কর্ণফুলীর জুলধা ইউনিয়ন যুবলীগ
জাঁকজমক আয়োজনে সম্মেলন হলো কিন্তু কমিটি হলো না
চট্টগ্রাম প্রতিনিধি : দীর্ঘদিন পর চট্টগ্রাম কর্ণফুলী উপজেলার জুলধা ইউনিয়নে আওয়ামী যুবলীগের সম্মেলন গতকাল সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনের আগে ১৫১ জন কাউন্সিলর তালিকা প্রকাশ করে উপস্থিত রাখা হলেও, এমনকি নেতারা সফল সম্মেলনের কথা বললেও নানা অজুহাত দেখিয়ে কমিটি ঘোষণা করেননি। তবে বক্তারা জানিয়েছেন শিগগিরই কমিটি ঘোষণা করা হবে।
ত্রি-বার্ষিক এই সম্মেলনে জাতীয় ও দলীয় পতাকা, বেলুন এবং পায়রা উড়িয়ে উদ্বোধন করেন কর্ণফুলী উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ সোলায়মান তালুকদার।
সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও সভার সভাপতি মো. সেলিমের সভাপতিত্বে এত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রীর একান্ত সহকারি সচিব রিদুয়ানুল করিম চৌধুরী সায়েম।
প্রধান বক্তা ছিলেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ সেলিম হক। বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা যুবলীগের সহ-সভাপতি দিদারুল ইসলাম চৌধুরী ও জুলধা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমির আহমদ।
এসব নেতারা যখন মঞ্চে বক্তব্য দিচ্ছিলেন, তখন একই মঞ্চে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা এম এন ইসলাম, কর্ণফুলী থানা আ.লীগের সাবেক সভাপতি মোহাম্মদ আলী, জুলধা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান হাজী নুরুল হক, সাবেক চেয়ারম্যান রফিক আহমদ ও কর্ণফুলী উপজেলা আ.লীগের সহ-সভাপতি আবু তৈয়ব ও কর্ণফুলী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহেদুর রহমান শাহেদ। কিন্তু সময় স্বল্পতার কথা জানিয়ে তাদের কাউকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়নি।
এতে মনে মনে তাঁরা ক্ষুব্ধ হলেও কাউকে প্রকাশ করতে দেখা যায়নি। তবে তাদের কর্মী সমর্থকেরা অনুষ্ঠানের পরে আলোচনা সমালোচনা করতে শোনা যায়।
এছাড়াও কমিটি গঠন ছাড়াই সম্মেলন শেষ হওয়ায় এত দিন যাঁরা পদের জন্য মুখিয়ে ছিলেন তাঁদের প্রত্যাশা পূরণ না হওয়ায় হতাশ হওয়ার কথাও জানিয়েছেন।
যদিও সম্মেলনে বক্তব্য দেওয়া নেতারা বলেছেন, সংগঠনের কতগুলো নিয়ম আছে। একটা চেইন অব কমান্ড আছে। যখন যাকে নির্বাচিত করা হবে, তিনিই হবেন দলের নেতা। তাঁকে অমান্য করা যাবে না। তাঁকে কখনোই অবজ্ঞা করা যাবে না।
আমাদের রাজনৈতিক অভিভাবক ইউনিয়ন যুবলীগে যে কমিটি দেবেন। এ নেতৃত্বের প্রতি সকলের শ্রদ্ধা, সম্মান এবং আনুগত্য অবশ্যই রাখতে হবে। যে নির্দেশ দেওয়া হবে, তা মানতে হবে। চেইন অব কমান্ড রক্ষা করতে হবে। নির্বাচনের বাকি আরো দেড় বছর। সামনে আবারো নৌকার বিজয় সুনিশ্চিত করতে হবে।’
উপস্থিত যুবলীগের শত শত কর্মী সূত্রে জানা যায়, চাপিয়ে দেওয়া কোন কমিটি নয়। সম্মেলন করে কমিটি ঘোষণা করা হবে বলে তৃণমূল খুব মুখিয়ে ছিল কিন্তু তা সম্মেলনে প্রস্ফুঠিত হয়নি।
সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মো. সেলিম এর কাছে জানতে চাইলে তিনি বলেন, কমিটির বিষয়ে নেতারা ভালো জানবেন। এ বিষয়ে আমি কিছু বলতে পারব না। আমি এখন গানের অনুষ্ঠানে আছি। পরে কল দেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক যুবনেতা বলেন, তৃণমূলের কাছে জনপ্রিয় নন, উপজেলার নেতাদের পছন্দের লোককে নেতৃত্বে আনতেই কমিটি গঠন করা হয়নি। যদিও বর্তমান উপজেলা যুবলীগের নেতৃবৃন্দরা আশ্বস্ত করেছেন, কমিটি গঠন নিয়ে শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। এক মাসের মধ্যেই জুলধা ইউনিয়ন যুবলীগ নতুন নেতৃত্ব পেয়ে যাবে।’
কর্ণফুলী উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে এ বিষয়ে জানতে তাঁদের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও কোন মন্তব্য পাওয়া যায়নি।
(জেজে/এএস/মার্চ ১২, ২০২২)
পাঠকের মতামত:
- পাংশায় আবাসিক এলাকায় গুল কারখানা, স্বাস্থ্যঝুঁকিতে স্থানীয়রা
- ‘শেখ হাসিনার কবরও বাংলাদেশে হবে না’
- নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক
- নেপালে বন্যায় ৯৫ মরদেহ উদ্ধার, ভারতেও বন্যার আশঙ্কা
- ইয়াহিয়া খান দেশে একটি বেসামরিক সরকার গঠনে আগ্রহী
- রাজৈরে গরুর খামারের মালিকের ওপর অতর্কিত হামলা, ৩টি গরু নেয়ার অভিযোগ
- কুড়িগ্রামের নাগেশ্বরীতে ধানের জমিতে মানুষের খণ্ডিত পা উদ্ধার
- সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ রাজ্যেশ্বর দাস গ্রেপ্তার
- হত্যাকাণ্ডের বিতর্কিত চার্জশিট বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন
- ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে জামালপুরে জশনে জুলুস
- ঠাকুরগাঁওয়ে সড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ৪
- গাবতলীতে গৃহবধূর হাত বেঁধে চুল কেটে নির্যাতন, স্বামী গ্রেপ্তার
- উন্মুক্ত খনির প্রস্তাবে আবার ফুঁসে উঠছে ফুলবাড়ীবাসী
- ক্রেতার অধিকার
- সালথায় মারামারি মামলায় কৃষকলীগ নেতা গ্রেপ্তার
- মহম্মদপুরে মধুমতির তীব্র ভাঙনে বিলীন হচ্ছে ভিটেমাটি ও আবাদি জমি
- বৃটেনের কার্ডিফে বঙ্গবন্ধুর ৫১তম শাহাদাতবার্ষিকী পালিত
- বিএনপির কমিটি বাতিলের দাবিতে উত্তপ্ত ঈশ্বরদী; বিক্ষোভ-ঝাড়ু মিছিল, কুশপুত্তলিকা দাহ
- গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৩৭ দিনের ব্যবধানে ভিসি বদল
- খুচরা বিক্রেতাদের সার বিক্রি অব্যাহত রাখার নির্দেশ
- দিনাজপুরে সরকারি গোডাউন থেকে ৩২৭ মেট্রিক টন সার গায়ের! আটক ১
- ‘পুলিশ বাহিনীকে রাতারাতি পরিবর্তন করা সম্ভব নয়’
- ‘সোশ্যাল মিডিয়ায় ঢুকলে মনে হয় ক্রাইম পেট্রোল দেখছি’
- ‘নজরুলকে জাতীয় কবির স্বীকৃতি দিয়েছিলেন জিয়াউর রহমান’
- রোনালদোর পর পিএফএ বর্ষসেরা ব্রুনো ফের্নান্দেস
- নীলফামারীতে বিএডিসি খামারে শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বিজয়ী সৈয়দপুর
- পঞ্চগড়ের গলেহায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- নড়াইলে ক্যান্সার আক্রান্ত কলেজছাত্র হুরাইরাকে বাঁচাতে সাহায্যের আকুতি
- একুশে বইমেলায় শাহেদ কায়েস’র নতুন বই
- গণদখলে বোয়ালমারীর গণকবর, হুমকির মুখে স্বাধীনতার স্মৃতিচিহ্ন
- নোয়াখালীর কবিরহাটে ছাত্রদল নেতাকে হত্যার পরিকল্পনা, থানায় জিডি, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন
- সরোদ শিল্পী ওস্তাদ সিরাজ আলী খানকে 'নাগরিক সংবর্ধনা' প্রদান
- প্রকৌশলী-ঠিকাদার-ছাত্রলীগ মিলে ইবির সোয়া ৬ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক
- গাজীপুরে চারটি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা
- কুমিল্লার বরুড়ায় আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উদযাপন
- চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশ দল ঘোষণা
- সমুদ্রে অবৈধ ও অনিয়ন্ত্রিত মাছ শিকার বন্ধে কুয়াকাটায় সচেতনতা সভা
- আজ থেকে করোনা টিকার বুস্টার ডোজ শুরু
- নীলফামারী সদর উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন যাচাই-বাছাই সম্পন্ন
- কার্ড ছাড়াই ইএমআইতে ফোন কেনার সুবিধা আনল টপপে
- পৌর শহরের অবৈধ স্থাপনা উচ্ছেদে মাঠে নামলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- ৫৪ তম জাতীয় সমবায় দিবসে র্যালি আলোচনা সভা
- ইয়াহিয়া খান দেশে একটি বেসামরিক সরকার গঠনে আগ্রহী
-1.gif)








