E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

নগরকান্দায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন

২০২২ মার্চ ১০ ২৩:১৯:৫১
নগরকান্দায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন

প্রসেনজিৎ বিশ্বাস, নগরকান্দা : ফরিদপুরের নগরকান্দায় নানা কর্মসুচির মধ্য দিয়ে আজ (১০ মার্চ) জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। দিবসটির এবারের প্রতিপাদ্য- “মুজিববর্ষের সফলতা, দুর্যোগ প্রস্তুতিতে গতিশীলতা”।

দিবসটি উপলক্ষ্যে বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইকবাল কবিরের সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী অফিসার জেতী প্রু এর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, সহকারী কমিশনার (ভুমি) এন এম আব্দল্লাহ আল মামুন, নগরকান্দা থানার ওসি হাবিল হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার রিটা, উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা আব্দুস সালাম প্রমুখ।

(পিবি/এসপি/মার্চ ১০, ২০২২)

পাঠকের মতামত:

২৭ আগস্ট ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test