E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

২০২২ মার্চ ১২ ১৮:১৯:০৫
মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

মাজহারুল হক লিপু, মাগুরা : মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। আজ শনিবার (১২ মার্চ) দুপুরে মাগুরা-যশোর মহাসড়কের জাগলা এলাকা এবং মহম্মদপুর-মাগুরা সড়কের উড়ুরা এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে বলে মাগুরা ও মহম্মদপুর থানা সূত্রে জানা যায়।

পুলিশ জানায়, জাগলা এলাকায় নিহত ব্যক্তির নাম বায়েজিদ মিয়া (২৭)। সে সদরের নিশ্চিন্তপুর গ্রামের হাশেম আলীর ছেলে। মোটরসাইকেল যোগে যশোরের দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি বাস ধাক্কা মারলে ঘটনাস্থলেই নিহত হন।

অন্যদিকে মহম্মদপুর-মাগুরা সড়কে নিহত ব্যক্তির নাম আলআমিন (৩৫)। সে নড়াইলের লোহাগড়ার মৃত নবাব আলীর ছেলে। মোটরসাইকেল যোগে মহম্মদপুরের দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি বাস ধাক্কা মারলে ঘটনাস্থলেই নিহত হন।

মাগুরা সদর থানারম ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন জানান, মাগুরা ও মহম্মদপুর থানা-পুলিশ লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা সদরের ২৫০ শয্যা হাসপাতালে নেওয়া হয়েছে। দুটি দুর্ঘটনাই ঘটেছে দুপুরে। দুর্ঘটনার জন্য দায়ী গাড়ি দুটি চিহ্নিত করতে তদন্ত চলছে।

(এম/এসপি/মার্চ ১২, ২০২২)

পাঠকের মতামত:

১২ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test