বগুড়ায় করতোয়া নদী রক্ষা ও দূষণ রোধে জনসচেতনতা কর্মসূচি
এটিএম রাশেদুল ইসলাম, বগুড়া : "করতোয়া নদী বাঁচাও, পরিবেশ বাঁচাও" এই দাবীতে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) বগুড়া জেলা শাখার উদ্যোগে আজ সোমবার (১৪ মার্চ) সকালে সচেতনতা মূলক কর্মসূচির উদ্বোধন করা হয়।
দত্তবাড়ী কদমতলা ঘাট এলাকায় কর্মসূচির উদ্বোধন করেন বগুড়া পৌরসভার মেয়র রেজাউল করিম বাদশা। এসময় উপস্থিত ছিলেন বগুড়া পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর কবিরাজ তরুণ কুমার চক্রবর্ত্তী, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান সহ গণ্যমান্য ব্যক্তিবৃন্দ।
কর্মসূচির উদ্বোধক পৌর মেয়র রেজাউল করিম বাদশা বলেন, "করতোয়া নদী বাঁচাও, পরিবেশ বাঁচাও" দাবীর সঙ্গে একাত্মতার বিকল্প নেই। প্রকৃতিতে নদ-নদী ও জলাভূমি যেমন প্রাকৃতিক বৈচিত্রের অংশ, তেমনি ঋতুভেদে পানির পরিমাণ ও প্রবাহের তারতম্য সম্পন্ন নদীও প্রকৃতির অঙ্গ। প্রতিটি নদী প্রাকৃতিক জীব-বৈচিত্রের অংশ। নদীর অববাহিকা তার নিজস্ব বৈশিষ্ট্যযুক্ত অনন্য প্রতিবেশ, অর্থনীতি ও সংস্কৃতির জন্ম দিয়েছে। বগুড়া শহরের প্রাণ করতোয়া নদী। করতোয়া নদী রক্ষায় সবাইকে সম্মিলিত ভাবে এগিয়ে আসতে হবে।
বগুড়া পৌর কাউন্সিলর কবিরাজ তরুণ কুমার চক্রবর্ত্তী বলেন, করতোয়া নদী বিভিন্ন কারণে এখন পানিশূন্য এবং দখল ও দূষণে মৃতপ্রায়। যা এতদাঞ্চলের প্রাকৃতিক পরিবেশ বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে এবং স্বাভাবিক ভাবেই জনস্বাস্থ্য ও স্থানীয় আর্থ-সামাজিক অগ্রগতির ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলছে। বগুড়া শহরকে বাঁচাতে হলে করতোয়া নদীকে বাঁচাতে হবে, নদীকে সচল করতে হবে।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান বলেন, "করতোয়া নদী বাঁচাও, পরিবেশ বাঁচাও" এই শ্লোগানকে সামনে নিয়ে আজ থেকে পাঁচদিন ব্যাপী জনসচেতনতা কর্মসূচির উদ্বোধন হলো। কর্মসূচি সফল করতে সচেতনতা মূলক প্রচারণার সময় প্রয়োজনে বৃদ্ধি করা হবে। আমাদের দাবী সবার কাছে পৌঁছাতে এই কর্মসূচি। নদী আপনার আমার সকলের সম্পদ, নদীর জীবন্ত স্বত্তার অধিকার নিশ্চিত করতে হবে।
করতোয়া নদী রক্ষায় আদালতের রায় দ্রুত বাস্তবায়ন করতে হবে। আদালতের রায়ের ভিত্তিতে নদীর সীমানা নির্ধারণ এবং দখলমুক্ত রাখতে হবে। সকল ধরনের বর্জ্য নদীতে ফেলা বন্ধ করতে হবে। করতোয়া নদী খনন করে পানি প্রবাহ নিশ্চিত করতে হবে। হাইকোর্টের রায় বাস্তবায়নে করতোয়া নদীর তীরবর্তী অবৈধ স্থাপনা উচ্ছেদে স্থানীয় প্রশাসন বরাদ্দ প্রাপ্তির অপেক্ষায় রয়েছে। আমাদের দাবী অবৈধ স্থাপনা উচ্ছেদের পূর্বে এমআর-সিএস ম্যাপ অনুযায়ী নদীর সীমানা নির্ধারণ করে লাল রঙের শক্তিশালী সীমানা পিলার স্থাপন করা হোক যেন সবাই দেখতে পারে নদীর কতোটা জায়গা দখল হয়েছে। করতোয়া নদী রক্ষায় সম্মিলিত ভাবে সবাইকে এগিয়ে আসতে হবে।
(এটিআর/এসপি/মার্চ ১৪, ২০২২)
পাঠকের মতামত:
- রাজৈরে ঐতিহ্যবাহী হোলি উৎসব
- স্থানীয়দের বাধার মুখে বন্ধ হয়ে যাওয়া রাস্তার কাজ নিজের না দাবী মোতাহারের
- দিনাজপুরে উইমেন চেম্বার অফ কমার্স’র সভাপতি শাহিনুর জেলহাজতে
- শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি মনিরের ওপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
- রাজনীতির দুষ্টু চক্র এবং আমাদের রাষ্ট্র নায়ক
- কোটালীপাড়ায় অগ্নিকাণ্ডে পুড়ে গেছে মহিলা মাদ্রাসা
- আগামী ৭ কর্মদিবসে শ্রমিকদের বেতন ও ১২ মার্চের মধ্যে বোনাস দিতে হবে
- ফুলপুরে যুব মজলিসের দাওয়াতি মজলিস অনুষ্ঠিত
- ফরিদপুরে যুবককে কুপিয়ে হত্যা
- ‘শহীদ পরিবারকে উপেক্ষা করলে গণতন্ত্রের লড়াই সার্থক হবে না’
- ‘বিএনপি আদালতের মাধ্যমে সংস্কার বাধাগ্রস্ত করছে’
- বিরোধী দলীয় নেতার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ
- হাসপাতালে ফজলুর রহমান বাবু
- ‘তাকে দলেই রাখতাম না, অধিনায়ক তো দূরের কথা’
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১১৩৬ মামলা
- জুলাই জাতীয় সনদ ও গণভোটের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল
- ‘অনন্তকাল যুদ্ধ করার মতো অস্ত্রের মজুত আছে যুক্তরাষ্ট্রের’
- সোনার দাম ভরিতে বাড়লো ৩৩২৪ টাকা
- বিলবোর্ড-ব্যানারে নিজের ছবি দেখে সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- কাতারে সব ধরনের এন্ট্রি ভিসায় এক মাসের মেয়াদ বৃদ্ধি
- নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী যুক্তরাজ্য
- ‘এটি অনন্ত যুদ্ধ নয় বরং শান্তির প্রবেশদ্বার’
- ‘শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শিগগির অ্যাকশন’
- নড়াইলে চোরাই মোটরসাইকেল উদ্ধার, চোর চক্রের ৪ সদস্য আটক
- সালথায় স্ত্রী-সন্তানকে খুটিতে বেঁধে নির্যাতনের অভিযোগে স্বামী গ্রেপ্তার
- লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে ৪ জন নিহত
- ‘গোপন বৈঠকের’ অভিযোগে রিসোর্ট থেকে ১৯ ইউপি সদস্য আটক
- শিউলি আহমেদ’র কবিতা
- জরায়ুর টিকা নেয়ার পর পার্শ্ব প্রতিক্রিয়ায় ছাত্রীরা অসুস্থ হচ্ছেন বলে অভিযোগ অভিভাবকদের
- বেগম রোকেয়া দিবসে ঈশ্বরদীতে ৫ জন নারীকে সম্মাননা প্রদান
- মেহেরপুরে ধ্রুবতারা সংগঠনের উদ্যোগ মানবাধিকার দিবস পালন
- নিউজিল্যান্ডে প্রবল ঝড়ে বিদ্যুৎহীন লাখো মানুষ, বাতিল শতাধিক ফ্লাইট
- ঝালকাঠিতে ভাইয়ের হাতে ভাই খুনের অভিযোগ
- রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
- সিগারেট ধরাতে গিয়ে ধাক্কা লাগায় বাবার সামনে শিক্ষার্থীকে এসআই’র মারধর
- মালদ্বীপে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- কুচক্রী মহলের অপপ্রচারের বিরুদ্ধে যুবদল নেতার সংবাদ সম্মেলন
- নীলফামারীতে গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- কাঠগড়ায় চলচ্চিত্র
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- মেঘনায় চাঞ্চল্যকর সেভেন মার্ডার ঘটনার মাস্টারমাইন্ড গ্রেফতার
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- মার্কিন ভিসানীতি নিয়ে নতুন করে ভাবছেন বাইডেন
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
০৩ মার্চ ২০২৬
- রাজৈরে ঐতিহ্যবাহী হোলি উৎসব
- স্থানীয়দের বাধার মুখে বন্ধ হয়ে যাওয়া রাস্তার কাজ নিজের না দাবী মোতাহারের
- দিনাজপুরে উইমেন চেম্বার অফ কমার্স’র সভাপতি শাহিনুর জেলহাজতে
- কোটালীপাড়ায় অগ্নিকাণ্ডে পুড়ে গেছে মহিলা মাদ্রাসা
- ফুলপুরে যুব মজলিসের দাওয়াতি মজলিস অনুষ্ঠিত
- ফরিদপুরে যুবককে কুপিয়ে হত্যা
- নড়াইলে চোরাই মোটরসাইকেল উদ্ধার, চোর চক্রের ৪ সদস্য আটক
- সালথায় স্ত্রী-সন্তানকে খুটিতে বেঁধে নির্যাতনের অভিযোগে স্বামী গ্রেপ্তার
-1.gif)








