থানায় মামলা, ঘটনা ধামাচাপার চেষ্টা
প্রেমিককে দায়ী করে চিরকুট লিখে প্রেমিকার আত্মহত্যা
দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুরের ভাঙ্গায় প্রেমিককে দায়ী করে একটি চিরকুট লিখে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন প্রেমিকা। এ ঘটনায় ওই প্রেমিক যুবকের বিরুদ্ধে আত্নহত্যার প্ররোচনার অভিাযোগ এনে ভাঙ্গা থানায় একটি মামলা দায়ের করেছেন নিহত ওই তরুণীর বাবা মদন সুত্রধর। অতি আদরের ছোট সন্তানের এমন অনাকাঙ্খিত মৃত্যুর শোক কোন ভাবেই মানতে পারছেনা হতদরিদ্র পরিবারটি।
অভিযোগ উঠেছে অভিযুক্ত ওই প্রেমিক যুবকের পরিবার এ ঘটনার আপোষ-মিমাংসার জন্য মরিয়া হয়ে দারে দারে ঘুরছেন।
এ ঘটনার ধামাচাপার জন্য স্থানীয় প্রভাবশালী একটি মহল ওই তরুনীর পরিবারকে মিমাংসার জন্য চাপ প্রয়োগ করছে।
ঘটনাটি ঘটেছে গত ২৪শে ফেব্রুয়ারী বৃহষ্পতিবার ভাঙ্গা পৌরসভার ছিলাধরচর গ্রামে। নিহত সুমি রানী সুত্রধর (২১) ওই গ্রামের মদন সুত্রধরের মেয়ে। সে এ বছর ভাঙ্গা মহিলা ডিগ্রী কলেজ থেকে মানবিক বিভাগে এইচএসচি পরিক্ষায় পাশ করেছিলো।
নিহত সুমির চিরকুট থেকে জানা যায়, আমি সুমা সুত্রধর বলছি যে আমার মৃত্যুর জন্য সুজিত দায়। আমি নিজের ইচ্ছে এই পৃথিবীর ছেড়ে চলে যাচ্ছি না। আমি আমার পরিবারের প্রতিটা ব্যাক্তিকে অনেক ভালোবাসি। তোমরা পারলে আমাকে ক্ষমা করে দিও। আমি আমার মায়ের কাছে চলে যাচ্ছি ! আই লাভ মাই ফ্যামেলী! আমার মৃত্যুর জন্য সুজিত রায় দায়। চার বছর আমার সাথে সম্পর্ক থাকা সত্বেও আমাকে ঠকিয়ে অন্য কাউকে বিয়ে করবে। আমি সুমা সুত্রধর বলছি যে আমি সুজিতের শাস্তি চাই। আমার মৃত্যুর জন্য সুজিত রায় দায়। আমার সাথে সুজিতের পরোক্ষভাবে গভীর সম্পর্ক থাকা সত্বেও আমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করবে কথা ভাবে কি ভাবে? আমরা স্বামী-স্ত্রী। সুজিত আমার সিথিতে সিদুর পরিয়ে দিছে।
পুলিশ ও পারিবারিক সুত্রে, গত বুধবার রাত সোয়া ১০ টার দিকে সুমি তার পরিবারের সবাইকে রাতের খাবার খাইয়ে নিজের শোবার ঘরে যায়। সুমি রাতের খাবার না খাওয়ায় তার বাবা তাকে জিজ্ঞাসা করলে সে জানায় তার শরীর ভালো না সে পরে খাবে। সবাইকে শোবার ঘরে গিয়ে ঘুমিয়ে পড়তে বলে সুমি।
বৃহষ্পতিবার সকালে সুমির ঘুম থেকে দেরীতে উঠায় তার বাবা ঘর ঝাড়ু দিচ্ছিলো একপর্যায়ে সুমিকে ডাকাডাকি করতে থাকে। কিন্তু কোন সাড়াশব্দ না পেয়ে সুমির শোবার ঘরে ঢুকে তার বাবা। এসময় সুমিকে গলায় ওড়না পেচিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় সে। পরে তার ডাক চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে সুমির ঝুলন্ত মরদেহটি ঘরের আড়া থেকে নিচে নামিয়ে রাখে।
সুমির পরিবার জানায়, সুমির মেজো বোনের দিক থেকে দুর সম্পর্কের বিয়াই হয় সুজিত রায়। তার বাড়ি ফরিদপুরের নগরকান্দা থানার ছাগলদী গ্রামে। সে সেনাবাহিনীতে ঢাকায় চাকুরী করে। সুমির সঙ্গে সুজিতের প্রায় ৪ বছর ধরে পেমের সম্পর্ক চলছিলো। তারা গোপনে সিদুর পরে বিয়ে করায় সুজিতের পরিবার বিষয়টি মেনে নেয়নি। যার কারনে মেয়েটি দির্ঘদীন বিষন্নতায় ভুগছিলো।
সুমির বড় বোন নমি সুত্রধর কান্নাজড়িত কন্ঠে জানায়, গত পাঁচ মাস আগে সদ্য তার মা’ মারা গেছেন। তার আপন মামার হটাৎ মৃত্যুর খবর শুনে তার মা’ গিয়েছিলেন তার ভাইকে দেখতে। সেখানে গোবিন্দের মামার সৎকারের সময় চিতার আগুনের পাশেই তার মায়ের হটাৎ স্ট্রোকে মৃত্যু হয়েছিলো। আজ তার ছোট বোনের এমন মৃত্যুতে কোন ভাবেই মানতে পারছেন না তারা।
সুমির বড় ভাই গোবিন্দ চন্দ্র ও প্রতিবেশীরা জানায়, বাড়িটিতে শোকের পরে শোক বইছে। আরেকদিকে সুজিতকে তার পরিবার অন্যত্র বিয়ে দেওয়ার চেষ্টা করছে। বিষয়টি ধামাচাপার জন্য সুমির পরিবারকে নানা ভাবে ভয়-ভিতি দেখানো হচ্ছে। গত কয়েকদিন আগে ভাঙ্গা পৌরসভায় সুমির পরিবারকে ডাকা হয়েছিলো কিছু নগত অর্থের বিনিময়ে এ ঘটনার মিমাংসার প্রস্তাব দিয়ে। কিন্তু সুমির পরিবার তাতে রাজি হয় নি। সালিসের প্রস্তাবকারীরা তাদেরকে ১০ দিনের মধ্যে এ ঘটনার মিমাংসার জন্য বলেছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মো. তাহসীন জানায়, সুমির লেখা একটি চিরকুটে সে সুজিতের নাম লিখেছে। সুমির সঙ্গে সুজিতের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিলো। সেই সম্পর্ক সুজিত অস্বীকার করায় সুমি আত্নহত্যার পথ বেছে নিয়েছে বলেও অভিযোগ রয়েছে সেই চিরকুটে।
বিষয়টি স্থানীয় ভাবে মিমাংসার বিসয়ে তিনি বলেন, তিনি শুনেছেন বিবাদী পক্ষের লোকজন একটি রাজনৈতিক মহল নিয়ে গত তিন দিন আগে ভাঙ্গা পৌরসভায় মিমাংসার জন্য একটি প্রস্তাব দিয়েছেন। তবে ভাঙ্গা থানায় মিমাংসার বিষয়ে কোন পক্ষই তাদের জানায় নি। তিনি আরও বলেন, এ মামলার আসামীকে ধরার চেষ্টা অব্যাহত রয়েছে।
(ডিসি/এসপি/মার্চ ১০, ২০২২)
পাঠকের মতামত:
- পাংশায় আবাসিক এলাকায় গুল কারখানা, স্বাস্থ্যঝুঁকিতে স্থানীয়রা
- ‘শেখ হাসিনার কবরও বাংলাদেশে হবে না’
- নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক
- নেপালে বন্যায় ৯৫ মরদেহ উদ্ধার, ভারতেও বন্যার আশঙ্কা
- ইয়াহিয়া খান দেশে একটি বেসামরিক সরকার গঠনে আগ্রহী
- রাজৈরে গরুর খামারের মালিকের ওপর অতর্কিত হামলা, ৩টি গরু নেয়ার অভিযোগ
- কুড়িগ্রামের নাগেশ্বরীতে ধানের জমিতে মানুষের খণ্ডিত পা উদ্ধার
- সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ রাজ্যেশ্বর দাস গ্রেপ্তার
- হত্যাকাণ্ডের বিতর্কিত চার্জশিট বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন
- ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে জামালপুরে জশনে জুলুস
- ঠাকুরগাঁওয়ে সড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ৪
- গাবতলীতে গৃহবধূর হাত বেঁধে চুল কেটে নির্যাতন, স্বামী গ্রেপ্তার
- উন্মুক্ত খনির প্রস্তাবে আবার ফুঁসে উঠছে ফুলবাড়ীবাসী
- ক্রেতার অধিকার
- সালথায় মারামারি মামলায় কৃষকলীগ নেতা গ্রেপ্তার
- মহম্মদপুরে মধুমতির তীব্র ভাঙনে বিলীন হচ্ছে ভিটেমাটি ও আবাদি জমি
- বৃটেনের কার্ডিফে বঙ্গবন্ধুর ৫১তম শাহাদাতবার্ষিকী পালিত
- বিএনপির কমিটি বাতিলের দাবিতে উত্তপ্ত ঈশ্বরদী; বিক্ষোভ-ঝাড়ু মিছিল, কুশপুত্তলিকা দাহ
- গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৩৭ দিনের ব্যবধানে ভিসি বদল
- খুচরা বিক্রেতাদের সার বিক্রি অব্যাহত রাখার নির্দেশ
- দিনাজপুরে সরকারি গোডাউন থেকে ৩২৭ মেট্রিক টন সার গায়ের! আটক ১
- ‘পুলিশ বাহিনীকে রাতারাতি পরিবর্তন করা সম্ভব নয়’
- ‘সোশ্যাল মিডিয়ায় ঢুকলে মনে হয় ক্রাইম পেট্রোল দেখছি’
- ‘নজরুলকে জাতীয় কবির স্বীকৃতি দিয়েছিলেন জিয়াউর রহমান’
- রোনালদোর পর পিএফএ বর্ষসেরা ব্রুনো ফের্নান্দেস
- নীলফামারীতে বিএডিসি খামারে শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বিজয়ী সৈয়দপুর
- পঞ্চগড়ের গলেহায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- নড়াইলে ক্যান্সার আক্রান্ত কলেজছাত্র হুরাইরাকে বাঁচাতে সাহায্যের আকুতি
- একুশে বইমেলায় শাহেদ কায়েস’র নতুন বই
- গণদখলে বোয়ালমারীর গণকবর, হুমকির মুখে স্বাধীনতার স্মৃতিচিহ্ন
- নোয়াখালীর কবিরহাটে ছাত্রদল নেতাকে হত্যার পরিকল্পনা, থানায় জিডি, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন
- সরোদ শিল্পী ওস্তাদ সিরাজ আলী খানকে 'নাগরিক সংবর্ধনা' প্রদান
- প্রকৌশলী-ঠিকাদার-ছাত্রলীগ মিলে ইবির সোয়া ৬ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক
- গাজীপুরে চারটি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা
- কুমিল্লার বরুড়ায় আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উদযাপন
- চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশ দল ঘোষণা
- সমুদ্রে অবৈধ ও অনিয়ন্ত্রিত মাছ শিকার বন্ধে কুয়াকাটায় সচেতনতা সভা
- আজ থেকে করোনা টিকার বুস্টার ডোজ শুরু
- নীলফামারী সদর উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন যাচাই-বাছাই সম্পন্ন
- কার্ড ছাড়াই ইএমআইতে ফোন কেনার সুবিধা আনল টপপে
- পৌর শহরের অবৈধ স্থাপনা উচ্ছেদে মাঠে নামলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- ৫৪ তম জাতীয় সমবায় দিবসে র্যালি আলোচনা সভা
- ইয়াহিয়া খান দেশে একটি বেসামরিক সরকার গঠনে আগ্রহী
-1.gif)








