E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

শাহজাদপুরে মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেফতার

২০২২ মার্চ ১৩ ১৬:২০:৫০
শাহজাদপুরে মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেফতার

ইমরান হোসাইন, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের শাহজাদপুরে স্ত্রীসহ বারো মামলার আসামি মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের নিকট থেকে আট গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। আজ রবিবার ভোর রাতে উপজেলার দারিয়াপুর থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, জেলার শাহজাদপুর উপজেলার দারিয়াপুর গ্রামের ইব্রাহিম খার ছেলে আদম আলী (৩৬) ও তার স্ত্রী রুমা খাতুন (৩০)।

শাহজাদপুর থানার উপ-পরিদর্শক (এস আই) গোপাল চন্দ্র মন্ডল জানান, দীর্ঘদিন যাবৎ উপজেলার দারিয়াপুর এলাকার আদম আলী ও তার স্ত্রী রুমা খাতুন মাদক ব্যাবসা করে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ভোর রাতে নিজ বাড়ি থেকে মাদক ব্যাবসায়ি দম্পত্তিকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের নিকট থেকে আট গ্রাম হেরোইন জব্দ করা হয। গ্রেফতার আদম আলীর বিরুদ্ধে অন্তত ১২ টি মামলা রয়েছে।

(আই/এসপি/মার্চ ১৩, ২০২২)

পাঠকের মতামত:

২৫ জুন ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test