E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

নগরকান্দায় ৪র্থ শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

২০২২ মার্চ ১২ ২০:৩৩:২৫
নগরকান্দায় ৪র্থ শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

প্রসেনজিৎ বিশ্বাস, নগরকান্দা : ফরিদপুরের নগরকান্দায় ১০ বছর বয়সী ৪র্থ শ্রেণীতে পড়ুয়া এক শিশু ধর্ষণের শিকার হয়েছে।

ঘটনাটি ঘটেছে উপজেলার লস্করদিয়া ইউনিয়নের আইনপুর গ্রামে।জানা গেছে আইনপুর গ্রামের নারান মালোর ছেলে এক সন্তানের জনক অশোক মালো (৩৬), প্রতিবেশী ৪র্থ শ্রেণীতে পড়ুয়া এক শিশুকে শুক্রবার রাত আনুমানিক ৭ টার দিকে বাড়ির পাশে কুমার নদীতে থাকা একটি নৌকায় তুলে জোরপূর্বক ধর্ষণ করে বলে অভিযোগ করেন মেয়েটির পরিবার। ধর্ষণের শিকার শিশুটি পুরো ঘটনা তার পরিবারকে জানায়।

এ ঘটনার পর থেকে ধর্ষক অশোক মালো পলাতক রয়েছে।

নগরকান্দা অফিসার ইনচার্জ হাবিল হোসেন বলেন, শিশু টির বাবা ঘটাই মালো বাদী হয়ে থানায় মামলা করেছে, আসামি ধরার চেষ্টা চলছে।

(পিবি/এএস/মার্চ ১২, ২০২২)

পাঠকের মতামত:

২৭ আগস্ট ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test