্ষ উদযাপন

২০২২ মার্চ ১০ ১৯:১৪:০৯
নগরকান্দায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব বর্ষ উদযাপন

প্রসেনজিৎ বিশ্বাস, নগরকান্দা : ফরিদপুরের নগরকান্দায় মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে দোয়া, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ মার্চ) বেলা ১১ টায় উপজেলার ফুলসুতি আব্দুল আলেম উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করে বিদ্যালয় কর্তৃপক্ষ।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশান্ত সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য, জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি ও বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি সাইফুজ্জামান চৌধুরী জুয়েল।

বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, ফুলসুতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আরিফ হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার লিয়াকত আলী ফিরোজ লস্কর, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলী, ইউপি সদস্য মনিরুজ্জামান আইয়ুবসহ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য, অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষ অংশে কবিতা আবৃত্তি, বই বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

(পিবি/এএস/মার্চ ১০, ২০২২)

পাঠকের মতামত:

২৭ আগস্ট ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test